আইজকাইলকার মাইয়ারা হেব্বি ফাস্ট। ফেব্রুয়ারীর ৩ তারিখে সে-ই প্রথম মিস কল মারে। মিসকল আমার দুই চোক্ষের বিষ। কলব্যাক করে ঝাড়ি দেই। কোনো পাত্তা দেয় না। খিক খিক করে। তারপর ব্লগে শেখা দুইডা বাংলা গালি ঝেড়ে দেই। এইবার দেখি মিন মিন করে হালকা সরি বলে। ফোন কেটে দেই। নাম্বারটা সেভ করে রাখি। আবার মিসকল দিলে অভিযোগ করবো।
৩/৪ দিন পরে দেখি এবার আর মিসকল না, কল। রিং বাজে ধরি না, কিছুক্ষণ পরে আবার কল। এইবার ধরে চড়া গলায় বলি, কাকে চাই? ফোন করেছেন ক্যান? কোনো কামকাজ নাই?
ওপাশে রি রি করে হাসির শব্দ শুনি। বলে, এইটাই আমার কাম। শালার ইঁচড়ে পাকা মাইয়া। মেজাজ খিঁচড়ে যায়। গলার স্বর উঁচু করি। এবার সরি বলে। মাইয়া মানুষ শক্তের ভক্ত। এটা সেটা জানতে চায়। কথাবার্তা স্বাভাবিক হয়ে আসে। আমারও একটু একটু করে আগ্রহ জন্মায়।
এরপর কী যে হল। তার কল না পেলে মনে হয়, কী যেন মিস করছি। একটা চাপা উত্তেজনা কাজ করে। এই কয়েক সপ্তায় আমরা ভালো বন্ধু হয়ে গেছি। ছবি বিনিময়ও হয়েছে। এমএসএনে নিয়মিত আড্ডা দেই চ্যাট করি। ওয়েবক্যামে দেখা হয় নি। তারও নেই। আমারও নেই।
আগামীকাল তার সাথে প্রথম স্বশরীরে দেখা। নির্দিষ্ট কোন প্লান নেই। হয়তো কিছুক্ষণ ঘুরবো। বিকেলে। যে রোদ! আমি আবার একটু বেশি ঘামি। সবাই দোয়া রাইখেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

