জামাতের শীর্ষনেতাদের অনেকের বিরুদ্ধে যুদ্ধাপরাধী/মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আছে সুতরাং জাতি তাদের সেইসব মামলায় গ্রেফতার দেখতে চায়। খামোকা উল্টা-পাল্টা মামলায় তাদের গ্রেফতার করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে তাদের জামিন না দেয়া বা রিমান্ডে নেয়ার কারন কি?? এসবের মাধ্যমে সরকার কি চায়??
- রাজনৈতিক গুরু রা গ্রেফতার করা হলে শিষ্যরা তার প্রতিবাদ করবেই যেমন করছে শিবির এবং জামাতের নেতা কর্মীরা কিন্তু সরকার তাদের উপরো চড়াও হয়ে পাইকারী দরে গ্রেফতার/রিমান্ড দিয়েই চলছে।
- জামাত-শিবিরের রাজনীতি অন্য সব দলের রাজনীতি অনেক বেশি সংগঠিত এবং কিছুটা স্পর্শকাতর এবং সরকারের চালচলন দেখে মনে হচ্ছে তারা ইচ্ছে করেই তাদেরকে আরো স্পর্শকাতর বানাতে চাচ্ছে।
- সরকার চাচ্ছে শিবির সরকার বিরোধী আক্রোশ থেকে 'জিহাদী' চেতনা নিয়ে আন্দোলন শুরু করুক এবং তাতে সরকারের জন্যে তাদেরকে জঙ্গী বলা অনেক সহজ হয়ে যাবে। আশঙ্কাজনক ভাবে হয়তো দেখা যাবে জামাত-শিবির একসময় সরকারী অত্যাচারে কোনঠাসা হয়ে জঙ্গী ততপরতা শুরু করে দিবে। তাতে লাভ কার??
- পার্শ্ববর্তী দেশ তো এই সুযোগ নেবার জন্যেই রেডী হয়ে আছে। বাংলাদেশ জঙ্গীদের আস্তানা হয়ে গেছে সুতরাং পাঠাও সেনাবাহিনী কারন তারা তো সন্ত্রাসবিরোধি যুদ্ধের সহ যোদ্ধা। তারপরের দৃশ্য আফগানিস্থান বা পাকিস্তানের মত- একদিকে জঙ্গীদের আক্রমন আর অন্যদিকে সন্ত্রাসবাহিনীদের আক্রমন। শিকার হবে নিরপরাধ আর সাধারণ মানুষ।
- আর এতে লাভ হবে আওয়ামী লীগের কারন সন্ত্রাসবিরোধি দেশদের সাথে আপোষ করে তারা পুতুল সরকার হয়ে থাকবে বছরের পর বছর।
একজন সাধারন মানুষ হয়ে সরকারের প্রতি বিনীত নিবেদন- ইসলাম ধর্ম ভিত্তিক এত বড় রাজনৈতিক একটি দলের সাথে বেআইনী আচরন করবেন না। বিদ্যমান আইনের কাঠামোর মধ্যে তাদের বিচার করেন। কিন্তু ইসলামী রাজনীতি নির্মুল করার উদ্দেশ্য নিয়ে এই কাজ করেন না তাতে মুষ্টিমেয় কিছু লোকের মানসিক শান্তি হবে কিন্তু মূল্য দিতে হবে পুরো জাতিকে যেভাবে আজ দিচ্ছে আফগানিস্থান/পাকিস্তানের লোকজনকে। জামাতের রাজনীতির ধরন দেখে এই আশংকা আজ মনে বাজছে। আওয়ামী লীগ বা বি এন পি র মত সুবিধাবাদিদের দিয়ে এই দল গড়া না। আবার যে এম বি বা আল্লাহর দলের মত এতো অল্প বুদ্ধির ইসলামিক দলও না জামাত। একটা সময় পর্যত হয়তো অন্যায় সহ্য করতে করবে কিন্তু সরকারের ক্রমবরধমান ফ্যাসিস্ট আচরন কতদিন তারা সহ্য করে সেটাই দেখার বিষয়। তাদের কুতসিতরুপ টা বের হলে আসলেই জাতিকে অনেক মূল্য দিতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



