somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃটেনে মমি

২৩ শে অক্টোবর, ২০১১ ভোর ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩ হাজার বছরের ইতিহাসে প্রথম মমি তৈরি করে সারা বিশ্বে ব্যাপক আলোড়ন ফেলে দিয়েছেন বৃটিশ গবেষকরা। বৃটেনের সাধারণ এক ট্যাক্সিচালক অ্যালান বিলিসের নশ্বর দেহকে মৃত্যুর পর মমি করে রেখেছেন তারা। কয়েক হাজার বছর আগে মিশরে মমি করে রাখার বিশেষ প্রক্রিয়াটি আবিষ্কারও রপ্ত করতে দীর্ঘ ১৯ বছর বিরামহীন গবেষণা করেছেন বৃটিশ গবেষক ডক্টর স্টিফেন বাকলি। প্রাচীন মিশরে তুতেন খামেনের মৃতদেহকে মমি করে সংরক্ষণের আদলেই বিলিসের মৃতদেহকে মমিতে সংরক্ষণ করেছেন। এ চাঞ্চল্যকর খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। জানিয়েছে, বিলিস ক্যান্সারে আক্রান্ত ছিলেন। আর সে সময় এক বিজ্ঞানী প্রাচীন মমি সংরক্ষণ পদ্ধতি নিয়ে গবেষণা করছিলেন। বিলিস সে গবেষণায় স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছিলেন। প্রয়াত বিলিসের স্ত্রী বলেন, সারা দেশে আমিই একমাত্র নারী, যার স্বামীর মৃতদেহ মমি করে রাখা হবে। চ্যানেল ফোর-এর একটি প্রামাণ্য চিত্রে মামিফাইং অ্যালান নামের একটি অনুষ্ঠানে মমিকরণ প্রক্রিয়াটি দেখানো হবে। আগামী ২৪শে অক্টোবর অনুষ্ঠানটি প্রচার হবে। ইয়ক ইউনিভার্সিটির একজন রসায়নবিদ ও গবেষক হিসেবে কাজ করছেন বিশেষজ্ঞ চিকিৎসক স্টিফেন বাকলি। মিশরের ১৮তম রাজার শাসনামলে যে পদ্ধতিতে মানুষের মৃতদেহকে মমি করে সংরক্ষণ করে রাখা হতো, সে সম্পর্কে জানতে দীর্ঘ ১৯ বছর গবেষণার পর এ সাফল্য অর্জন করেছেন তিনি। প্রত্নতত্ত্ববিদ ও গবেষক ডক্টর জো ফ্লেচারের সঙ্গে বাকলিও মমি নিয়ে বহু পড়াশোনা করেছেন ও অসংখ্য পরীক্ষা-নিরীক্ষা করেছেন। আর শেফিল্ডের মেডিকো-লিগ্যাল সেন্টারে বিলিসের মৃতদেহের ওপর সেটারই বাস্তব প্রয়োগ ঘটালেন। বিলিস বেশ উৎসাহী ছিলেন। তিনি নিজেকে মিশরের তুতেন খামেনের নামের আদলে তুতেন-অ্যালেন বলে পরিচয় দিতেন। আর মমি তৈরিতে বাকলি বৈজ্ঞানিকভাবে প্রস্তুত বেশকিছু বিশেষ উপাদানের সহায়তা নিয়েছেন। ওদিকে মমির উপযোগী করতে বিলিসের মৃতদেহ থেকে ফুসফুস ও অন্ত্র কেটে বাদ দিতে হয়েছে। তবে, তার মগজ সরানো হয়নি। এরপর তার শরীরের আর্দ্র অংশকে বিশেষ ধরনের লবণের সাহায্যে শোষণের মাধ্যমে শুষ্ক করা হয়েছে। এরপর আরও বিশেষ কিছু প্রক্রিয়া অনুসরণ করেন গবেষকরা। ত্বককে লবণ থেকে সুরক্ষা দিতে বিশেষ তেল ব্যবহার করা হয়। মৃতদেহ থেকে সব পানি শোষণ করতে বিশেষ লবণের দ্রবণে একমাস ডুবিয়ে রাখা হয়। এরপর সারা শরীরকে লিনেন কাপড়ে মোড়ানো হয় ঠিক যেভাবে পুরনো দিনে মমিকে সংরক্ষণ করা হতো। ফলে আলো বা পোকামাকড় থেকে মমিটি সুরক্ষিত থাকবে। আর এভাবেই মমির মাধ্যমে সংরক্ষিত হয়েছে বিলিসের নশ্বর দেহকে।
সূএঃ মানবজমিন
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×