আমি তখন ক্লাস থ্রীতে পড়ি। পড়াশুনা করতে মন চাইতনা। খালি আদঁরামি-বাঁদরামি করতে মন চাইত
আমারে কই কিছু ছিঁড়বার পারলে ছিঁড়িস। মাইয়াগোর মুখে বিদ্যুত নিমের মাজনের হাসি
পরেরদিন আমরা দুইজন একসাথে বসলাম। আমি কইলাম কানু ভালানি? কানু কয় মামু মতলব কি? আমি কই নারে কানু কিছু না, আমারে মাফ কইরা দিস, আমি শুধু শুধু তর সাথে জামেলা পাকাই। কানুর দিলটা নরম আছিলো, কয় হ এরকম করা ভালানা। আর এরাহাম করিস না। আইচ্ছা।
একটু পর ইংরেজী স্যার ক্লাসে ঢুকলো। আমরা সবাই নিরবে ক্লাস করতাছি। আর আমায় মাথায় কানুরে কেমনে সাইজ দেওয়া যায় ঐ চিন্তা ঘুরতাছে। আমি করছি কি পা নিচু কইরা রাখছি। আর কানুর পাতে ঘুতা দিই। কিছুক্ষণ পর কানু আমার এক পায়ের উপর তার পা তুলে ফেললো।
আমি করলাম কি ঐ পারে আমার পা দিয়ে বেন্চ্রের নিচে চাপ দিয়ে ধরলাম। ঐ হালা এমুন চিক্কুর দিলোযে স্যার বই থইয়া সোজা বাইরে দৌড়।
আমি কানুরে কইলাম কিরাম আমার লগে পুংটামি
স্যার করছে কি দুইটা লম্বা বেত লইয়া হাজিড়। কানু স্যাররে সব কইয়া দিলো। তখন আমি কইলাম স্যার ঐ কানু তার এক মইন্যা পাটা আমার উপরে তুইল্যা রাখছিন, হেল্লাইগ্যাইতো এই ঘটনা। স্যার কয় দুইজনেই অপরাধী, অতএব তোরা দুইজন দুইজনের কান ধরে উঠবস কর। লইজ্যায় আমার মুখ লাল হয়ে গেলো। তারপর উঠবস শুরু করলাম। কানু আমার কান ধরেচে, আমি তার। সবার সেকি হাসি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

