ছাত্রলীগের ঐ নেতার চরম দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ছাত্রলীগ থেকে আজীবন বহিষ্কার থেকে শুরু করে ছাত্রত্ব বাতিল, জেল, জরিমানা সব।
৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
না এই একটা জায়গায় মনে হয় আমি খুব স্ট্রিক্ট। কোনভাবেই কোন শিক্ষক-বাবা-মার কোন রকম অপমান সহ্য করতে পারিনা। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই ছাত্রলীগ বেপোরোয়া হয়ে উঠেছিলো। প্রতিদিন পত্রিকার পাতা খুলতেই দেখা যেতো ছাত্রলীগের নানা কুকীর্তি। শেষমেষ প্রধাণমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত রাগে ক্ষোভে তাদের অভিভাবক পদ থেকে পদত্যাগ করলো। কিন্তু না কিছুই হয় নাই।
এবার ঘটনাটা ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার উপ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক এমদাদ হোসেন বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষক অনুপম হীরা মণ্ডলকে মারধর করে। তাতে বাম চোখে মারাত্নক আঘাত লাগে।
ঘটনার বিস্তারিতঃ অনুপম হীরার পরিচিত এক ছাত্র হেমানী বিশ্বাস চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে ভর্তির জন্য মনোনীত হন। আজ দুপুর ১২টার দিকে হেমানী ভর্তি হতে এলে বিশ্ববিদ্যালয়ের জুবেরি মাঠে ছাত্রলীগ নেতা এমদাদ তাঁর কাছ থেকে ৩০ হাজার টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে হেমানীর সব কাগজপত্র কেড়ে নেন এমদাদ। এরপর হেমানী ঘটনাটি শিক্ষক অনুপম হীরা মণ্ডলকে মোবাইলে জানান। খবর পেয়ে ওই শিক্ষক ঘটনাস্থলে গিয়ে এমদাদের টাকা চাওয়া ও ভর্তির কাগজপত্র কেড়ে নেওয়ার কারণ জানতে চান। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে এমদাদ শিক্ষক অনুপম হীরাকে মারধর করেন। এতে তাঁর বাঁ চোখে গুরুতর আঘাত লাগে।
আমার খুব খারাপ লাগতেছে ঐ স্যারের কথা ভেবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংবাদপত্র যা বলছেজাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ...
...বাকিটুকু পড়ুন
একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন