শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ, তিন কারখানায় হামলা-ভাঙচুর
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার গিলারচালা এলাকায় ওয়ানটেক্স এপারেল পোশাক কারখানার শ্রমিকেরা আজ মঙ্গলবার বিক্ষোভ করছে। আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকদের নিয়ে তাঁরা তিনটি কারখানায় হামলা ও ভাঙচুর চালায়। এ কারণে সকাল সাড়ে নয়টা থেকে দশটা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওয়ানটেক্স কারখানার শ্রমিকেরা সকাল সাড়ে নয়টার দিকে কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। পরে পার্শ্ববর্তী কয়েকটি কারখানার শ্রমিকেরা তাঁদের সঙ্গে যোগ দেন। তাঁরা ওয়ানটেক্স, পেনডোরা সোয়েটার ও প্যারামাউন্ট কারখানায় হামলা এবং ভাঙচুর চালায়। এ কারণে কারখানার পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ১০টার দিক আবার যান চলাচল শুরু হয়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯

শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম...
...বাকিটুকু পড়ুন