আমার প্রিয় পোস্ট

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

কারো কথাতে কান দিয়োনা মেয়ে, এক ফোটা জল অনেক দামী শত বেদনার চেয়ে

২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৩৬

শেয়ারঃ
0 0 0

[পোস্ট টি নোবেলজয়ীর একটি পোস্ট পড়ে দেওয়া হইলো। সবাইকে পড়ার অনুরোধ রইলো] নিচে নোবেলজয়ীর পোস্ট টির লিংক দিলাম
Click This Link

একটি ছেলে এবং একটি মেয়ে দুজন দুজনকে প্রচন্ড ভালবাসে। তারা পার্কের নিরিবিলি জায়গায় কথা বলে। প্রেমিক পুরুষটি প্রেমিকার গায়ে হাত দেওয়ার চেষ্টা, মোবাইলে প্রেমিকাকে যৌন সুরসুরি কথা বার্তা শুনানো, আর সুন্দর জীবনের স্বপ্ন দেখানো। এইভাবে চলে। একদিন একদিন করে প্রতিদিনই তাদের কাছ থেকে কাছে আসা আর সপ্নের বাসর গোনা এবং বাঙ্গালী নারীর চিরায়ত মনের তা বিশ্বাস করা। এইভাবে প্রেমিক পুরুষটি একদিন তার প্রেমিকার কাছে দৈহিক মিলনের আবেদন জানায়। প্রেমিকার অনিচ্ছা আর একদিকে প্রেমিকের অভিমান, বেশী সিগারেট খাওয়ার অভিনয়, গুরুচন্ডালী ভাব, আর নিজের চাওয়াকে ভালবাসার অধিকার বলে প্রতিষ্টা করার চেষ্টা। এইভাবে প্রেমিকাটি একদিন হয়তো সরল বিশ্বাসে প্রেমিকের কাছে নিজের দেহকে বিসর্জন দিলো। আর ঐ প্রতারক পুরুষটি তার স্বর্বস্ব কেড়েও নিলো আর হাজারও কোটি মানুষের সামনে তা ভিডিও আকারে প্রকাশ করে দিলো অথবা প্রেমিকার মা-বাবাকে জিন্মি করে টাকা হাতিয়ে নিলো।

দিক সেই সব পুরুষদেরকে।

আর এই সব ক্ষেত্রে আমি ১০০ ভাগ দোষই দিবো পুরুষদেরকে। কেননা আবহমান বাঙ্গালী নারীদের মন চিরাচরিত ভাবেই খুবই কোমল এবং বিশ্বাস পরায়ণ হয়ে থাকে। ফলে সেইসব পুরুষরা নারীদের দুর্বলতা এবং অসহায়ত্বের সুযোগ নেই।

অফটপিকঃ ব্যতিক্রমধর্মী নারী-পুরুষরা এটার উদাহরন হতে পারেনা।

 

সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৩৯
রাতমজুর বলেছেন:
" আমি ১০০ ভাগ দোষই দিবো পুরুষদেরকে। "
গুরু, মানতে পারলাম না :(
তাই কোন রেটিং দিমুনা :(
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪৭

লেখক বলেছেন: দেখুন যে সব পুরুষরা এই কাজ গুলো করে তারা অনেক ভুলিয়ে ভালিয়ে কৌশলে মেয়েদেরকে বাধ্য করে। আর মেয়েগুলো শুধু ভালোবাসার মূল্য দিতে এই অসম পরিণতির মুখোমুখি হয়। তারাতো আর জানেনা এই প্রেমিকরুপী নরপশুটি তার জন্য কালসাপ হয়ে দাঁড়াবে। কারন তখন প্রেমিকার মনটি প্রেমিক কে খুশী আর প্রেমিকের দেখানোর সপ্ন গুলোকে.............

এখন রেটিং দেন।

২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪৪
নিবিড় বলেছেন: মেয়েটা ছেলেটাকে বিশ্বাস করেছিল...সম্পরর্কের টানপোড়নে বিলিয়েছিল নিজেকেও।কিন্তু ছেলেটা তা রক্ষা করেনি বরং..


ছেলেটাই ২০০ % দোষী .
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫২

লেখক বলেছেন: একমত

২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:১৮

লেখক বলেছেন: Ekta kuci koren or bolen....

৫. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫৪
নিশ্চুপ নিরবতা বলেছেন: "অফটপিকঃ ব্যতিক্রমধর্মী নারী-পুরুষরা এটার উদাহরন হতে পারেনা"।
ধন্যবাদ কথাটির মাধ্যমে অনেক কমপ্লিকেশন এড়ানোর জন্য।

পুরুষ হিসেবে লজ্জাবোধ করছি।
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে

৬. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫৯
নিশ্চুপ নিরবতা বলেছেন: " আমি ১০০ ভাগ দোষই দিবো পুরুষদেরকে। "

সহমত প্রকাশ করছি। কারন অন্ধ ভালবাসার আবেগে কাউকে নিজের সর্বস্ব উজাড় করে দেয়া হ্য়ত অনেক ক্ষেত্রেই বোকামি হতে পারে। তবে কখনোই দোষ বা অন্যায় নয়।
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২০

লেখক বলেছেন: একমত। আবারো ধন্যবাদ

৭. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫৯
লংকার রাজা বলেছেন: ইউনুস ভাইয়ের মেয়েদের ব্যাপারে অভিগ্গতা কেমন জানি না,তবে এই যুগের মেয়েদের আমি যতটুকু চিনি তাতে আপনার পোস্টের সাথে একমত হতে পারালাম না।
ছেলেটাই ২০০ % দোষী@নিবিড় আপনার মন্তব্য অর্থহীন ও শিশুশুলভ করে তুলতে কোন কার্পন্য করেন নি আপনি।
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২২

লেখক বলেছেন: অভিগ্গতা খুবই করুন। আজো কারো মন জয় করার ট্রাই করতে পারলাম না।
আপনার অভিজ্ঞতা জটিল মনে হচ্ছে :)
তবে আমি যতটুকু শুনেছি কিছু মেয়ে আছে যারা একটু খাদক এবং প্রেমিকের অর্থকড়ি খরচ করে সুখ পায়, কিন্তু তারা নিজেদের কে বিলিয়ে দেয়না। বরং তারা একটু বেশীই সচেতন হয়।

৮. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:০২
নিঃসঙ্গ বলেছেন: আমি আপনার লগে ৯৫% সহমত এই জন্য প্লাস দিয়া গেলাম :)
৯. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:০৮
নিঃসঙ্গ বলেছেন: আমি আপনার লগে ৯৫% সহমত এই জন্য প্লাস দিয়া গেলাম :)
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২৩

লেখক বলেছেন: একটু পরেইতো সুখবরটা পাবলিকরে দেওয়া শুরু করবেন। মনে হয় পুলকিত আছেন।

১১. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২৩
অ্যামাটার বলেছেন: ওরেএএএ...ইনুচ'দা এইডা কি পুষ্টাইলো রে!:)
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২৪

লেখক বলেছেন: ;)

পোস্টের প্রেক্ষিতে আপনার মন্তব্য চাই।

১২. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২৯
অ্যামাটার বলেছেন: ৪৯% সহমত; ৫১%দ্বিমত।
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৩৩

লেখক বলেছেন: ব্যাখ্যা দাবি করছি।

অফটপিক: কোন নারী ধারা নির্যাতিত হইলে ধরে নিচ্ছি লজ্জায় সেই করুন ইতিহাস বলবেন না ;)

১৩. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৩১
মানুষ বলেছেন: দ্বিধান্বিত। উল্টোটাও দেখেছি।
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৩৫

লেখক বলেছেন: আমিও কিছু কিছু দেখেছি। তবে এক্সেপশনাল কখনও উদাহরণ হতে পারেনা।

আর এইসব ব্যাপারে আমি পুরুষদেরকেই সবসময় এগ্রেসিভ দেখেছি। আশা করি একমত হবেন।

১৪. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৩৩
নিবিড় বলেছেন: লংকার রাজা বলেছেন: ইউনুস ভাইয়ের মেয়েদের ব্যাপারে অভিগ্গতা কেমন জানি না,তবে এই যুগের মেয়েদের আমি যতটুকু চিনি তাতে আপনার পোস্টের সাথে একমত হতে পারালাম না।
ছেলেটাই ২০০ % দোষী@নিবিড় আপনার মন্তব্য অর্থহীন ও শিশুশুলভ করে তুলতে কোন কার্পন্য করেন নি আপনি।


অর্থপূর্ণ ও প্রাপ্ত বয়স্ক উওর কিন্তু আপনার কাছ থেকেও পাওয়া হলনা...এ যুগের সব চেলেরা যেমন এক না তেমনি সব মেয়েরাও এক না.....আমি ঐ ছেলেটাকে বলেছি ২০০% দোষী....সব ছেলেকে কিন্তু বলি নাই....।শিশু সুলভ ভাবনাটা কার এবার বুঝুন
১৫. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৩৭
প্রতারিত পুরুষ বলেছেন: যেগুলার কথা হচ্ছে সেরকম ঘটনার কথা কয়টি? ১৫ কোটি মানুষের দেশে হাতে গোনা দু একজন জন এ ধরনের প্রতারনার কাজ করছে। এই হার ০.০০০০০০০০০০১% বা তারও নীচে। কিন্তু এদেশে যে হাজার হাজার পুরুষ যে স্বার্থপর লোভী ও কামুক নারী দ্বারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে তার খবর কে রাখে? বাঙ্গালী নারীদের মন কোমল আর বিশ্বাসপরায়ণ???? নারী নামধারী কোন ইতরের খপ্পরে পড়েন নাই তো, খপ্পরে পড়লে কোমলতা/ বিশ্বাস/নীতি এইগুলা পুটকি দিয়া ভইরা দিত।

মাইনাস।
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৫০

লেখক বলেছেন: মনে হচ্চে আপনার ঐ জায়গা দিয়ে বাঁশ গেছে। ভাই মন খারাপ কইরেন না । জলনী কমে গেলে আবার ল্যাংটি মাইরা মাইয়াগোর পিছনে দৌড় লাগাবেন।

১৬. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৪৩
একরামুল হক শামীম বলেছেন: লেখক বলেছেন: একটু পরেইতো সুখবরটা পাবলিকরে দেওয়া শুরু করবেন। মনে হয় পুলকিত আছেন।

বুঝলাম না ইউনুস ভাই। কি বলতে চাচ্ছেন?
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৫১

লেখক বলেছেন: শামীমভাই কাইলকাতো আইতাছে.........

না বুঝলে আইলে বুইঝেন। আপাতত এর বেশী কিছু বলা যাবেনা।

১৭. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৫৩
রাতমজুর বলেছেন: হুম, অফে আলু বিষয়ক আলুছানা ;)
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৫৫

লেখক বলেছেন: মাইনাস দাগানো হলো............ না বুঝে গিরি পন্ডিতি করার জন্য ;)

২৪ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:০৯

লেখক বলেছেন: ;)

১৯. ২৪ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:১৯
মইন বলেছেন: "তবে আমি যতটুকু শুনেছি কিছু মেয়ে আছে যারা একটু খাদক এবং প্রেমিকের অর্থকড়ি খরচ করে সুখ পায়, কিন্তু তারা নিজেদের কে বিলিয়ে দেয়না। বরং তারা একটু বেশীই সচেতন হয়।"

তেনাগো তালে পইড়েন ভাইজান, তয়লে আন্নের মানিব্যাগরে তেনারা তেনা তেনা কইরা ছাইড়াদেবো। আর যখন ছাড়বো তখন আপনিও আপনার মানিব্যাগের লাহান তেনা তেনা হইয়া কচুগাছে ফাস নিতে যাইবেন অথবা হাটু পানিতে ডুব দিয়া আত্মহত্যা করবেন।
২৪ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:২৩

লেখক বলেছেন: হা হা হা হা হা

২০. ২৪ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:৩৭
প্রতারিত পুরুষ বলেছেন: বর্তমান পরিষ্থিতিতে কোন মেয়ের সাথে প্রেম করলে এ জাতীয় ভিডিও টেপ রাখা এবং সংরক্ষন অত্যাবশ্যক হয়ে পড়েছে। এতে প্রতারিত হবার রিস্ক কিছুটা হলেও কমে।
২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৪৬

লেখক বলেছেন: সমবেদন রইলো আপনার জন্য।

২১. ২৪ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:৪০
নিবিড় বলেছেন: প্রতারিত পুরুষ বলেছেন:
বর্তমান পরিষ্থিতিতে কোন মেয়ের সাথে প্রেম করলে এ জাতীয় ভিডিও টেপ রাখা এবং সংরক্ষন অত্যাবশ্যক হয়ে পড়েছে। এতে প্রতারিত হবার রিস্ক কিছুটা হলেও কমে।


ভেবে চিন্তে না আগালে এরকম হয় ....সম্পর্ক স্থাপনের আগে সময় নিন..বুঝুন -জানুন...আপনার জন্য সমবেদনা রইল।
২২. ২৪ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:৫৬
কঁাকন বলেছেন: ভালো লাগলো

@ প্রতারিত পুরুষ
ধরেন একটা মেয়ের সাথে আপনার প্রেম আছে; কঠিন প্রেম; তার সাথে আপনার ওরকম সিডি আছে ; সেই মেয়ে আপনাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করলো ; এখন আপনে দেবদাস হইলেন (যদিও এখন আর কেউ হয় না); তাহলে তো আপনি সেই সিডি প্রকাশ করতে পারবেন না অন্য কারো কাছে ভালোবাসার কারনে; আর যদি প্রকাশ করেন তাহলে তো আপনি তাকে ভালোবাসেন না; সো কেউই ভালোবাসেন না;দুজনেই এনজয় করছেন; মেয়েটা এত বেশি মুল্য কেন দেবে?
২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৪৮

লেখক বলেছেন: একমত।

ধন্যবাদ ভালো থাকবেন।

২৩. ২৪ শে অক্টোবর, ২০০৮ ভোর ৫:০৪
শিবলী বলেছেন: ?
no coment................
(bangla astese na!!!)
২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৪৮

লেখক বলেছেন: আমারও মাঝে মাঝে এমন হয়

২৪. ২৪ শে অক্টোবর, ২০০৮ ভোর ৫:০৫
মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: আচ্ছা Seduce কে কাকে বেশি করার চেষ্টা করে?
২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৪৯

লেখক বলেছেন: লিখা পড়ে কি কিছু বুঝা গেলো না?

২৫. ২৪ শে অক্টোবর, ২০০৮ ভোর ৬:৪১
দ্বীপবালক বলেছেন: ভাই জল যে ফোটে এইটা জানা আছিলনা। তয় জলের ফোঁটা হয়, সেইটা জানতাম।
২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: গুছিয়ে বললে ভালো করতেন।

২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: কি?

২৭. ২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:১৭
রাঙা মীয়া বলেছেন: ''প্রতারিত পুরুষ বলেছেন: বর্তমান পরিষ্থিতিতে কোন মেয়ের সাথে প্রেম করলে এ জাতীয় ভিডিও টেপ রাখা এবং সংরক্ষন অত্যাবশ্যক হয়ে পড়েছে। এতে প্রতারিত হবার রিস্ক কিছুটা হলেও কমে।''

হাসতেই আছি .....................
২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫১

লেখক বলেছেন: ;) ;)

২৮. ২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৫
সূরভীত বলেছেন: আমার ছোটো নানু একটা কথা বলতেন আমাদের ৩ বোনের উদ্দেশে: প্রেম/ভালোবাসা যাই করো, রানের উপরে কাপড় উঠতে দিওনা। রানের উপরে কাপড় একবার সড়াইলে পুরুষ মানুষের আগ্রহ শেষ। সেইটা তুমি বিশ্ব সুন্দরী হও আর পেত্নি হও।

(নানুর এই কথাগুলো তখন খুব অশ্লীল মনে হতো, আর ভাবতাম, অশিক্ষিত মহিলা, কি আর এমন জানে! মার সাথে হই চ্ই করতাম। বলতাম, তোমার খালার মুখের কোনো লাগাম নাই)

প্রতারিত এই মেয়েদের উদ্দেশে এখন এই শিক্ষিত (!) আমি উপরের কথাটাই বলব।

"মেয়ে, মধ্যবিত্ত ঘরে জন্মেছ। সম্মানটুকু ছাড়া আর কি আছে তোমার হারাবার মতো?"

********

বি:দ্র: উপরের বাক্যটা অনেকের কাছে অশ্লীল মনে হতে পারে। আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি।
২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

আচ্ছা আপনার বাড়ী কোন জেলায়? ময়মনসিংহ?

২৯. ২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৪৫
নোবেলজয়ী বলেছেন: আর এই সব ক্ষেত্রে আমি ১০০ ভাগ দোষই দিবো পুরুষদেরকে। কেননা আবহমান বাঙ্গালী নারীদের মন চিরাচরিত ভাবেই খুবই কোমল এবং বিশ্বাস পরায়ণ হয়ে থাকে। ফলে সেইসব পুরুষরা নারীদের দুর্বলতা এবং অসহায়ত্বের সুযোগ নেই।

এই কথা কি সত্যিই বিশ্বাস করেন? আজকালকার আধুনিকা মেয়েদের প্রেক্ষিতে এই কথার সাথে একমত হতে পার্লাম না। আমার লেখাটিতেও আমি বুঝিয়েছি যে ছেলেদের দোষ তো আছেই...এই বিষয়ে মেয়েদের আগ্রহও কম না। তবে হ্যা, মেয়েরা অবশ্যই ভিডিও করার বিষয়টি সম্পর্কে ৯৮% সময়ই অবগত থাকে না। যত যাই বলেন...আজকাল বাঙ্গালী নারীর মন আর অতটা কোমল নেই।

জনগুরুত্বপূর্ন পোস্ট টির জন্য ধন্যবাদ এবং আমার পোস্ট টি পড়ার জন্যও ধন্যবাদ।
২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫৯

লেখক বলেছেন: আসলে আমার পোস্ট টি ছিলো যারা মেয়েদের সাথে ভালোবাসার অভিনয় করে দৈহিক মিলন ঘটায় আবার সেটার ভিডিও প্রকাশ করে সেই সব পুরুষদের বিরুদ্ধে।

আমি যতটুকু শুনেছি কিছু মেয়ে আছে যারা একটু খাদক এবং প্রেমিকের অর্থকড়ি খরচ করে সুখ পায়, কিন্তু তারা নিজেদের কে বিলিয়ে দেয়না। বরং তারা একটু বেশীই সচেতন হয়।

কিছু উল্টো আছে যেমন গুলশান বনানীর ক্লাব হাউসগুলোতে ঢুঁ মারলে পাবেন।

৩০. ২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:১৬
সূরভীত বলেছেন: রয়াল ডিস্ট্রিক্ট। নোয়াখালী।

২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।

৩১. ২৬ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৫
মীতু বলেছেন: মেয়েদের চালাক হওয়ার প্রশিক্ষন দেওয়া হোক ।
২৬ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:২২

লেখক বলেছেন: আপনে দেন না বোকা মেয়ে :)

৩২. ২৬ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৪৩
মীতু বলেছেন: আমাদের ধর্মীয় ও সমাজ ব্যবস্থায় অবৈধ দৈহিক মিলনে মেয়েদেরকে দোষী সাব্যস্ত করা হয় । মেয়েদের কলঙ্কিত করা হয় । মেয়েদের সতীত্ব নিয়ে প্রশ্ন উঠে ।

পক্ষান্তরে ছেলেদের দোষ টা অল্পই । ওদের কোন কলঙ্ক নাই । ওদের কোন সতীত্ব নেই ।

কেন এই ব্যবধান ? কেন এই দুরত্ব ? ছেলে এবং মেয়ে দুজনেই তো মানুষ । তবে কেন এই ভিন্নতা ?

কিছু সংখ্যক মানুষ আছেন যারা মেয়েদের এই কষ্টা বুঝে । তারাই মেয়েদের পক্ষে কথা বলে ।
২৬ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৪

লেখক বলেছেন: আপনার মন্তব্যর জন্য আপনাকে ধন্যবাদ

 

মোট সময় লেগেছে ০.৯৮৯৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
http://www.yunuscse.com/

অন্যায়ের প্রতিবাদ করে লাশ হতেও আপত্ত নাই। শুধু মিনতি লাশটা যেন শেয়াল-কুকুরে না খেয়ে ফেলে, আমার মা-বাবার কাছে যেন পৌছে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ