জুড়ে থাকার মধ্যে প্রেম নেই, আছে ছেড়ে যাওয়ার মাঝে
তোমরা সবাই যখন ভুল প্রেমে মুগ্ধ ভাবালোকে
আমি তখন ছেড়ে যেতে উদগ্রীব যতো আছে পুরণো ক্ষত
এভাবে বেঁচে থাকা যায়, ভাল থাকা নয়।
নিত্য দিনের চাল, নূন, তেল ও তরকারি মাঝে আমায় খুঁজোনা
অথবা খুঁজোনা আমার প্রেমকে
সব কিছু যদি মিলে যায় কি থাকে স্বার্থকতা প্রেমে
বিবাগী মন একদিন খুঁজে পাবে অস্তিস্তে¡র মাঝে ছেড়ে যাওয়া তোমকে।
পুঁজিবাদী মন সব কিছু নিজের মতো করে পেতে চায়
একবার ছেড়ে যাও চলে, পাবে খুঁজে সময়কে মনের অজান্তে
সেখানে আর কেউ নেই, কিছু নেই
নিরবে-নিভৃতে শুধু তোমার-আামার নিত্য বসবাস।
ছেড়ে যাওয়া আমি পাই তোমায় ভোরের মৃদু বাতাসে
বা বিকেলের নিভু নিভু সূর্যের কাছাকাছি
যেখানে তুমি-আমি আলাদা নয়, একক দেহ
এভাবেই আমাদের এ প্রেম হয় আদিম মানবতায় কারুকার্যের ইতিহাস।
বলি, যদি হতে চাও গহীনেরএকজন দিনমান সারাবেলা
তবে জুড়ে থেকোনা; ছেড়ে যাও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





