somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী লীগ এতো বংশানুক্রমে এতো এগ্রেসিভ কেন??

২৯ শে জুন, ২০১০ রাত ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছাত্র-লীগ/যুব-লীগের আকাম-কুকামের কথা বাদ দিয়ে রাষ্ট্রীয়ভাবে বিরোধি দল এবং তাদের মত দমনে যে আকাম গুলো করা হচ্ছে তার একটা সংক্ষিপ্ত তালিকাঃ

১। অন্যায়ভাবে 'আমার দেশ' বন্ধ এবং মাহমুদুর রহমানকে গ্রেফতার।
২। বিনা অপরাধে ১৪ দিন রিমান্ড, নিম্ন আদালত যেন এখন সরকারী হুকুমশালা, হাইকোর্ট টা তাও কিছুটা স্বকীয়তা রাখতে পারছিল কিন্ত আওয়ামী লীগ সরকার আসার পরও তাও নেই।
৩। হাইকোর্টের নির্দেশ অমান্য করে মাহমুদুর রহমানের উপর রিমান্ডে হামলা।
৪। হরতালের আগেরদিন বি এন পি এর কমিশনার চৌধুরী আলম কে গ্রেফতার এবং এখন পর্যন্ত তার কোনো খোঁজ নেই
৫। হরতালের দিন বি এন পি এর সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এনি কে পুলিশ, ছাত্রলীগ এবং আওয়ামী কর্মচারী বাহিনী দিয়ে এক যোগে আহত করা। আবার আওয়ামী লীগের আশরাফুল ইসলাম বলেন- 'ছাত্রলীগ এবং যুবলীগের হরতাল বিরোধি কর্মকান্ডের দায়িত্ব সরকার নিবেনা"...আমি জানিনা উনি সাধারন মানুষদের ফিডার খাওয়া পাবলিক মনে করেন কিনা।
৬। গাড়িতে কে আগুন দিছে তাকে গ্রেফতার না করেই মির্জা আব্বাসকে গ্রেফতার অথচ কে তার বিরুদ্ধে অভিযোগ করেছে এ ব্যাপারে কেউ কিছু জানেনা।
৭। মির্জা আব্বাসের বাসায় যে তান্ডব চালানো হলো তা একজন নিরপেক্ষ মানুষের বিশ্লেষন থেকে জেনে নিই । তাকে আমি নিরপেক্ষ বলছি কারন তার বেশিরভাগ লেখাই আগে পড়েছি যেগুলো ছিল বি এন পি এর বিরুদ্ধে। কেউ কি বি এন পি এর শাষনামলের এই রকম কোন নজির দেখাতে পারবে??
৮। শমসের মবিন চৌধুরীর মত একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যিনি একজন বীরপ্রতিকও বটে তাকে হরতালের রুটিন কর্মকান্ডের জন্যে শুধু গ্রেফতার নয়, আওয়ামী হুকুম তামিল করে সি এম এম আদালত তাকে রিমান্ডেও দিয়ে দিয়েছে। আমি মনে পড়েনা যে বি এন পি এর সময়ে এইরকম কোন ন্যক্কার জনক ঘটনা ঘটেছে কিনা
৯। যাদের নামের সাথে যুদ্ধাপরাধীর তকমা আছে তাদের সেইসব মামলায় না ধরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবার জন্যে ধরা হয় অথচ একই কারনে এইচ টি ইমাম বা সি ই সি এর বিরুদ্ধে মামলা খারিজ হয়ে যায়।

আমি জানি এই লিস্ট আরো বড় হবে কিন্তু আমার এতো টাইপ করতে ইচ্ছে করছেনা। এইটুকু থেকেই বলতে চাই আওয়ামী লীগ এত এগ্রেসিভ কেন?? ১৯৭২-১৯৭৫ এর যেসব কাহিনী শুনেছি এবং যেসব কারনে স্বাধীনতার একমাত্র দল হয়েও আওয়ামী লীগ দীর্ঘ ২১ বছর ক্ষমতার বাহিরে ছিল সেগুলোর আদৌ কোন পরিবর্তন হয়নি। আজ যারা আওয়ামী লীগের কট্টর সমর্থক এবং এইসব কর্মকান্ডের নির্লজ্জ সমর্থন দিয়ে যাচ্ছে তারা কি একবারও চিন্তা করেছে যে এইরকম ব্যাপার তাদের বিপক্ষেও হতে পারে। ১৮ মাসে বি এন পি এর ১টই হরতালের জন্যে তারা সমালোচনার পাহাড় তুলে ফেলে কিন্তু আওয়ামী লীগ যখন বি এন পি সরকার আসার ১০ দিনের মাথায় প্রথম হরতাল দিল সেইসব ব্যাপারে তাদের কোন বক্তব্য পাওয়া যায়না।

আমি সবশেষে এটাই বলতে চাই- আওয়ামী লীগ যা করছে তা বিরোধী দল এবং মত বন্ধ করতে নির্বিচার অত্যাচার। বেশিরভাগ মিডিয়া ভারতের দালাল বলে এই অত্যাচারের খবর আসতে দেয়া হয়না। কিন্তু কেউ কি কোন ইতিহাস দেখাতে পারবে যে অত্যাচার করে কেউ বেশিদিন টিকে থাকতে পেরেছে?? মাঝখান থেকে আজকের বিরোধী দলকে শিখিয়ে দেয়া হচ্ছে যে ক্ষমতায় গেলে কিরকম ফ্যাসিস্ট হতে হয় এবং অবশ্যই তা আমাদের জন্যে ভালো সংস্কৃতি না।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১০ রাত ১২:০০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×