আমার প্রিয় পোস্ট

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

মা তোমার কি মনে পড়ে ? [ মায়ের কাছে সন্তানের খোলা চিঠি ]

০৫ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩৮

শেয়ারঃ
0 0 0

সামনে স্বর্ণালী সপ্নের হাতছানি, পিছনে তোমার কান্নাভেজা পথ......। তবুওতো জানি সব সপ্নময়তার শিকল ছেড়ে, একদিন তোমার বুকেই যেতে হবে ফিরে।

মা তুমি কি জান যাকে একবেলা না খাইয়ে কখনই খেতে বসতেনা, সেই তোমার আদরের সন্তানটি তিন দিন ধরে দুপুরে না খেয়ে থাকে? মা তুমি কি জান সে খুব সকালে ঘুম থেকে উঠে তার ছোট ভাইটির জন্য রান্না করে রেখে খুব চুপিসারে দুইগ্লাস পানি খেয়ে সকাল ৮:৩০ এর মাঝে অফিসে আসে? মা তুমি কি জান তোমার সন্তানটি অফিস থেকে বাসায় ফিরেই তিনজনকে পড়াতে বসে? পড়ানো শেষ করেই বাজারে দৌড়ে যায়, বাজার করে, রান্না করে রাত্রে খাবার জন্য?

মা তোমার মনে পড়ে তুমি বলে ছিলেনা কখনই, কোন অবস্থাতেই যেন কারো কাছে হাত না পাতি? সেইজন্য কখনই আমি কারো কাছে হাত পাতি না। তুমি হয়তো অবাক হবে এত টাকা বেতন ভাই টাকা কোথায় যায়? মনে পড়েনা বলেছিলে কখনই যেন কাউকে খালি হাত ফিরিয়ে না দিই? বলেছিলেনা বাবাকে যেন মাসে মাসে ১৫০০০ হাজার টাকা দিই?
এখন হয়তো বলবে এত চাপের পরও কেন তুমাকে বা আব্বাকে জানাইনি? মনে পড়ে মা তুমি বলেছিলে কোন চাপেই যেন ভেঙ্গে না পরি?

তুমি ভেবোনা মা, শত চাপও আর আমাকে ভেঙ্গে দিতে পারবেনা। যে কোন মূল্যেই হোক তোমার সপ্ন সফল করব আমি। এ আমার দৃঢ়প্রতিজ্ঙা। তবে মা শত ব্যাস্ততার মাঝেও তোমাদের সাথে থাকতে খুব ইচ্ছে করে। ইচ্ছে করে তোমাদের আদর-সোহাগ খুব কাছ থেকে পেতে। বোকা মা কাঁদেনা।শুধু জেনো জীবন চলার বাঁকে বাঁকে যেখানে আলো আধারের খেলা, সেখানে কোন না পাওয়ার বেদনা নয়, নয় কোন দুঃখ, কান্না, শুধু তোমার হাসি নিয়ে বেঁচে থাকতে চায় মা।

হ্যাঁ মা, তোমার চোখের জলে নয়, হাসির কিরণ থেকেই প্রেরণার শক্তি কুড়াতে চাই আমরা, তোমার সন্তানেরা। আর কতো কান্না ঝড়াবে তুমি বলো? একদিকে আমাদের স্মৃতি, অন্যদিকে আমাদের নির্বাসিত জীবন-যাপন অনেকটা মুষড়ে দিয়েছে তোমাকে।

কিন্তু মা কান্না আর দুঃচিন্তায় কি হয় বলতে পারো? তারচেয়ে বরং কঠিন করো তোল নিজেকে। তোমাকে তো বাঁচতে হবো মা এবং ভালোভাবেই বাঁচতে হবে। তোমার এই অগোছালো সন্তানদের জন্য, তোমারই যত্নেগড়া ছোট্ট সংসারটার জন্য। অপেক্ষা করো মা একদিন এই আমরাই তোমাকে গুছিয়ে রাখবো সযতনে।

শুধু জেনো তোমার সন্তানেরা কেউ কখনও বখে যাবেনা। তোমার শেখানো নৈতিকতা এই বিরুদ্ধ সময়ের- অশুদ্ধ স্রোতে লীন হতে পারবেনা কিছুতেই। "খুব ভালো কিছু" করতে না পারলেও "মন্দ কিছুতে" সামান্যতম ভূমিকা থাকবেনা- এই অঙ্গিকার করতে পারি। একে তুমি তুচ্ছ ভেবোনা মা। আমার জন্য যেন ভুলেও চিন্তা করে চোখের জল ফেলোনা।

সামনে স্বর্ণালী সপ্নের হাতছানি, পিছনে তোমার কান্নাভেজা পথ......। তবুওতো জানি সব সপ্নময়তার শিকল ছেড়ে, একদিন তোমার বুকেই যেতে হবে ফিরে।
তুমি ভালো থেকো মা। কোন নিঃসঙ্গ ক্ষণেও একা ভেবোনা নিজেকে। আমরা কাছে নেইতো কি হয়েছে? চেয়ে দেখো মা আমাদের ভালোবাসার ছায়া তোমাকে ঘিরে আছে সারাবেল........।

 

সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৪৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪১
তবুও একাকি... বলেছেন: মাকে দেখিনা অনেকদিন...

লেখাটা ভালো লাগলো +
০৫ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২. ০৫ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪২
রাতনিশি বলেছেন: চেয়ে দেখো মা আমাদের ভালোবাসার ছায়া তোমাকে ঘিরে আছে সারাবেল........।

মা তুমি কোথায়?
০৫ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪৮

লেখক বলেছেন: মার কথা খুব মনে পড়ছে।

০৫ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪৮

লেখক বলেছেন: মা, মাগো......

৪. ০৫ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫৯
ইমরান মামা বলেছেন: কান্দায়া দিলেন ভাই, সব ঝাপসা দেখতেছি। আমার আম্মা ভাল নাই। টেনশন করলেই তার সিজোফ্রেনিয়া বাড়ে। আর আমি সারাজীবন তার টেনশন। মা রে আমি কিছু বলি না।
০৫ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০২

লেখক বলেছেন: আমিও কিছু বলিনা।

কাদানোর জন্য ক্ষমা চাচ্ছি। মার জন্য দোয়া রইলো।

মা এখন কেমন আছেন?

৫. ০৫ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০৪
সুলতানা শিরীন সাজি বলেছেন: কষ্ট লাগলো..........
সবার মন আজ এত খারাপ কেনো?
ভালো থাকা হোক।
অনেক শুভকামনা।
০৫ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০৮

লেখক বলেছেন: সাজিপু কষ্টে আছি এ কথা বলবোনা।

শুধু জেনো ভালো নেই।

আপনার প্রতিও শুভকামনা রইলো।

৬. ০৫ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০৬
রাযহান বলেছেন: সারাদিন খালি পোস্টাইয়া যান, আপনার সবগুলো পোস্টের কথাই মিথ্যা মনে হয় । মনের কথা বললাম, মাইন্ড খাইয়েন না
০৫ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১০

লেখক বলেছেন: আপনার কথা শুনে খুব খারাপ লাগলো।

ভালো থাকবেন। আজকাল অসংখ্য মিথ্যার ভীরে সত্যিকথারও দাম নেই।

যাক ভালো থাকবেন এই শুভকামনা রইলো।

৭. ০৫ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০৬
ইমরান মামা বলেছেন: ভালো নাই মা। যাক গা, শোনেন শুক্রবারে আসেন সন্ধ্যা ৬.৩০ টিএন্ডটি'র সামনে নূরু মোল্লার চায়ের দোকান। দোকানদারকে বললেই আমাকেই দেখিয়ে দেবে। যদি দেখেন দোকান বন্ধ তা হলে দেখবেন আমরা ক'জন বসে আছি আমার গায়ে নেভি ব্লু টিশার্ট থাকবে।
০৫ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১১

লেখক বলেছেন: মার জন্য সবাই দোয়া করবেন।

ইনশাআল্লাহ।

৮. ০৫ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৮
রাযহান বলেছেন: ইমরান মামা একটা সেইরকম পুস্ট দেন ছেকছে ভরপুর !
০৬ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:২৩

লেখক বলেছেন: মা'র কথা ভুলে গেছেন?

এখন শুধু ছেকছের কথা মনে পড়ে নাকি?

৯. ০৫ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৯
রাতমজুর বলেছেন: চোখে পানি আনা লেখার জন্যে মাইনাস।
০৫ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২০

লেখক বলেছেন: আমিও আপনার বসে বসে কাদছি।

তাহলে আপনে হাসবেন কেন?

মাইনাসের বন্যা বসাইয়া দেন।

১০. ০৬ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩৭
কালপুরুষ বলেছেন: খুব দরদী লেখা। মন ছুঁয়ে গেল।
০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:২৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ কালপুরুষদা।

১১. ০৬ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৪৩
আবু সালেহ বলেছেন: তুমি ভালো থেকো মা। কোন নিঃসঙ্গ ক্ষণেও একা ভেবোনা নিজেকে। আমরা কাছে নেইতো কি হয়েছে? চেয়ে দেখো মা আমাদের ভালোবাসার ছায়া তোমাকে ঘিরে আছে সারাবেল........।



মন ছুয়ে গেছে...
০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:২৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

ভালো থাকবেন।

১২. ০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:০০
কঁাকন বলেছেন: আমার ছোট ভাইটার কথা মনে করায় দিলেন

ফোনে দুইজনি কাদে মা আর ও
০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:৩০

লেখক বলেছেন: আমার ছোট ভাই ইন্টারমিডিয়েট পরিক্ষা দিয়ে ঢাকা চলে এসেছে আমার কাছে। আমি দেখি অনেক সময় সে মার সাথে কথা বলার সময় তার চোখের পানি পরছে। আমি না দেখার ভান করে হয় কিচেনে চলে যায় অথবা বাথরুমে।

ভালো থাকবেন।

১৩. ০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৩১
লাবণ্য লাকি বলেছেন: উফ! কী সুন্দর অভিব্যক্তি!
সত্যি বলছি আমার গায়ের রোম কাটা দিয়ে উঠেছিল, আমি ভেবেছিলাম মাটি বুঝি আর নেই।...
০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য।

ভালো থাকবেন।

১৪. ০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৩৮
সারিয়া তাসনিম বলেছেন:

আপনার মা যেন ভালো থাকে সেই দোয়া করছি
০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ।

আপনিও ভালো থাকবেন।

১৫. ০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৪২
অতন্দ্র প্রহরী বলেছেন: সত্যই দু:খ পেলাম আপনার পোষ্টটি পড়ে। আমার মার কথা মনে পরছে। কি করব বলেন সন্তান বড় হলে সন্তান নিজের বোঝটাই চেনে মায়েন বোঝটা মানতে চাই না।
দশ মাস দশ দিন গর্ভে ধারন করে তারপরেও আমার মতো হতভাগা আছে যারা মায়কে বেদনা দেয়।
মাকে কষ্ঠ দিতে চায় না কিন্তু মাঝেমধ্যে মনে হয় মায়ের সাথে আমার বড় অমিল হ্চ্ছে তখনই গড়মিল দেখা দেয়।
আল্লাহ আমাদের সকলকেই মাফ করুক।
০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৪

লেখক বলেছেন: মা কিন্তুই মা । তাই যতই গড়মিল হোকনা কেন মার সাথে মানিয়ে চলতে চেষ্টা করবেন। তাও না পরলে মা বিশ্বাস করে এমন কাউকে দিয়ে বুঝানোর চেষ্টা করবেন।

মার জন্য দোয়া রইলো।

ভালো থাকবেন।

১৬. ০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৪৩
আসিফ আহমেদ বলেছেন: ক্লোজআপওয়ানের লাস্ট পর্বে অপূর্ব মাকে নিয়ে একটা গান গেয়েছিলো, অসাধারণ...।

http://www.youtube.com/watch?v=OK5mFKIJNlE
০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ

ভালো থাকবেন।

১৭. ০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৪৪
সাজিদ শাহরিয়ার বলেছেন: লাবণ্য লাকি বলেছেন: উফ! কী সুন্দর অভিব্যক্তি!
সত্যি বলছি আমার গায়ের রোম কাটা দিয়ে উঠেছিল, আমি ভেবেছিলাম মাটি বুঝি আর নেই।...
খাইছে আমারে। দুই দুখি মিলেছে এসে, দু:খকে ভালবেসে।
০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৬

লেখক বলেছেন: আপনার যা মনে হয়..........

১৮. ০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫১
তুষারশুভ্রা বলেছেন: প্রিয় পোস্টে রাখলাম।
ধন্যবাদ এমন সুন্দর পোস্টের জন্য।
০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৫

লেখক বলেছেন: শুনে ভালো লাগলো।

ভালো থাকবেন।

১৯. ০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২২
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: মা কে দেখি না প্রায় একমাস হলো ...
এই সপ্তাহে অবশ্যিই যাব ...
তুমি ভালো থেকো মা।
০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২৯

লেখক বলেছেন: দোয়া করি মা জেনো ভালো থাকে।

আপনিও ভালো থাকবেন।

২০. ০৬ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৪
সীমান্ত আহমেদ বলেছেন: ইউনুস ভাই দেরিতে পড়লাম বইলা মাইন্ড খাইয়েন না।
লেখাটায় অনেক দরদ আছে।
পড়তে পড়তে চোখের কোনা ভিজে গেল।
প্রিয় পোস্টে রাখলাম।
সালাম সকল জননীদেরকে।
আর সমবেদনা সকল মা হারা দুঃখীদের।
ভালো থাকবেন।
ধন্যবাদ।
০৬ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

২১. ০৬ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:২৯
অন্তিম বলেছেন: আপনার এই পোষ্টটা পরে মাকে খুব বেশি মনে হয়ে গেল।
এত দূরে থাকে তবু মনে হয় আমার বুকের ভিতরে আছে সবসময়।
অসাধারন লিখেছেন।+++++
ভাল থাকবেন ভাইয়া।
০৬ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: অন্তিম তোমাকে অনেক অনেক ধন্যবাদ।

তুমিও ভালো থেকো।

০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:১৩

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২৩. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫৬
মাকসুদ খান বলেছেন: কেন কাঁদালেন ভাই?

ধন্যবাদ এরকম একটা লেখার জন্য । আমরা কাজের মধ্যে থাকতে থাকতে যন্ত্র হয়ে যাচ্ছি আজকাল । সূক্ষ অনুভূতিটুকু কেমন যেন ভোঁতা হয়ে যাচ্ছে ।

আবার অনেক ধন্যবাদ ।
১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:০৪

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

২৪. ১২ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০৬
বিলাস আহমেদ খাঁন বলেছেন: আমার মা বোকা, মিথ্যুক এক নিখাদ মমতাময়ী।
১২ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:২০

লেখক বলেছেন: মাকে ভালবাসি।

ধন্যবাদ ভালো থাকবেন।

২৫. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২২
রাজর্ষী বলেছেন: ভালো লেগেছে অনেক।
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২৬. ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৪
নিঃশব্দের সপ্ন বলেছেন: খুব ভাল লাগলো ভাই। মাকে খুব বেশি মনে পড়ছে।
১৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: আমারও মনে পড়ছে।

১৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: আমারও মনে পড়ছে।

২১ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য

২৮. ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৯
মাহবুব অনির বলেছেন: খুব ভাল লাগলো ভাই। মাকে খুব বেশি মনে পড়ছে।মায়ের জন্য ভালবাসা।
০১ লা এপ্রিল, ২০১০ বিকাল ৫:২১

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ। ভালো থাকুন।

২৯. ০৭ ই জুন, ২০১০ বিকাল ৫:১৯
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: সামনে স্বর্ণালী সপ্নের হাতছানি, পিছনে তোমার কান্নাভেজা পথ......। তবুওতো জানি সব সপ্নময়তার শিকল ছেড়ে, একদিন তোমার বুকেই যেতে হবে ফিরে।
তুমি ভালো থেকো মা। কোন নিঃসঙ্গ ক্ষণেও একা ভেবোনা নিজেকে। আমরা কাছে নেইতো কি হয়েছে? চেয়ে দেখো মা আমাদের ভালোবাসার ছায়া তোমাকে ঘিরে আছে সারাবেল........।
১৮ ই জুন, ২০১০ রাত ১০:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

৩০. ২১ শে জুলাই, ২০১০ দুপুর ১:২৭
সালমা রহমান বলেছেন: চোখে পানি এসে গেল। মায়ের কথা মনে পড়ে সয়নে স্বপনে নিশি জাগরনে......... কারন এখন আমি মায়ের কাছ থেকে বহু দুরে...................মায়ের জন্য শুভ কামনা রইল।
২৩ শে জুলাই, ২০১০ রাত ২:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩১. ২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১২:২৩
আকাশের তারাগুলি বলেছেন: ভালো থেকো দুনিয়ার মায়েরা।
সন্তানরা হয়তো তোমাকে আরো একটু বেশি ভালোবাসতে পারতো....
ব্যর্থতায় ক্ষমা কর তোমার সন্তানদের।
২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৫৩

লেখক বলেছেন: ভালো বলেছেন। ধন্যবাদ।

৩২. ২৬ শে নভেম্বর, ২০১০ রাত ২:৩০
তানভির আহমদ বাপ্পী বলেছেন: প্লাস এবং প্রিয়তে, আপনাকে ধন্যবাদ ।
২৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:২২

লেখক বলেছেন: ধন্যবাদ বাপ্পী ভাই।

৩৩. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:১৫
বাচ্চা বলেছেন: ভালো লাগলো।ভালো থাকবেন..।
২১ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ। আপনিও ভালো থাকুন। শুভকামনা রইলো।

 

মোট সময় লেগেছে ১.০৭০৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
http://www.yunuscse.com/

অন্যায়ের প্রতিবাদ করে লাশ হতেও আপত্ত নাই। শুধু মিনতি লাশটা যেন শেয়াল-কুকুরে না খেয়ে ফেলে, আমার মা-বাবার কাছে যেন পৌছে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ