মনে অনেক প্রশ্ন আসে..........
০৭ ই জুন, ২০০৮ রাত ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এত রাত জেগে আছি.........সবার সঙ্গে আড্ডা দিতে মজা লাগছে। ঘুম যেন চোখ থেকে পালিয়েছে। এ যেন নতুন এক জগত। আমার খুব ভাল লাগছে। আমি তো রাত জাগতে পারিনা, আমার বন্ধুরা যদি শোনে আমি রাত পৌনে তিনটা পর্যন্ত জেগে ব্লগ পড়েছি ওরা কোনদিনও বিশ্বাস করবে না। কারন, ওরা কোনদিন রাতের কম রেট বা ফ্রি রেটে আমার সঙ্গে মোবাইল আড্ডা চালাতে পারে নাই। এর বিনিময়ে ওদের কাছ থেকে অনেক বকাঝকাও শুনেছি। আমারও ধারনা হয়েছিল আমি বুঝি সত্যি অপদার্থ, রাত জাগতে পারি না। কিন্তু এখন বড্ড শান্তি পাচ্ছি, না, আমি অপদার্থ মোটেও নই। আমিও রাত জাগতে পারি। রাত জেগে ব্লগ লিখতে পারি, পড়তে পারি, মন্তব্য করতে পারি। বাবা ! বুক থেকে মস্ত পাথর নেমে গেল। স্বস্তি।
আমার মাথায় সব সময় কিছু প্রশ্ন ঘুরপাক খায়। কিন্ত ভয়ে কাউকে জিজ্ঞাসা করতে পারি না। কেননা, এগুলো কাছের কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম। ওরা মুখ বাঁকিয়ে বলেছে, এগুলা কোন প্রশ্নই না, জানার বিষয়ও না। অথচ আমি জানতে চাই। আচ্ছা, আমরা ভালবেসে কেন হেরে যাই? কেন মনের লজ্জ্বা ঢাকার কোন পোশাক নাই? কেন একজন মানুষের ভেতরে অনেক মানুষের বাস? কেন মানুষ তার রুপ ঘন ঘন বদলায়? কেন আজ আমার ঘুম পাচ্ছে না? প্লিজ.........
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন