ভারতে সরকারী সফর নিয়ে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনার মন্ত্রী,উজির,নাজিরদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলন করেন। এই সংবাদ সম্মেলনে এবার সাংবাদিকদের পাশাপাশি পত্রিকার সম্পাদকদেরও দাওয়াত দেওয়া হয়েছিলো। বুঝাই যাচ্ছিলো প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলন যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিলো।
নির্ধারিত ২৫ মিনিট উনি উনার লিখিত বক্তব্য পেশ করেন। যেখানে উনি নিজেকে জয়ী ঘোষণা করে সফর ১০০ ভাগ সফল দাবি করেছেন। আমার মনে হয়না এই কথাটা উনি নিজেও মন থেকে বিশ্বাস করেন। যে সফর ১০০ ভাগ সফল সেই সফরের বিপক্ষে নিশ্চিত আওয়ামীলীগের কোন নেতা-কর্মী কিছু বলতোনা।
লিখিত বক্তব্য শেষে উনি বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। সেখানে একজনের প্রশ্ন ছিলো - টিপাইমুখে 'বাঁধ না ড্যাম হচ্ছে? এ প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন - আমরাও জানিনা বাধ না ড্যাম না অন্য কিছু হচ্ছে। উত্তর শুনে সবাই থ। সাথে সাথে আরেকজনের প্রশ্ন ছিলো - ভারত টিপাইমুখ প্রকল্পের কাজ বন্ধ রাখার বিষয়ে সুস্পষ্ট কিছু বলছে কিনা? প্রশ্ন করা হলে হাসিনা বলেন, "এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলছেন বাংলাদেশের ক্ষতি হয়, এ ধরনের কোনো পদক্ষেপ তারা নেবেন না।"
প্রধানমন্ত্রী জানেইনা সেখানে কি হচ্ছে অথচ উনি মনমোহন সিংয়ের কথায় আশ্বস্ত হয়ে চলে আসলেন। তখন উনার দেশপ্রেম আর আন্তরিকতা নিয়ে প্রশ্ন জাগে। উনি সব কিছু ঠিকমতো না জেনে মনমোহনের কথায় আশ্বস্ত হয়ে ফিরে এসে ভারতের প্রতি অন্ধ প্রেমেরই নমুনা দেখালেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





