এই মাত্র তৃতীয় দিনের খেলা শেষ হলো।
স্কোর: বাংলাদেশ ১ম ইনিংস:২৪৫/১০ এবং ১৮৪/৮
নিউজিল্যান্ড:১ম ইনিংস ১৭১/১০
বাংলাদেশের লিড ২৫৮ রানের হাতে আছে এখনো ২ উইকেট। মোটেও খারাপ বলা চলেনা। কেননা দ্বিতীয় ইনিংসেও যেভাবে টপ অর্ডাররা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, তারপরও যে এই বিশাল রানের লিড সেটাই বিশাল। তারপরও একটা অতৃপ্তি আছে সেটা হলো খেলা শেষ হওয়ার যখন আর চার ওভার বাকি আছে তখন সেট ব্যাটসম্যান সাকিব এবং নায়েমের আউট হয়ে যাওয়াটা।
অনেকেই হয়তো বলবেন রানটা খুব বেশী না, কিন্তু আমি এই জন্য এটাকে বিশাল বলছি বল যেভাবে টার্ণ করছে সেখানে চতুর্থ ইনিংসে ব্যাট করাটা খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে। আর এখন যত সময় যাবে ততই পিচ স্পিন বান্ধব হবে।
আমার মনে হয় আশারাফুলদের আজকে রাত্রেই একটা গেম প্লান তৈরী করে ফেলা উচিৎ। সেটা ওদের ব্যাটিং এর সময় বাংলাদেশ দলের কার কি ভূমিকা থাকবে সেটা নিয়ে। যেহেতু সাকিব গত ইনিংসে ৭ উইকেট পেয়েছে সেহেতু নিউজিল্যান্ড হয়তো দ্বিতীয় ইনিংসে তাকে খুবই সমীহ করে খেলবে। আর আমার মনে হয় আশরাফুলদের সেই সুযোগটাই নিতে হবে।
কারণ আমাদের হাতে আছে আরেকজন মায়াবী ঘূর্ণি বোলার রাজ্জাক। যদিও দ্বিতীয় ওয়ানডেতে করা তার শেষ ওভারটি সবাইকে খুব হতাশ করেছে, তারপরও সেটা খেলারই অংশ। আর ফিল্ডিংটা যদি খুবই ভালো করতে পারে, তাহলে এই টেস্টের জয় কেউ ছিনিয়ে নিতে পারবেনা।
আর আমাদেরও দীর্ঘদিনের একটা খড়া শেষ হবে। প্রিয় আশরাফুলরা প্লিজ আমাদের হতাশ করবেন না। একটা টেস্ট জয়ের জন্য অনেক আশা বুকে বেধেঁ রেখেছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


