somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

 রাজবাড়ীতে বাউল লাঞ্ছনার হোতা মুফতি রিয়াজুল গ্রেপ্তার, একটি আনন্দ সংবাদ

১৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজবাড়ীতে পুলিশ গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে বাউল লাঞ্ছনার ঘটনায় ফতোয়া দানকারী মুফতি রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাংশা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. নাসির উদ্দিন শেখ প্রথম আলোকে বলেন, গতকাল রাত দুইটার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের বড় চৌবাড়িয়া গ্রামে নিজ বাড়ি থেকে রিয়াজুলকে গ্রেপ্তার করা হয়। ১০ এপ্রিল পাংশা থানায় বাউল সাধক মোহাম্মদ ফকিরের দায়ের করা মামলায় তিনি এজাহারভুক্ত ৬ নম্বর আসামি।
উল্লেখ্য, ৫ এপ্রিল পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর রামনগর গ্রামে বাউল সাধক মোহাম্মদ ফকিরের বাড়িতে বিভিন্ন স্থান থেকে আগত বাউলদের আসর বসে। মুফতি রিয়াজুলসহ স্থানীয় ৬০ থেকে ৭০ ব্যক্তি ২৮ জন বাউলকে ওই আসর থেকে ধরে পার্শ্ববর্তী চর রামনগর জামে মসজিদে নিয়ে গিয়ে তওবা পড়ান। বাউলদের তওবা পড়ানো শেষে মুফতি রিয়াজুল ইসলামসহ এলাকার মোসা মোল্যা, জিন্দার শেখ, জয়নাল, রিয়াজ শিকদার, ইউনুছ কারি, মসজিদের ইমাম ফেলু কারি তাঁদের চুল ও গোঁফ কাটার ফতোয়া দেন। এ সময় হরিণ বাড়িয়া বাজার কমিটির সভাপতি আলিউজ্জমান ও তাঁদের অনুসারী কিছু যুবক মিলে বটি, দা ও কাঁচি দিয়ে এলোমেলোভাবে বাউলদের চুল ও গোঁফ কেটে দেয় এবং তাঁদের গানের বিভিন্ন সরঞ্জামাদি নষ্ট করে ফেলে।
এ ঘটনার পর ওই দিন সন্ধ্যায় পাংশা থানায় বাউল মোহাম্মদ ফকির লিখিত অভিযোগ দাখিল করলে পুলিশ সেটি সাধারণ ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করে। পরে সারা দেশে এর প্রতিবাদে নিন্দার ঝড় উঠলে ১০ এপ্রিল মোহাম্মদ ফকির বাদী হয়ে ১৩ জনকে চিহ্নিত আসামি ও অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে পাংশা থানায় মামলা করেন।
মামলার অপর আসামিরা এখনো পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×