somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার হাফ প্যান্ট কাল - ২ ~**~ একটি শৈশব কাল প্রযোজনা ~**~

২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্ষাকাল। বাজারের চারদিকে বন্যার পানি থই থই করছে। এ সময় ডাকাতের খুব ভয় থাকে। কারন নদী পথে ডাকাতরা খুব সহজে ডাকাতি করে চলে যায়। তাই এবার ব্যাবসায়ী কমিটি বর্ষার শুরু থেকেই বাজারে পাহাড়ার ব্যাবস্থা করেছে। পাহাড়াদাররাও খুব তৎপর।
একটু পর পরই ভেসে আসছে "বস্তি ওয়ালা ভাই জাগোরে"।
আজকে কেন জানি পাহাড়াদারদের এই আত্নপ্রয়াস আমার কাছে খুব বিরক্তিকর ঠেকছে। এর একটা কারন হতে পারে আমার খুব মাথাব্যাথা। তাই এপাশ-ওপাশ করেও কোন ভাবেই ঘুমাতে পারছিলামনা। তাই যখনি পাহাড়াদাররা আমাদের বাসার কাছে এসে সবাইকে আশ্বস্ত করতে চাইছে তখন উল্টো সেটা আমার বিরক্তির কারন হয়ে দাঁড়িয়েছে। একসময় বিরক্তি চরমসীমা পার করলে মাথায় দুষ্ট বুদ্ধি চাপলো। তিন ব্যাটারির লাইট টা নিয়ে সোজা চলে গেলাম মন্দিরের কাছে। এ জায়গাটা বরাবরই খুব অন্ধকার থাকে। দিনেও পারতপক্ষে কেউ এদিক আসেনা।
পাহাড়াদাররা যখন গোদারা ঘাটের রাস্তা দিয়ে যাচ্ছে তখন আমি খুব কৌশলে পানিতে টর্চ মারলাম। যাতে করে আলোটা রিফ্লেক্ট করে গোদারা ঘাটের রাস্তায় বট গাছটায় পড়ে। হলোও তাই। এভাবে একটু পর পর টর্চ মারা শুরু করলাম। পাহাড়াদাররা মনে হয় জমে গেছে। কোন সাড়া শব্দ পাচ্ছিলামনা। আমি নিরাশ না হয়ে টর্চ মেরেই চললাম। কিছুক্ষণ পরেই পাহাড়াদারদের চিৎকার ভেসে আসলো ডাকাত পড়ছে........ ডাকাত পড়ছে........।
আমি তারাতারি মন্দিরের কাছ থেকে সরে বাসার সামনে বাজারে চলে আসলাম। দেখি শত শত মানুষ বিভিন্ন রকম দেশী অস্ত্র নিয়ে ডাকাত পড়ছে ডাকাত পড়ছে বলে দৌড়াদৌড়ি করতেছে। আমিও খুব জোড়ে স্লোগান দিয়ে বাসায় ডুকলাম। এদিক দিয়া দেখি আম্মা দোয়া পড়তেছে। আব্বা বন্ধুক নিয়ে বের হইতেছে। আমারে বাইরে দেখে তারা চরম অবাক। আমি বললাম আব্বা বাজারে ডাকাত পড়ছে তারাতারি আসো। বাপ-বেটা মিলে দৌড়। যে যার মতো দৌড়াইতেছে। একবার এই যে এই যে ডাকাত শুনে ঐ দিকে দৌড়ি আরেকবার ঐ যে ঐ যে শুনে ঐদিকে দৌড়ি। কিন্তু কেউই আর ডাকাতের দেখা পাইলোনা :P। সবাই একসাথে জড়ো হইলাম। কেউ কেউ পাহাড়াদাররে বকাঝকা শুরু করলো। কেউ দাবি করলো সে অল্পের জন্য ডাকাত ধরতে পারে নাই। যাই হোক সবাই একমত হইলো যে, পাহাড়াতে আরো লোক বাড়াতে হবে। সেদিনের পর থেকে পাহাড়ায় আট জনের পরিবর্তে ১০ জনের করে চারটা গ্রুপ একসাথে পাহাড়া দেওয়া শুরু করলো। তারপরও আমাদের বাজারে সেবার ডাকাতি হইলো সেই ঘটনা অন্যদিন।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×