১। মডেল নোবেলের সঙ্গে
২। বিশিষ্ট ব্লগার কৌশিকদার সঙ্গে
৩। বিশিষ্ট ব্লগার শফিকুল ভাইয়ের সঙ্গে
৪। কারওয়ান বাজারের শান্তি আপার সঙ্গে
৫। ফুটপাত ডাক্তার আব্দুল করিমের সঙ্গে
আরও অনেকের সাথেই। কি কারনে তা নিচে বিস্তারিত দেওয়া হইলো-
বিশিষ্ট ব্লগার কৌশিকদার সঙ্গে দেখা করতে পারতেন তিনি। কেননা তিনি পা... দিয়ে গাড়ী চালাতে পারেন।
Click This Link
তিনি এই অবদানকে স্বীকৃতি দেবার জোরদার দাবীও জানাইছে।
আরেক বিশিষ্ট ব্লগার শফিকুল ভাইতো তার এলাকার সব বাসই তার পা..... দিয়ে চালায়।
Click This Link
তার সঙ্গেও দেখা করতে পারতেন নোবেল কমিটির চেয়ারম্যান সাহেব।
সেইক্ষেত্রে কোন ক্যাটাগরিতে তারা নোবেল পুরষ্কার পাবে সেটা আপনারা একটু বলে দিয়েন।
চিকিৎসা বিজ্ঞানে এ পর্যন্ত আমরা নোবেল পাইনি, ভাবখানা এমন যে ইউরোপ-আমিরিকাতেই কেবল ডাক্তার আছেন৷ এই ভুল ভাঙানোর জন্য নোবেল কমিটির চেয়ারম্যান রাস্তার পাশে ফুটপাতের সর্বরোগের মহা-ওষুধ বিক্রেতা আব্দুল করিমের সঙ্গে সাক্ষাৎ করতে পারতেন৷ বিদেশের বিজ্ঞানীরা একটা রোগের জীবাণু আবিষ্কার করে যদি নোবেল পেতে পারেন, তবে আব্দুল করিম কেন এইডস থেকে ক্যান্সারসহ সব রোগের ওষুধ আবিষ্কার করে নোবেল পাবেন না, সেটা এক সাক্ষাতেই বুঝে যেতেন তিনি৷
নোবেল কমিটির চেয়ারম্যান হয়তো জানেনা, আমাদের দেশের একজন নামকরা মডেলের নাম থেকে এ পুরষ্কারের নাম নেওয়া হয়েছে! অর্থাৎ আমাদের একজন মডেল নোবেল আছেন৷ সারা বিশ্বে যে পুরষ্কার নিয়ে এত আগ্রহ, এর নাম যার নামে (!) তাঁর এত কাছে এসেও নোবেল কমিটির চেয়ারম্যান তাঁর সাক্ষাৎ পাননি ভেবে মনে হচ্ছে, সত্যেই এটা বড় মিস হয়ে গেল!
পদার্থ বিজ্ঞানে নোবেল পাওয়ার যোগ্যতাও বাংলাদেশ রাখে৷ এর প্রমাণ নিজ চোখে দেখার জন্য নোবেল কমিটির চেয়ারম্যান জিনজিরায় যেতে পারতেন৷ তিনি নিশ্চয় মুগ্ধ না হয়ে পারতেন না, এসব সল্প শিক্ষিত মানুষ কত দ্রুত ও সল্প ব্যায়ে একের পর এক আবিষ্কার করে যাচ্ছে! ইউরোপ-আমেরিকার মতো এক জীবন খাটিয়ে একটা সূত্র আবিষ্কার করার মতো বেকুব এরা না!
নোবেল পুরষ্কার অর্থনীতিতে দিলেও আমাদের সেটা এখনো পাওয়া হয়নি, কিন্তু দীর্ঘদিন ধরেই যে আমরা সেটা পেতে পারি, তার প্রমাণ পাওয়ার জন্য নোবেল কমিটির চেয়ারম্যান ঢাকার একজন মধ্যবিত্ত পরিবারের গৃহকর্তার সঙ্গে দেখা করতে পারতেন৷ আয়ের চেয়ে তিন গুণ বেশী ব্যায় করে কীভাবে বছরের পর বছর এরা টিকে আছে, সেটা জানলে এর চেয়ে বড় অর্থনীতিবিদ খুঁজে পাওয়া দুরহই হবে বটে!
আমাদের একমাত্র অর্জন শান্তিতে নোবেল৷ কিন্তু আফসোস! নোবেল কমিটির চেয়ারম্যান যদি কারওয়ান বাজারের ফুটপাতের শান্তি আপার সঙ্গে দেখা করতেন, তাহলে তিনি বুঝতেন, এ জাতির সবাই এত শান্তিতে আছে যে প্রত্যেকেই একটা করে শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য৷
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



