somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামীলীগের রাজনৈতিক দেওলিয়ত্বের প্রমাণঃ আওয়ামীলীগের মেয়র লোকমান হত্যাকাণ্ড, টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর মদদ, বিএনপির খায়রুল কবীর খোকন গ্রেপ্তার, পুলিশের ৫ দিনের হেফাজতের আবেদন।

০৩ রা নভেম্বর, ২০১১ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাবেক ছাত্রলীগ নেতা, নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হিসাবে দুইবারের স্বর্ণপদক প্রাপ্ত নরসিংদীর পৌর মেয়র লোকমান সন্ত্রাসীদের গুলিতে আওয়ামীলীগের জেলা কার্যালয়ে গুলিবিদ্ধ হোন। পরবর্তীতে ঢাকা মেডিকেলে চিকিৎসকরা তাকে মৃতঘোষণা করেন।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় নিহত মেয়র লোকমানের চাচা কুতুব উদ্দিন সাংবাদিকদের বলেন, দলের কমিটি গঠন নিয়ে কোন্দল ছিল। তার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করলাম, হত্যাকান্ডের রাতেই কোন ওয়ারেন্ট ছাড়াই ৫৪ ধারায় নরসিংদী জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনকে পুলিশ গ্রেপ্তার করে।

নিহতের চাচা তাৎক্ষণিকভাবে দলীয় কোন্দলে নিহত হওয়ার কথা বললেও পুলিশ কিসের ভিত্তিতে, কেনো বিএনপির সাবেক সংসদকে গ্রেপ্তার করলো?

লোকমান মারা যাওয়ার দেড় দিন পরও এ নিয়ে থানায় কোনো মামলা হয়নি। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের জানিয়েছেন লোকমানের ভাই ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ। নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) শামীম বলেন, "বিএনপি নেতা খোকনকে আসামি করে মামলা করতে প্রশাসনিকভাবে চাপ দেওয়া হচ্ছে।" তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

ঘটনার বিস্তারিত জানা যায়, মন্ত্রী ও নরসিংদীর সংসদ সদস্য টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর সঙ্গে লোকমানের দূরত্ব তৈরি হয়েছিলো। কিছুদিন আগে ছাত্রলীগের দুই পক্ষের মারামারিতে লোকমানের কয়েকজন অনুসারীরা মামলার আসামি হয়ে কারাগারে যান। ওই ঘটনার পর জেলা ছাত্রলীগ গত ২২ অক্টোবর মন্ত্রী রাজুর বিরুদ্ধে নরসিংদীতে ঝাড়– মিছিল করে। জেলা ছাত্রলীগের ওপর লোকমানের নিয়ন্ত্রণ থাকায় মন্ত্রী এর দায়ভার মেয়রের ওপরই চাপান বলে জানা যায়।

স্থানীয় নেতারা জানান, গত বছর নরসিংদী কলেজ ছাত্র সংসদের নির্বাচনের সময় রাজু-লোকমান মতদ্বন্দ্ব দেখা দেয়। পরে ছাত্রলীগের প্যানেল থেকে লোকমানের ছোট ভাই শামীম ভিপি হন। এর পাশাপাশি পৌর নির্বাচনেও লোকমান পুনরায় জয়ী হন।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও নরসিংদী কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) এস এম কাইয়ুম বলেন, "এ সব ঘটনার জের ধরে মন্ত্রী ও তার ভাই সালাউদ্দিন বাচ্চুর মদদেই লোকমান হত্যাকাণ্ড ঘটেছে।"

শামীম বলেন, "মন্ত্রীর হুকুমে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হওয়ায় লোকমান বলেছিলেন- 'এমন নেতা আমাদের দরকার নেই'। এ বক্তব্যের কারণেই তাকে আজ খুন হতে হয়েছে।"

নরসিংদী জেলা আওয়ামী লীগের আগামী কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার ইচ্ছার কথা বিভিন্ন জনকে জানিয়েছিলেন লোকমান। একই পদে মন্ত্রীর ভাই সালাউদ্দিন বাচ্চুর নামও আলোচনায় থাকায় এটাও দুজনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটাতে নিয়ামক হিসেবে কাজ করে বলে স্থানীয় নেতারা জানান।

এদিকে লোকমান হোসেনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা খায়রুল কবীর খোকনসহ ৬ জনকে আদালতে হাজির করে ৫ দিনের হেফাজতে চেয়েছে পুলিশ।

লোকমানের চাচা দলীয় কোন্দলে হত্যার কথা বলেছে, ভিকটিমের ভাই সরাসরি মন্ত্রী রাজু ও তার ভাইকে দোষারুপ করেছে তাহলে কেনো খায়রুল কবির খোকনকে আটকে রাখা হলো? এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী নিশ্চুপ কেনো?

আমরা নির্দোষ খায়রুল কবির খোকনের মুক্তি চাই। পাশাপাশি মেয়র লোকমান হত্যাকান্ডের আসল অপরাধীদের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×