somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমস্যার মূলে হাত দেন। ছাত্রলীগের কুকর্ম বন্ধ করতে বলেন। প্রয়োজনে ছাত্ররাজনীতিকে না বলুন। না হলে এরকম একটা না হাজার হাজার হোসাইনের সফট কর্ণার শিবিরের দিকে চলে যাবে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের নেতা কর্মীরা, শিক্ষিত তরুন সমাজকে প্রায়ই দেখি অতীতের ছাত্র রাজনীতির গৌরবময় দিন গুলোর কথা স্মরণ করতে। হ্যাঁ ইতিহাস ঘেটে দেখা যায় ভাষা আন্দোলন, ৬৯ এর গণ অভ্যুত্থান, স্বাধীণতা সংগ্রামে এবং স্বৈরাচার পতনে বিশেষ ভূমিকা পালন করেছিলো ছাত্র সমাজ। খুব খেয়াল করলে দেখা যায় সময়ের প্রয়োজনে, মায়ের ভাষাকে রক্ষার্থে, স্বাধীনতার সূর্যটাকে ছিনিয়ে আনতে তখন ছাত্র সমাজ একতাবদ্ধ হয়েছিলো, নিজেদের জীবনকে হাসতে হাসতে বিলিয়ে দিয়েছিলো।
কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! যখন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হইলো ধপ করেই যেনো ছাত্র রাজনীতির আকাশে কালো মেঘ দেখা গেলো। টেন্ডারবাজি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, খুন, গুলাগুলি, সিট দখল, ভার্সিটির পড়াশোনার বিঘ্ন ঘটানো, ক্যাম্পাসকে অস্থিতিশীল করা থেকে শুরু করে এমন কোন অপকর্ম নাই যা এই সংগঠনটি করে নাই। বাংলাদেশের রাজনীতির প্রধান সাড়ির দলগুলোর যত অঙ্গ সংগঠন আছে সেগুলোর মাঝে এই সংগঠনটিই মনে হয় বর্তমানে সবচেয়ে বেশী কুকর্মের সাথে জড়িত। আগেই বলেছি সময়ের প্রয়োজনে একটা সময় ছাত্ররা সংগঠিত হয়েছিলো। আর এখন সময়ের অপেক্ষায় আর যত্তোসব কুকর্ম আছে সেগুলোর লিস্ট করে এখন এই সংগঠনটি অপেক্ষা করে নিজের দলের ক্ষমতার আশায়।
আপনাদেরকে মানতে হবে বর্তমান সময়ের প্রেক্ষাপটে কোনভাবেই ছাত্ররাজনীতির প্রয়োজন নেই। কত মেধাবী ছাত্রের জীবন ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র ছাত্ররাজনীতির বাকেঁ পরে।
জনপ্রিয় ব্লগার হোসাইনের একটি পোস্টকে কেন্দ্র করে ব্লগ পাড়া বেশ সরগরম। পক্ষে বিপক্ষে মন্তব্য এবং পোস্টে ভারী হচ্ছে ব্লগের অলি গলি সব। হোসাইনকে আগে থেকে যারা চিনতো স্বভাবতই তারা কিছুটা হতভম্ব, কিংকর্তব্যবিমূঢ়। কিন্তু কেউকি গভীরভাবে হোসাইনের পোস্ট টি পড়েছেন? হোসাইন কি বলতে চেয়েছে বুঝতে চেষ্টা করছেন? যদি পড়ে থাকেন বা বুঝে থাকেন তাহলে সমস্যার মূল কথা নিয়ে পোস্ট দেন, মন্তব্য করুন। হোসাইনকে ছাগু, ছুপা শিবির ইত্যাদি ট্যাগ দেওয়ার চেয়ে এটা জানা/বুঝা বেশী জরুরী কেনো হোসাইন হঠাৎ করে এমন একটা পোস্ট দিলো? শংকিত হোন ছাত্রলীগের ধ্বংসাত্বক রাজনীতি নিয়ে। ছাত্রলীগের কুকর্ম বন্ধ করতে বলেন। প্রয়োজনে ছাত্ররাজনীতিকে না বলুন। না হলে এরকম একটা না হাজার হাজার হোসাইনের সফট কর্ণার শিবিরের দিকে চলে যাবে।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪৭
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×