ীবজডডপয

ব্লগীয় অভিধান কাটাছিঁড়া: 'ছাগু' ও 'কেপি টেস্ট'

০৯ ই মে, ২০০৮ দুপুর ১:৩৫

শেয়ারঃ
0 2 0

সামহোয়্যারইন ব্লগে নতুন ঢুকেই যে শব্দগুলো শুনে আপনি টাসকি খেয়ে যান, তার ২টা হলো, 'ছাগু' ও 'কেপি টেস্ট'। আপনি ভাবেন, শান্তিতে ব্লগিং করবেন, বাংলাদেশী ভাইদের সাথে বাংলায় আলাপচারিতা চালাবেন; এর মধ্যে আবার ছাগল ঢুকে কোথা থেকে? আপনি সারাজীবনে অনেক টেস্টের নাম শুনেছেন - ক্লাস টেস্ট, ইউরিন টেস্ট, পারমাণবিক বোমা টেস্ট; কিন্তু কেপি টেস্ট আবার কি? টাসকির পরে টাসকি। এই ব্লগীয় শব্দগুলো এতই শক্তিশালী যে, এগুলোর ব্যবহার এবং পরিচিতি সামহোয়্যারইন ব্লগ ছাড়িয়ে বাংলা ব্লগোস্ফিয়ারের সর্বত্র বিস্তার লাভ করেছে। আপনাদের সুবিধার্থে আমরা এই শব্দ সমূহের পোস্ট মর্টেমে হাত দেই।

[সাইমুম থাকলে তিনিই কাজটি করতেন। কিন্তু নারী নির্যাতন মামলায় ফেঁসে যাওয়ায় সামহোয়্যারইন থেকে তিনি ব্যান হওয়ায় আমাকেই কাজটি করতে হচ্ছে। তবে তাকে স্মরণ করি। তিনি বাংলা ব্লগের প্রবাদ পুরুষ ছিলেন। চাঁটগায়ের লোক।]

ছাগু:

ছাগু শব্দের জনক মুখফোড় নামে এক বদ ব্লগার। তিনি আদমচরিত নামে এক নাফরমানী রম্য সিরিজ বের করেন, যেখানে ঈশ্বরের একটি স্বর্গপালিত ছাগল ছিল। ছাগলটি চরম নির্বুদ্ধিতা এবং অলওয়েজ ম্যাৎকারের জন্য কিলগুঁতা খাইলেও ঈশ্বর তার নির্বোধ ছাগুটিকে কখনো কখনো পরম মমতায় মাথায় হাত বুলিয়ে দিতেন।

কিছু বদ লোক এই সুযোগটা নিল। তখন ত্রিভুজ নামে এক শক্তিমান ব্লগারের ব্যাপক হাঁকডাক ছিলো। এই বদ লোকগুলা এই শক্তিমান হাঁকডাকে ঈর্ষান্বিত হয়ে ত্রিভুজকেই ছাগু নামে অভিহিত করে। তার শক্তিমান লেখনীকে ছাগলের ম্যাৎকার বলে বিদ্রুপ চালাতে থাকে। তখন থেকে 'ছাগু' এবং ব্লগার ত্রিভুজ সমার্থক হয়ে যায়।

ছাগু শব্দের বিস্তৃতি এবং বিবর্তন সেখানেই থেমে থাকে নি। এরপরে ওই বদ লোকগুলা যথারীতি যাকেই জামাতি বলে সন্দেহ হয়, কার্যকলাপে প্রমাণিত হয়, তাকেই ছাগু বলে ট্যাগ লাগাতে থাকে। একে একে আশরাফ রহমান, মাইনুল, আওরঙ্গজেব, মাহমুদ রহমান, চতু্রভূজ, ফারজানা মাহবুবা, উম্মু আব্দুল্লাহ, আস্তমেয়ের মত শক্তিমান ব্লগারদেরকে ছাগু নামে বিদ্রুপ করতে থাকে। এদের মধ্যে মেয়ে ব্লগারদেরকে ছাগু না ছাগি বলা হবে, তা নিয়ে প্রথমে মতভেদ থাকলেও পরে সিদ্ধান্ত হয়, ছাগুর কোন লিঙ্গভেদ নেই। সব জামাতি ব্লগারই ছাগু।

ব্লগার ত্রিভুজকে অবশ্য আর ছাগু বলা হয় না। নিজগুণেই তিনি অন্য সবাইকে ছাড়িয়ে যান। তাকে 'ছাগুরাম' বলে সর্বোচ্চ সম্মান দেয়া হয়।

কেপি টেস্ট:

ব্লগে কেপি টেস্টের উদ্ভাবক এ-টীমের হোসেইন বা শমসের। 'কেপি'র আভিধানিক এবং প্রচলিত অর্থ খানকির পোলা। কিন্তু সামহোয়্যারইন ব্লগ গালাগালিকে প্রমোট করে না। আমরা নিরপেক্ষ ব্লগাররা সবাই শান্তিকামী, গালাগালির বিপক্ষে। এ-টীমও আমাদের মত নিরপেক্ষ ব্লগারদেরকে সমীহ করে চলে। তাই তারা খানকির পোলা টেস্ট না বলে কেপি টেস্ট অর্থ 'কাঁঠাল পাতা টেস্ট' মেনে নেয়।

কাঁঠাল পাতা নামকরণের পিছনে আবার সেই ছাগু প্রসঙ্গ এসে যায়। ছাগল যতোই ছদ্মবেশ ধরুক, কাঁঠাল পাতার লোভ সে কখনোই সামলাতে পারে না। এমনিভাবে যারা ছদ্মবেশী জামাতি ব্লগার, তারা যতই স্বাধীনটা মুক্তিযুদ্ধ নিয়া চিল্লাক, ঠিকমত পরিবেশ পেলে তাদের জামাতি চেহারা বেরিয়ে আসে। সুতরাং কাঁঠাল পাতা টেস্ট মূলত এসব ছদ্মবেশী জামাতিদেরকে ধরার জন্য এ-টীমে ব্যবহার করা শুরু করে।

কেপি টেস্টকে ঠিকঠাক বুঝতে কিছু উদাহরণ দেই। ব্লগে আমার কয়েকজন প্রিয় ব্লগার হলেন ফারহাদ দাউদ, মেহরাব শাহরিয়ার, সিহাব চৌধুরী প্রমুখ। তারা সবসময় মুক্তিযুদ্ধের পক্ষের লোক, গালাগালিকে আমার মতই ঘৃণা করেন, আস্তমেয়েকে জামাতি মনে করেন না, তার ধর্মীয় লেখনী প্রতিভায় আমার মতই তারাও মুগ্ধ। সমস্যা হল, এ-টীম মনে করে, আস্তমেয়ে, ফারজানা মাহবুবা, উম্মু আব্দুল্লাহরা জামাতি পেইড ব্লগার। অতএব, তাদেরকে সমর্থন করা মানে - মুখে যতই মুক্তিযুদ্ধের কথা বলুক - রাজাকারি।

সুতরাং, সিহাব চৌধুরী যখন বলেন,

"ফারজানার ব্যান অনুচিত বলে মনে করিনা (উনার চাতুর্যপূর্ণ লেখনি দ্বারা যেভাবে চিনহিত রাজাকারদেরকে নিস্কলংক করছিলেন তাতে সামহোয়ার ইনের প্রকৃত স্বাধীণতার চেতনার অটুটত্ব বজায় রাখার জন্য ফারজানার ব্যান অপরিহার্য ছিল ), তবে উনার সাথে যা হয়েছে , যেভাবে ব্যান হয়েছেন তা জঘন্য হয়েছে। তীব্র প্রতিবাদ জানাচ্ছি ব্যান প্রক্রিয়ার, সাথে ফারজানার প্রতি সমবেদনা । "

তখন তিনি কেপি টেস্টে পজিটিভ প্রমাণিত হবেন। কারণ, এ-টীমের যুক্তি মতে, এই মন্তব্যে একজন রাজাকারকে আইডেন্টিফাই করার পরেও সিহাব তার পক্ষে কথা বলছেন।

মেহরাব শাহরিয়ার যখন আস্তমেয়ের বিদায়ে দুঃখ ভারক্রান্ত হৃদয়ে ইংরেজীতে বলেন, "the deliberate guile of the authority , ignoring the gravity ", তখনও তিনি কেপি টেস্টে পজিটিভ প্রমাণিত হবেন।

ফারহান দাউদ যখন তার স্বপ্নকন্যা আস্তমেয়ের বিদায়ে তার সাথে পৃথিবী ভ্রমণ না করতে পারার দুঃখে কাহিল হয়ে পড়েন, তখন ফারহান দাউদও কেপি টেস্টে পজিটিভ প্রমাণিত হবেন।

আমার মতে, এভাবে কেপি টেস্টের ফলাফলে ভুল থাকারই সম্ভাবনা বেশি। রাজাকাররা কি মানুষ নয়? আর ধর্মের কথা লিখলেই তাকে রাজাকার বলতে হবে? মানুষের প্রতি মানুষের সমবেদনা থাকতেই পারে। তবে আমার মত প্রকাশের জন্য এ পোস্ট নয়, এ পোস্ট শুধু অভিধানের পোস্টমর্টেম করে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৯ ই মে, ২০০৮ দুপুর ১:৪২
জাহিদ সোহাগ বলেছেন: এ বিষয়ে মন্তব্য করে গালি খেতে চাই না।
০৯ ই মে, ২০০৮ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: ঠিক। চলুন আমরা গালাগালিকে এড়িয়ে চলি।

০৯ ই মে, ২০০৮ দুপুর ১:৪৯

লেখক বলেছেন: আপনি এ-টিমের লোক না? আপনারা খুউব খারাপ।

০৯ ই মে, ২০০৮ দুপুর ১:৫০

লেখক বলেছেন: জাঝা নিয়াও পোস্টামু।

০৯ ই মে, ২০০৮ দুপুর ১:৫৮

লেখক বলেছেন: আমিও জিনিসগুলো অনেক কাঁঠ খঁড় পুড়িয়ে জেনেছি। সিনিয়র ব্লগাররা আমাদেরকে এসন শিখাতে চায় না। সব ঈর্ষারে ভাই।

৭. ০৯ ই মে, ২০০৮ দুপুর ১:৫২
নেমেসিস বলেছেন: শোকেসে আত্তিকরন করলাম ।
০৯ ই মে, ২০০৮ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: খাইছে। আত্তিকরনকে আপত্তিকরন পড়ছিলাম!

৮. ০৯ ই মে, ২০০৮ দুপুর ১:৫৪
বড় হুজুর বলেছেন: উট এবং দুবাই এর আবাল নিয়েও কিছু লিখা আশা করি।
০৯ ই মে, ২০০৮ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: আসবে।

৯. ০৯ ই মে, ২০০৮ দুপুর ২:০৬
সবাক বলেছেন:
কেপি টেস্ট নিয়া আমিও খুব মুশকিলে ছিলাম, আইজ ক্লিয়ার হইলাম।
পেলাচ পেলাচ।

ছাগল নিয়ে এক ব্লগারের উৎকৃষ্ট রচনা-
Click This Link
১০. ০৯ ই মে, ২০০৮ দুপুর ২:০৭
হ্যারি সেলডন বলেছেন: এই পোস্ট জনগুরুত্বপূর্ণ। সকল নতুন ব্লগারদের জন্য এই পোস্ট পড়া বাধ্যতামূলক করা হোক। আর সেজন্য এই পোস্টকে স্টিকি করার আহবান জানাচ্ছি। পিলাসাইলাম।
১২. ০৯ ই মে, ২০০৮ দুপুর ২:১২
হাসিব মাহমুদ বলেছেন: ব্লগিঙ ডিকশনারিতে আরোও যেগুলা শব্দ আশা কর্তেছি -

১. সুশীল (ব্লগে এই শব্দটার মিনিঙ আলাদা, অনেক ঘাগু ব্লগারো যেইটা ধরতে পারেন না)
২. উটুল
৩. জাঝা
৪. এটিম
৫. নিওরাজাকার/ড়্যাজাকার
০৯ ই মে, ২০০৮ দুপুর ২:১৯

লেখক বলেছেন: ওখে

১৩. ০৯ ই মে, ২০০৮ দুপুর ২:১৬
ফারহান দাউদ বলেছেন: জ্বি,আমি দেখতেসি আপনেও কেপি টেস্টে ১০০% পজিটিভ। রামছাগল বলবো কি?
০৯ ই মে, ২০০৮ দুপুর ২:১৯

লেখক বলেছেন: আসুন, গালিবাজদের বিরুদ্ধে ১ হই।

১৪. ০৯ ই মে, ২০০৮ দুপুর ২:২৩
শান্তনু সুমন বলেছেন:
ফারহান দাউদরে কেমন ড়্যাজাক্যার ছাগলের (পাটনাইয়া) মত দেখা যায়।
১৫. ০৯ ই মে, ২০০৮ দুপুর ২:২৭
বাফড়া বলেছেন: সাইমুমের কথা মনে করায়া দিলেন....... আপনি তো চমতকার অভিঢান/ইতিহাস লিখেন। আর ব্যাখা/ইলাস্ট্রেশন তো খুব সুন্দর দেন
১৬. ০৯ ই মে, ২০০৮ দুপুর ২:৩৫
অমি রহমান পিয়াল বলেছেন: এ-টিমের ইনফো লিক করার তীব্র প্রতিবাদ জানাই
০৯ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:২৯

লেখক বলেছেন: ইনফো তাইলে ঠিক আছে? যাক, সার্টিফিকেট পাইলাম। :)

১৭. ০৯ ই মে, ২০০৮ দুপুর ২:৪১
সবাক বলেছেন:
এ-টিম মানে কি?

সবিণয়ে জানতে চাচ্ছি।
১৮. ০৯ ই মে, ২০০৮ দুপুর ২:৪৫
রাগিব বলেছেন: পরের পোস্টে কগু-কে নিয়ে লিখবেন। প্রদীপ / কগু/ ঝিনুক/ব্লগারু/আইবাইকম এই ব্লগে সর্বোচ্চ নিকের মালিক (ডাক্তার সাহেব বাদে) ... উনি না থাকলে ব্লগটাই পানসে হয়ে যায় :)। নতুনরা আবার কগুর পোস্ট দেখেই চিনতে পারেনা ...
০৯ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৩০

লেখক বলেছেন: কগু সম্পর্কে বিস্তারিত জানি না। কগু মানে কি তাও জানি না। রিসার্চ করতে হবে।

১৯. ০৯ ই মে, ২০০৮ দুপুর ২:৫২
বাফড়া বলেছেন: @ রাগিব ভাই- আহ আপনেও মনে করায়া দিলেন। কগু একবার প্রচন্ড ভেজাল করতাছিল গত জানুয়ারী মাসে এক পুস্ট গিয়া। তখন সাইফুর প্রশ্ন কইরা লিখছিল ''''প্রদীপ =কগু =ঝিনুক = উহা এমন করছে কেন?''''
২০. ০৯ ই মে, ২০০৮ দুপুর ২:৫৭
কাজ করে খাই বলেছেন: পুরোপরি শিক্ষিত হয়ে গেছি।
২২. ০৯ ই মে, ২০০৮ বিকাল ৩:০২
মুকুল বলেছেন: ঐতিহাসিক বিষয়গুলো জানার দরকার আছে
২৩. ০৯ ই মে, ২০০৮ বিকাল ৩:২১
আরিফ জেবতিক বলেছেন: একটা তথ্য রিচেক করার দরকার আছে ।
সেটা হচ্ছে ব্লগের " ছাগল " " ছাগু " শব্দগুলো সম্ভবত অরূপের প্রথম আবিষ্কার , তারপর মুখফোড় এবং তখনকার আরো আরো রসিক ব্লগাররা এটাকে জনপ্রিয় করে ।

এখন তো এটা ব্লগের একটা পরিভাষা হিসেবে জায়গা করে নিয়েছে ।ভ
০৯ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৩১

লেখক বলেছেন: আচ্ছা, মুখফোড়কে ব্লগে দেখলে জিগামু।

২৫. ০৯ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:২০
হনলুলু বলেছেন: রাগিব ভাইয়ের সাথে একমত ....... কগুকে প্রকাশ্য সূর্যালোকে আনা হউক ......... ;)
এছাড়া গুড়ে মলম , CTN , ফরাসি বালক প্রভৃতি বিষয়ে আলোছানা হওয়া দর্কার ।
নতুনদের জইন্য এই পোস্ট বাধ্যতামূলক ...............
গতকাল এক নতুন ব্লগার ণূঢ়া বাইকেই চিন্তে পারে নাই .......... আপসুস .. :(
০৯ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৩১

লেখক বলেছেন: লিস্টে থাকলো।

২৬. ০৯ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪০
কৌশিক বলেছেন: হৃদয় উন্মুক্ত করিয়া দিয়াও সদ্য প্রয়াতর মন পাইলাম না! পাইলো সিহাব, দাউদ?
০৯ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩

লেখক বলেছেন: আপনে তো ব্লগে আগাগোড়া ভন্ড চরিত্রে অভিনয় করেন। হৃদয় উন্মুক্ত করিয়াছিলেন ভন্ডামি করিয়া। আপনাকে এক মজলিশে বসাইয়া ফারহান দাউদের আবেগের অবমাননা করতে পারি না।

২৭. ০৯ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫
ক্ষ্যাপা বলেছেন: আস্তমাইয়া যার ধর্মের বইন,মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সেই অজি ব্লগারের কথা কইলেন না?
০৯ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩

লেখক বলেছেন: সবগুলা এক্সাম্পলই কি এক পোস্টে আনতে হবে? ;)

২৮. ০৯ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩
প্রবাস কন্ঠ বলেছেন: এই ২টা শব্দের কাহিনী আমার জানা ছিলো না,

আপনাকে ধন্যবাদ :)
২৯. ০৯ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬
বিগব্যাং বলেছেন: শিক্ষামূলক পোষ্টের জন্য ধন্যবাদ...
৩০. ০৯ ই মে, ২০০৮ রাত ৮:২৯
হট্টগোল বলেছেন:

- বাংলাদেশের সেরা ৫ রাজাকারের নাম কি?

শুরুদিকে কেপিটেস্টের প্রথম প্রশ্ন ছিল এইটা।
৩১. ০৯ ই মে, ২০০৮ রাত ৮:৪১
জেনারেল বলেছেন:
জট্টিল,

হট্টগোলের সাথে ১ মত
৩৩. ০৯ ই মে, ২০০৮ রাত ১০:৫০
এস্কিমো বলেছেন: ঝাজা।

লাগলো নাকি কারো গায়ে?
৩৭. ১০ ই মে, ২০০৮ দুপুর ১:০৩
রাগিব বলেছেন: কগু/প্রদীপ/আইবাইকম/মুঃঝিনুক/ব্লগারু ভাইকে নতুন ব্লগারেরা চিনবেনা, এরকম অপবাদ এই ব্লগকে দেয়া চলে না। নতুনরা অনেকেই কগু শুনে বিভ্রান্ত হচ্ছে, তাদের বিভ্রান্তি দূর করার জোর দাবী জানাচ্ছি। :)
৩৯. ০৫ ই জুন, ২০০৮ সকাল ১০:১৫
আইরিন সুলতানা বলেছেন: Click This Link

এই ব্লগে করা আপনার একটি মন্তব্য-

ইয়র্কার বলেছেন: আইরিন সবারই আপা? দেখতে দেখতে পিচ্চিটা কত বড় হয়ে গেল! হেপি জন্মদিন।
--------------------------------------------------------------------

আপনার আসল পরিচয় জানিনা, তবে যেই হোন না কেন...আপনার "পিচ্চি" শব্দটি আমাকে ব্লগে বেশ বিব্রত পরিস্থিতিতে ফেলেছে...

এখানে কিছু ব্লগার "পিচ্চি" নামক ব্লগারের সাথে আমাকে মিলিয়ে ফেলছে , এমনকি কেউ কেউ "পিচ্চি" ব্লগারের কোন কমেন্টের কপি-পেস্ট -ও আমার ব্লগে দিচ্ছে....

আমি জবাবদিহিতা করতে বাধ্য নই...কিন্তু আমি প্রচ্ন্ড রকম বিরক্তি অনুভব করছি....ব্লগের অনেকের মানসিকতা তো জানেনই ।

৪০. ১২ ই জুন, ২০০৮ রাত ১২:০৭
নাভদ বলেছেন:
আপসোস এরকম ঐতিহাসিক পোস্ট মিস হয়েছিল!
৪১. ১২ ই জুন, ২০০৮ রাত ১২:১২
রাশেদ বলেছেন: নাভদ ভাই কি এখনো ব্যান?
৪৩. ১২ ই জুন, ২০০৮ রাত ১২:১৬
নাভদ বলেছেন:
রাশেদ বলেছেন: নাভদ ভাই কি এখনো ব্যান?
-------------------------------------------------

আবার জিগায়!
৪৪. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:০৭
বিডি আইডল বলেছেন: আমাদের মতন নতুন ব্লগারদের জন্য এরকম আরো টিউটোরিয়াল পোষ্ট চাই
৪৫. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৩
সোনালীডানা বলেছেন: ভাল লিখসেন।অনেক ঘ্যান অর্জিত হইল।;) +
৪৭. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫২
হাসান মাহবুব বলেছেন: কেপি টেস্টের রেজাল্ট সঠিক মনে হৈলোনা।
৫০. ০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:৫৭
অজানা আমি বলেছেন: নাজমুল আহমেদ বলেছেন:
মার ঠেলা +++
৫৬. ২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:০১
সন্যাসী বলেছেন: আমার জ্ঞান সীমাবদ্ধ।
৫৮. ২০ শে মে, ২০১০ সকাল ১০:১৫
হুপফূলফরইভার বলেছেন: চমেৎকার ইনফরমেটিভ গিয়ানী পোস্ট। আমার মতো নতুনদের অনেক কামে লাগবু।
শুকেছে রাইকখা দিলাম।
৬০. ২২ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৯:৩৮
কাঙাল বলেছেন: ওরে, মানুষ কত সুন্দর লিখে রে......
৬১. ২০ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৩২
মুহাম্মদ আসাদুল্লাহ্ বলেছেন: কাঙাল বলেছেন: ওরে, মানুষ কত সুন্দর লিখে রে......
৬৩. ০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৪:২২
আগামি বলেছেন: এই পোস্টের লিংকটা ব্যবহার কর্লাম।

 

মোট সময় লেগেছে ২.৮০২৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই