somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হ্যাটস অফ টু রাগ ইমন

২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় ব্লগার রাগইমন আবেগপ্রবন নরম মনের মানুষ। কিন্তু স্বাধীনতা বিরোধিদের প্রতি তার উচ্চারন দৃঢ়। আজ ভাষা আন্দোলনের দিনে তার নিচের কথাগুলো রিকল করি। অনেক শ্রদ্ধা রাগইমনের প্রতি।

"সন্ধ্যা , ভন্ডামি তুমিও কম করো না । বহুদিন দেখি নাই তোমাকে ব্লগে । ঠিক যেই সময় থেকে জামায়াত ঘেষা ব্লগাররা একই ব্লগারের তিনটা ,
চারটা বা আরো বেশি নিক নিয়ে দেখানোর চেষ্টা করছে ব্লগের অবস্থা একদম স্বাভাবিক , তখন থেকেই দেখি তোমার আর তোমার ছোট বোনের পোস্টের পর পোস্ট পড়ছে ।


আমার আগের তিনটা লেখায় , মানুষ , বিষাক্ত মানুষ কিংবা সামী মিয়াদাঁদ নিয়ে তোমার কোন মন্তব্য নেই । কিচ্ছু না । তাদের ব্যান তুলে নেওয়ার ব্যাপারে কোন রকম মতামত তোমার নাই ।


কিন্তু , নরাধমের ব্যাপারে তোমার অনেক কিছু বলার আছে ।


তোমার পোস্টে একটা প্রশ্ন করেছিলাম তোমাকে , " হু আর ইউ ফাইটিং ফর ?"


আমার সেই প্রশ্নের জবাব আমি তোমার কর্মকান্ড থেকেই পেয়ে গেছি ।


এক সময় জামাতের পক্ষে পোস্ট দিয়ে গলা ফাটিয়েছো । এখনও তোমার কাছে "যুদ্ধাপরাধী গোলাম আজম ( ৩০ লক্ষ বাঙালী আর ২ লক্ষ বাঙালী নারীর রক্ত , সম্ভ্রমহানি যার হাতে ) " হলো গোলাম আযম আঙ্কেল ।


কামরুজ্জামানের মত আল বদরের প্রতিষ্ঠাতা নেতা ( তুমি কি "মুক্তিযুদ্ধ
প্রতিদিন অনুষ্ঠানটা দেখেছো ? নাকি বই পড়তে পড়তে ৭১ এ কে কাকে মেরেছে পড়ার , দেখার সময় পাও না?) কামরুজ্জামানের দুই পুত্র ওয়ালী , ওয়ামি হইলো প্রিয় "ভাইয়া "।


" ৩০ লক্ষ লোক মরলে আমি আহত হই না" টাইপের পোস্টের লেখক হইলো তোমার প্রিয় পাঠক ও লেখক ।


কেন , সন্ধ্যা ?


ওরা গালি দেয় না বলে ? ওরা রসময় গুপ্তের কথা বলে না বলে ? ওরা মুক্সেদুল মোমেনীনের প্রচারকারী সংগঠন বলে ?


তুমিও গালি দিতে , যদি বাপের খুনির গাড়িতে প্রিয় মাতৃভূমির পতাকা দেখতে । আমিও গালি দেই , যখন কেউ বলে , বাংলাদেশে কোন যুদ্ধ অপরাধী নেই ।


যে গর্ভবতী স্ত্রীর সামনে থেকে ভাতের থালা ফেলে উঠে গেছে প্রিয় স্বামী আল বদরের ছেলেদের সাথে , ফিরে আসেনি তার পুত্রের মুখ দেখার জন্য । সেই স্ত্রীর ৩৬ বছরের বৈধব্য এর কাছে , সেই পুত্রের পিতার আদর বিহীন শৈশব কৈশোরের কাছে , খুনীর গাড়িতে বাংলাদেশের পতাকা দেখার সাথে ---- তোমার বিরুদ্ধে করা সব কটা পোস্টের যোগ ফল এর কষ্ট কিচ্ছু না ।


আবার ও বলি কিচ্ছু না ।


তোমাকে করা অপমানজনক পোস্ট গুলাকে আমি সমর্থন করি না , এইটা ঠিক । নোংরামি দিয়ে নোংরামির জবাব আমি কখনোই দেব না ।


কিন্তু রাজাকারী করার জন্য কেউ যদি অপমানিত হয় , তাকে আমি বড় জোর করুনা করতে পারি । তোমার বয়স ১২ এর বেশি। তার মানে তোমার বাবা এখন আর তোমার চিন্তাকে নিয়ন্ত্রন করে না । তার মানে , যা করছো , নিজে বুঝে শুনেই করছো । দেশের বিরুদ্ধে যারা কাজ করেছে , তাদের পক্ষ নিয়ে কথা বলবা , কি আশা করো ? বাঙ্গালী তোমাকে মাথায় তুলে নাচবে?


কেন ?


কারন তোমার বয়স ২০ ?
কারন তুমি একটা মেয়ে ?
কারন তুমি মুসলিম ?
কারন তুমি ভালো লেখো ?


ফরগেট ইট । বিশ্বাসঘাতকতার পাপ কেউ ক্ষমা করেনি কখনো , করবেও না। দুঃখজনক হইলেও এইটা একটা মহাজাগতিক সত্য যে বাপের সম্মানের মত বাপের পাপের ভারও তার মেয়েকে বইতে হয় ।

লাইফ ইজ সো এন্ড পিপল আর দাস ।


টেক এ রিয়েলিটি পিল প্লিজ ।"
৪৩টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×