২০০৩ সালের শেষের দিকের ঘটনা। আমরা আট বন্ধু মিলে শুক্রাবাদ এক বাসায় থাকি। বাসা না বলে জেলখানা বলা মনে হয় অনেক ভালো। যদিও আমি কখনও জেলে যায় না, তাই জেলখানা বলাও ঠিক হবে কিনা সেটা নিয়ে আমি কনফিউজড
আসলে ইউনিতে ভর্ত্তি হওয়ার পর কোনভাবেই ভালো একটা থাকার ব্যবস্থা করতে পারতেছিলামনা। মেস ছাড়া কেউ কোন বাসা দিতে চায় না। আমরাও বদ্ধপরিকর ছিলাম যে কোন ভাবেই হোক আটজনে মিলে গতানুগুতিক মেসে না গিয়ে বাসায় থাকবো। অবশেষে উল্লেখ্য বাসাটি কিছুটা বেশী ভাড়া এবং বেশ কিছু শর্তের জালে আবদ্ধ হয়ে নিয়ে নিলাম
কিন্তু কিছুদিন যেতে না যেতেই আমরা বুঝতে পারলাম আমরা ধরা খাইছি
একদিন মোশারফের মামা খুব বিপদে পড়ে রাত্রে আমাদের বাসায় উঠলো শুধুমাত্র রাতটা থাকার জন্য। সাথে সাথেই বাসার মালিক নিচ থেকে মোশারফকে ঢাকলো এবং সেই রকম লেভেলে ঝাড়লো। উনার মামাকে কেনো হোটেলে না রেখে বাসায় আনলো? উনি কি আসলে মোশারফের মামা নাকি ছদ্মবেশী কোন সন্ত্রাসী ইত্যাদি ইত্যাদি। সব কিছু শুনে আমার মাথা পুরা গরম হয়ে গেলো। ভাবতেছি বাসার মালিকরে গিয়া একটা চরম ঝাড়ি দিই। কিন্তু ভাবনার ফাকেঁই বাসার মালিকের কাজের মেয়ে আমাকে বললো আন্টি আপনাকে ডাকে।
সবাই হতচকিত। কারন আমাকে ডাকা মানে টু-লেট। আমি গেলাম। আন্টি আমাকে প্রথমে বললো ইউনিতে পড়ো ভাবছিলাম ভালো ঘরের ছেলেপুলে তোমরা। কিন্তু তোমাদের এইখানে গেস্ট আসলো কেনো? প্রথম কথাটা শোনার সাথে সাথেই আমার মেজাজ ভিলা হয়ে গেলো। তবুও বললাম উনি নিতান্ত বিপদে পড়েই এসেছে। তখন আন্টি বললো উনি কি বাথরুম ইউজ করতে জানে
[উল্লেখ্য যে এরপর আমাদের ঝাড়িও কমে গিয়েছিলো এবং বাসাও ছাড়তে হয়নি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


