আমারে চিনস? [রাগে এখনও মাথা দিয়ে আগুন বের হইতেছে]
৩১ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বনানী গোরস্থানের পাশেই আমার অফিস।একটু কাজে অফিস থেকে কাকলি যাব। হাটতে হাটতে সোজা কাকলীর মেইন রোডে চলে আসলাম। রাস্তা ক্রস করে কাকলীর বাংলালিংক ফ্লাইওভারের দিকে হেটে যাচ্ছি।
কাকলীর কাছে যেখানে সিটি সার্ভিসের টিকিট বিক্রি হয় সেখানে একটু হইচই দেখে এগিয়ে গেলাম। একটা বাসে উঠার জন্য অনেক মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। এর মাঝে একটা লোকের একটু ধাক্কা লাগল সামনের লোকের গায়ে। সামনের লোক এটা নিয়ে ব্যাপক চিল্লাচিল্লি করতেছে। পিছনের লোকটা নরমসুরে বারবার অনুরোধ করে বলছে ভাই আমি সরি আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি। উনার পিছনের লোকও বলছে ভাই পিছনথেকে চাপ লাগলে আমি উনার গায়ে পড়ে যায়। আর উনি আপনার গায়ে।
সামনের লোকটার পাওয়ার কিছতেই কমতেছেনা। সে বলতেছে ঐ ব্যাটা তুই আমারে চিনস? বলেই শার্টের যে লোকটার সাথে ধাক্কা লেগেছিল তার কালারে ধরে ফেললো। ততক্ষণে আমার মাথাও গরম হয়ে গেছে। দেখি কি ঐ লোক নিরীহ গোবেচরা লোকটার মুখে একটা ঘুসি মারল এবং বলতেছে তুই আমারে চিনস?
ওমা রক্ত বের হচ্ছে মুখ দিয়ে। চূড়ান্ত ধের্য্যচ্যুতি ঘটল আমার। হাতের ব্যাগটা একজনরে দিয়া বললাম ভাই ব্যাগটা একটু ধরেন। এগিয়ে গেলাম। আমিও সামনের লোকটার শার্টের কলারে ধরেই কিছু বুঝে উঠার আগেই গায়ের সমস্ত শক্তির জোড়ে গালে একটা চর বসিয়ে দিয়ে বললাম - ঐ ...... বাচ্চা তুই আমারে চিনস? না ভাই আমি আপনাকে চিনিনা বলে ঐ .... একদম চুপ হয়ে গেল।
আর ঐ লোকটার মুখ দিয়ে রক্ত ঝরছেই। লোকটা খুব কান্না করতেছিল। আমার এখনও খুব খারাপ লাগছে.........
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন