somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রেকিং নিউজঃ টিআইবি প্রধানকে গ্রেপ্তারে পরোয়ানা। দুর্ণীতি বান্ধব সরকার টিআইবির মুখামুখি। মন্ত্রী এবং সরকারী কর্মকর্তাদের নির্লজ্জ মিথ্যাচার।

২৬ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুক্ষণ আগেই মানহানির মামলায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রধান এম হাফিজউদ্দিন খান, নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও গবেষক ওয়াহিদ আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কুমিল্লার একটি আদালত। মামলার অভিযোগঃ টিআইবির জরিপ প্রতিবেদনে বিচার বিভাগকে সেবাখাতের শীর্ষ দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে দেখানোয় বিচার বিভাগের মান মর্যাদা এবং সুনাম ক্ষুণ হয়েছে। একজন আইনজীবী হিসেবে বাদির সম্মানহানি হয়েছে।

গত ২৩ শে ডিসেম্বর টিআইবি অভিযোগ করেন সেবা খাতের মধ্যে বিচার বিভাগেই দুর্নীতি বেশি হয়। জরিপের তথ্য অনুযায়ী, এর মধ্যে ঘুষ লেনদেন বেশি হয় উচ্চ আদালতে। ৬৪ জেলার ৬ হাজার খানার ওপর গত বছরের জুন থেকে চলতি বছরের মে পর্যন্ত এ জরিপ হয়।

একজন সাধারণ মানুষ হিসাবে প্রতিক্রিয়াঃ যারা আদালতের শরণাপন্ন হয়েছে সেই সকল ভুক্ত ভোগীই মাত্র জানে আদালতের টাইপিস্ট থেকে শুরু করে মহুরী, উকিল, বিচারকরা কত ধরণের হেয় করে। যার প্রকোপ জেলা শহর গুলোতে আরো বেশী। কিছুদিন আগে ৯ টা মামলা নিয়ে ময়মনসিংহ জেলা আদালতে আমার যাওয়ার সুভাগ্য/দুর্ভাগ্য হয়েছিলো। তখন এর প্রকটতা টের পাই। সামান্য ঘটনায় ৩ পরিবার মিলে মামলাগুলো করে। সবচেয়ে মজার ব্যাপার ছিলো আমি যখন মামলার বাদি-বিবাদীদের বুঝিয়ে মামলা করার ক্ষতিগুলো তুলে ধরে মামলা তুলে নেওয়ার জন্য রাজী করালাম। তখন মামলাগুলো উড্রো করতে গিয়ে নিধারুন বাস্তবতার মুখামুখি হয়েছিলাম।

তারও আগে ৯ই ডিসেম্বর টিআইবি এক জরিপ শেষে ঘোষণা করেন বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পুলিশ। সেদিনের ঘোষণায় বলেন, বাংলাদেশের জনগণ পুলিশকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছেন। এরপর জনপ্রশাসন, রাজনৈতিক দল এবং বিচার বিভাগকে সর্বাধিক দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
একই সঙ্গে প্রতি ১০ জন মানুষের মধ্যে ছয়জনই দুর্নীতির শিকার হয়েছেন এবং প্রতি চারজনের মধ্যে একজনকে বিভিন্ন কাজের জন্য ঘুষ দিতে হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান এক প্রশ্নের জবাবে দাবি করেন, টিআইবি দুর্নীতির যে চিত্র প্রকাশ করেছে, দেশে এর ব্যাপকতা তার চেয়েও বেশি।

টিআইবি সমালোচনায় মুখর দুর্ণিতীবাজ প্রতিষ্টান পুলিশ, 
পুলিশ অফিসার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব
, আইন মন্ত্রী এবং আইন প্রতিমন্ত্রী

সবচেয়ে মজাদার উক্তি করেছেন আইন প্রতিমন্ত্রী। তিনি বলেন, টিআইবি পরোক্ষভাবে যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছে। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের এ ধরণের অভিযোগ নতুন না। প্রায়ই তিনি বিভিন্ন ব্যাক্তি, প্রতিষ্ঠান, দলের বিরুদ্ধে এ ধরণের সমালোচনায় মুখর হয়। যুদ্ধাপরাধ বিচার প্রক্রিয়াটাকে হালকা করার জন্য এ ধরণের মন্তব্যগুলো ব্যাপকভাবে অন্তরায়।

টিআইবির সাথে সরকারের ভিতরে ভিতরে খারাপ অবস্থা সৃষ্টি হয়েছিলো আরো আগে। যখন টিআইবি সরকারি কেনাকাটায় দুই কোটি টাকা পর্যন্ত কাজের জন্য অভিজ্ঞতা শিথিল এবং লটারির ব্যবস্থা আবার চালু করায় উদ্বেগ প্রকাশ করেছিলো এবং এ সংক্রান্ত আইন বাতিল করার আহবান জানিয়েছিলো

যখন টিআইবি মন্ত্রিসভা দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন, ২০০৪-এর সংশোধনীর যে প্রস্তাবগুলো চূড়ান্ত করেছে, সেগুলো সরকারের নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে মন্তব্য করেছে এবং এই প্রস্তাব আইনে পরিণত হলে কমিশন অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে। তখনি সরকার সংশ্লিষ্টদের সাথে টিআইবির দুরত্ব বাড়তে থাকে।

যার সর্বশেষ উদাহরণ দেখলাম মানহানির মামলায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রধান এম হাফিজউদ্দিন খান, নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও গবেষক ওয়াহিদ আলমের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা।

ধিক্‌।
২৪টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×