বিএনপির সহসভাপতি নাজমুল হুদাকে দল থেকে বহিষ্কার। বিএনপির স্থায়ী কমিটিকে সাধুবাদ জানাই।
২১ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নাজমুল হুদাকে দল থেকে বহিষ্কার করার জন্য প্রাকাশ্যে-অপ্রাকাশ্যে বিএনপির নেতা-কর্মীরা দাবি জানিয়ে আসছিলো। অবশেষে আজকে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে নাজমুল হুদাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সিএনজি নিয়ে দুর্ণীতিতে জড়িয়ে পরার খবর প্রকাশ পাওয়ার পরই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরাগভাজন হোন তিনি। তখন এ নিয়ে খালেদা জিয়া কাছের লোকদের কাছে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যাক্ত করেন। কিন্তু নির্বাচনকে সামনে রেখে খালেদা জিয়া তখন এ নিয়ে কোন উচ্চবাচ্য করেনি ঠিকই। কিন্তু বিএনপির কেন্দ্রীয় কমিটিতে তাকে না রেখে খালেদা জিয়া বুঝিয়ে দেন দুর্ণীতিবাজদের বিএনপিতে কোন স্থান নেই। যদিও পরবর্তীতে নাজমুল হুদা দলের বেশ কিছু নেতাকে ধরে খালেদা জিয়ার কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে বিএনপির সহ-সভাপতি পদ পান।
কিন্তু নাজমুল হুদা বিভিন্ন সময় মিডিয়ার কাছে উল্টাপাল্টা মন্তব্য করে সমালোচিত হোন। কিছুদিন আগে বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ছাড়েন নাজমুল হুদা।
গত শুক্রবারই তিনি খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি হারানোর জন্য তার কৌঁসুলিদের দায়ী করে বক্তব্য রাখেন। সেই সাথে হরতালের সমালোচনাও করেন।
ফলে বিএনপির নেতা-কর্মীরা নাজমুল হুদার প্রতি চরমভাবে ক্ষুব্ধ ছিলো। নেতা-কর্মীদের মনোভাবের সঠিক মূল্যায়নের মাধ্যমে নাজমুল হুদাকে বহিঃষ্কারের সিদ্ধান্ত নেয় বিএনপির স্থায়ী কমিটি। সাধুবাদ জানাই স্থায়ী কমিটিকে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুনদ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন