বাণিজ্যমেলায় চাকরি
১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাণিজ্যমেলা। প্রায় সব প্রতিষ্ঠানই মেলায় সেলস প্রমোটর নিয়োগ দেয়। এ কাজে বিশ্ববিদ্যালয় পড়ুয়ারাই বেশি নিয়োগ পান। চাইলে আবেদন করতে পারেন আপনিও।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ভোগ্যপণ্য থেকে শুরু করে কসমেটিকস, ইলেকট্রনিকস, গৃহস্থালিসহ প্রায় সব ধরনের প্রতিষ্ঠানই স্টল নেয়। সেলস প্রমোটরদের কাজ হলো, পণ্যের গুণাগুণ সম্পর্কে ক্রেতাকে জানানো এবং তাদের পণ্যটি কিনতে আগ্রহী করে তোলা।
প্রয়োজনীয় যোগ্যতা
সেলস প্রমোটর পদের জন্য আবেদন করতে হলে কমপক্ষে এইচএসসি পাস হতে হয়। তবে বেশির ভাগ প্রতিষ্ঠান স্নাতক পাস অথবা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীই বেশি পছন্দ করে। কিছু কিছু নামি প্রতিষ্ঠান তাদের সেলস প্রমোটর পদে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা প্রার্থী চায়। এ সম্পর্কে উইন্ডমিল অ্যাডভার্টাইজ লিমিটেডের ইভেন্ট ও অপারেশন বিভাগের আবিদ হাসান জানান, 'যেহেতু এটি একটি আন্তর্জাতিক বাণিজ্যমেলা, দেশি-বিদেশি সব ধরনের দর্শনার্থী আসে এ মেলায়। তাই কিছু নামি প্রতিষ্ঠান তাদের সেলস প্রমোটর পদের জন্য ইংরেজি মাধ্যমে পড়ুয়া প্রার্থী বেশি পছন্দ করে। প্রার্থী ইংরেজি বা বাংলা, যে মাধ্যম থেকেই আসুক না কেন তাঁকে ইংরেজিতে কথা বলা এবং কথা বুঝাতে সক্ষম হতে হবে। এ ক্ষেত্রে প্রার্থী বাছাইয়ের জন্য যেসব বিষয়ে নজর দেওয়া হয়, এর মধ্যে অন্যতম পরিশ্রম, ধৈর্য, শুদ্ধ ভাষা, মার্জিত বাচনভঙ্গি এবং ক্রেতাকে আকৃষ্ট করার দক্ষতা।
সৌন্দর্য ও স্মার্টনেস
এখানে কাজের জন্য সৌন্দর্যের চেয়ে স্মার্টনেসই বেশি জরুরি। সুন্দর উপস্থাপনা, ক্রেতার সঙ্গে আকর্ষণীয়ভাবে কথা বলা, শিষ্টাচার ও ভদ্রতা কাজের মূলমন্ত্র। স্পটলাইট ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেডের ইভেন্ট ম্যানেজার জাভেদ করিম জানান, অনেকের ধারণা, সেলস প্রমোটর পদের জন্য সৌন্দর্যকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। এ ধারণা একেবারেই ঠিক নয়। ক্রেতাকে আকৃষ্ট করতে স্মার্টনেসটাই জরুরি। ক্রেতাকে কনভিন্স করে পণ্য কিনতে আগ্রহী করে তোলাই সেলস প্রমোটরের দায়িত্ব। তবে স্মার্টনেসের পাশাপাশি একজন প্রমোটরের বাহ্যিক গড়নও আকর্ষণীয় হতে হয়। আর এখানে কাজ করতে চাইলে দায়িত্বশীল হতে হয়। ধৈর্যসহকারে একের পর এক ক্রেতাকে পণ্যের গুণগত মান সম্পর্কে বোঝাতে হয়। কখনোই বিরক্ত হওয়া বা ক্রেতার সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করা যাবে না। যাঁরা এখানে ভালো কাজ দেখান, মেলার পরেও বিভিন্ন কাজের কাজের জন্য তাঁদের ডাকা হয়।
আবেদন পদ্ধতি
বাণিজ্যমেলায় দেশি-বিদেশি প্রায় ৫০০ প্রতিষ্ঠান স্টল দিয়ে থাকে। সব কম্পানি সরাসরি সেলস প্রমোটরদের নিয়োগ দেয় না। তারা এ দায়িত্ব দেয় বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট কম্পানিকে। আবার কিছু কিছু কম্পানি সরাসরি নিজেরাই নিয়োগ দিয়ে থাকে। সে ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। বেশির ভাগ এজেন্সিরই একটি সিভি ব্যাংক থাকে। এখান থেকেই প্রয়োজনীয় প্রার্থী নির্বাচন করা হয়। উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের আবিদ হাসান বলেন, আগ্রহী প্রার্থীরা প্রথমে নিজ উদ্যোগে এজেন্সিগুলোয় সিভি জমা দিয়ে রাখতে পারেন। সেখান থেকে কর্তৃপক্ষ সিভি দেখে প্রাথমিক বাছাই করে। এরপর নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকে এবং চূড়ান্ত বাছাইয়ের পর প্রার্থীদের একটা স্বল্পমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে মেলার কাজের উপযুক্ত করে তোলা হয়। এ ক্ষেত্রে সিভিটি স্মার্ট হতে হবে। সিভির সঙ্গে দেওয়া ছবিটিও সুন্দর হতে হবে।
প্রশিক্ষণে সাধারণত কম্পানির পণ্য সম্পর্কে প্রার্থীদের সম্যক ধারণা দেওয়া হয়। প্রতিষ্ঠানভেদে প্রশিক্ষণের মেয়াদ হয়ে থাকে এক থেকে তিন দিন।
সাক্ষাৎকার যেমন হয়
বাণিজ্যমেলার সেলস প্রমোটর পদের জন্য প্রাথমিক বাছাইয়ের পর নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। মৌখিক পরীক্ষায় প্রার্থীর উপস্থাপনা, দক্ষতা, সুন্দর বাচনভঙ্গি, কথা বলায় আঞ্চলিকতা আছে কি না, সর্বোপরি প্রার্থী ক্রেতাকে কতটা আকৃষ্ট করতে পারবে, এ বিষয়গুলো যাচাই করা হয়। প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক কামাল কামরুজ্জামান বলেন, ইন্টারভিউ বোর্ডে প্রার্থী নিজেকে কতটা সাবলীলভাবে উপস্থাপন করতে পারছে, সে বিষয়টি দেখা হয়। অবশ্যই প্রার্থীর ইংরেজি দক্ষতা যাচাই করা হয়। এ ছাড়া এই কাজের প্রতি তিনি কতটা আগ্রহী এবং টিমওয়ার্কে কতটা পারদর্শী সেটাও দেখা হয়। আর যেসব প্রার্থী পড়াশোনার বাইরে সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত থাকেন, সেসব প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হয়।
কাজের সময়
বাণিজ্যমেলায় কাজের সময় নির্ধারণ করা হয় দুই ভাগে_সার্বক্ষণিক ও খণ্ডকালীন। সার্বক্ষণিক সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। আর খণ্ডকালীন সকাল ১০টা থেকে বিকেল ৪টা এবং বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
আয়-রোজগার
যেহেতু বাণিজ্যমেলার কাজটা এক মাসের চুক্তিতে হয় তাই পারিশ্রমিক দেওয়া হয় মাস হিসেবে। কম্পানিভেদে পারিশ্রমিকের তারতম্য হয়। নামি কম্পানিগুলোর পারিশ্রমিক তুলনামূলকভাবে বেশি। কম্পানিভেদে মাসিক আয় ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। এর সঙ্গে কোনো কোনো কম্পানি পোশাক, দুপুরের খাবার, বিকেলের নাশতা, রাতের খাবার এবং যাতায়াত ভাতাও দিয়ে থাকে।
বাণিজ্যমেলায় এজেন্সি ছাড়াও অনেক কম্পানি নিজেরাই লোক নিয়োগ করে। তাই এজেন্সিগুলোতে সিভি দেওয়ার পাশাপাশি কম্পানিগুলোতে যোগাযোগ এবং নিয়মিত পত্রিকার বিজ্ঞাপন দেখতে পারেন। নিচে এমনই কয়েকটি এজেন্সি এবং কম্পানির ঠিকানা দেওয়া হলো।
স্পটলাইট ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড
প্লট-১৮০, ব্লক-বি, বসুন্ধরা আ/এ, ঢাকা। অথবা
ই-মেইল_ [email protected]
উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেড
বাড়ি-৯০, সড়ক-৫, ব্লক-এফ, বনানী, ঢাকা। অথবা
ই-মেইল_ [email protected]
প্রাণ-আরএফএল গ্রুপ
১৫০, প্রগতি সরণি, উত্তর বাড্ডা, ঢাকা।
ই-মেইল_ [email protected],
[email protected]
মার্কেট এক্সেস
ই-মেইল[email protected]
স্কাইট্র্যাকার
ই-মেইল[email protected]
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।