somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভয়ংকর মজার অভিজ্ঞতা.......।

২১ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[ভাল না লাগলে আমার সূতা খুইল্যা ফালাইয়েন]

অনেক আগের কথা। তখন বাংলাদেশ আই.সি.সি কাপ জিতে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল। আমরাও ক্রিকেট জ্বরে ভুগছি। স্কুল শেষ করেই ক্রিকেট খেলতে চলে যেতাম। কিন্তু গ্রামের সবাই ঐ সময় ক্রিকেট খেলা বুঝত না।

একদিন আমরা সবাই মিলে ক্রিকেট খেলছি। ঐ সময় আব্বা লোক পাঠাল জরুরী কাজে বাসায় আসার জন্য। আমি খেলা থেকে একটু সময়ের ব্রেক নিয়ে বাসায় আসতেছি। পথে এক বন্ধু জানতে চাইলো খেলার কি অবস্থা?
আমি বললাম আসাদ ব্যাপক মাইর খাইতাছে। আর আসিফও যেভাবে পিঠাচ্ছে সুতা খুইল্যা যাইব।

বাসায় কাজ শেষ করে আবার খেলায় ফিরলাম। খেলা তখন চরম উত্তেজনা বিরাজ করছে। কে জিতে কে হারে? ঐ সময় দেখি শ খানি মানুষ দা, লাঠি, বল্লম নিয়া আসিফ্যারে ধর... আসিফ্যারে ধর... বইল্যা এইদিকে আসতেছে। আমরা ভয়ে একসাথে সবাই জড়ো হলাম। আসিফ আমাদের মাঝখানে। তখন আসাদ ওদের কাছে গিয়া বলল-
-মামা কি হইছে?
-তুই নাকি ব্যাপক মাইর খাইছিস। আসিফ্যা নাকি তোর সূতা খুইল্যা ফেলছে।

ততক্ষণে আমি ব্যাপারটা বুঝতে পারলাম এবং বিস্তারিত ওদের কাছে শুনলাম। আমি যখন ঐ বন্ধুকে খেলার অবস্থা বলছিলাম তখন আসাদের আব্বা এ কথা শুনেছিল। দৌড়ে বাসায় গিয়া বলল আমার পোলারে পিডাইয়া সুতা খুইল্যা ফালতাছে আর তোরা বইসা আছিস। উল্লেখ্য যে আসাদের মামার বাড়ী হলো পাশের বাড়ী।
আমরা সবাই ঘটনা শুনে হাসতেছি। ওরাও বোকা হয়ে গেল।

এইদিকে কে জানি আসিফের বাপের কাছে খবর দিছিল আসিফরে মারার জন্য অনেক লোক গেছে। এইকথা শুনে আসিফের আব্বাও শ'দুয়েক লোক নিয়া আসলো। কিন্তু আমাদের সবাইকে হাসতে দেখে ওরাও বোকা হয়ে গেল। সবাই সবকিছু শুইন্যা অনেক হাসল।

এর পরদিন থেকে আমাদের এলাকায় ক্রিকেটের জনপ্রিয়তায় বেড়ে গেল। সবাই ক্রিকেট খেলতে চলে আসত। শেষে দেখা যেত এক-এক টিমে বিশজন-ত্রিশজন ফিল্ডিং দিচ্ছে।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:০৮
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×