somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধানমুন্ত্রীর কাছে একটা খোলা চিঠি......

১২ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় প্রধানমুন্ত্রী
আস্‌সালামুআলাইকুম।
আপনি কেমুন আছেন? আশা করি ভালা আছেন।
ভালা থাকেন এই আমাগো কামনা ও বাসনা।
পরসমাচার এই যে, আপনি আমাদের এই বাংলাদেশীদের বর্তমান ডিজিটাল পদ্ধতিতে অনেক সুখে ও শান্তিতেই রাখছেন। আপনার সুখের ও শান্তির ফিরিস্তি আমার মতো নগন্য ও ছা-পোষা ব্যক্তির পক্ষে বয়ান করা সম্ভব নয়।
আপনি বিগত ৫০ বছর ধইরা এই বাংলাদেশে শান্তি জন্য নিজেকে বিলীন করে দিতাছেন শুধু তাই না পিরথিবির অনেক দেশ আপনার চামুচরা এই শান্তির বাণী ফেরি করতাছে। কেন? আমরা জানি আপনার একটা নুবেল চাই ই চা। কুথাকার কুন ইউনুচ্চা নুবেল পায় আর আপনাকে গুনায় ধরে না, নুবেল কমিটির এই ধৃষ্টতা মেনে নেয়া যায় না। তবে আপনার এই বায়না ও মনোবাসনা যেন অতি দ্রুত পূরণ হয় সেই আশায় থাকলাম।
যাই হোক এবার আসি মুল কথায়,
আইচ্ছা প্রধানমুন্ত্রী কনতো নরসিংদীতে একটা ভালা মানুষরে গুল্লি কইরা মাইরা ফালাইলো আপনি কিছুই কইলেন না। আমি পরথমে অবাক হইছি পরে অবশ্য ব্যাপারটা বুঝতে পারছি, আরে এইকামডাতো বিএনপি'র কুনু লোক করে নাইক্যা তাই আপনি চুপ চাপ আছেন নাইলে আপনার যা ক্ষুরধার করা গলা এতক্ষণেতো বিএনপি'রে ৫০ হাত দেখাইয়া শোয়া দিতেন।
তবে আপনি কি নিহতের পরিবারের পাশে একটু দাড়াঁয়ে সমবেদনাও দিতে পারতেন না? লোকমানতো আপনারই দলের লোক ছিল। পত্রিকায় পড়ে জানলাম বড় ভালা লোক আছিল।
তবে মারছে কেডা আপনি কি জানেন না? আপনার এক লুইচ্চা মুন্ত্রীর ভাই জড়িত, যেই লুইচ্চা মুন্ত্রীর নাম মুখ লইলেই ওযু করন লাগে। ওর গায়ে খালি মদ আর বেডি মাইনষ্যের গন্ধ।বমি আসে,ওয়াক থু!!!!
যাক শেষমেষ এইডা আমি বুঝলাম আপনি শামীম ওসমানের মতো লোকের পাশে থাকতেই বেশি পছন্দ করে সেখানে লোকমানতো কিছুই না। এক লোকমান লোকান্তরে লক্ষ ওসমান ঘরে ঘরে।
আপনার স্বরাষ্ট্র মুন্ত্রী কয় বিগত ১০ বছরে আইন শৃংখলা পরিস্থিতি বলে সবচাইতে ভাল। হাসতে হাসতে শেষ!!! এই তার পরমান। তয় একটা কথা ঠিক বিগত ৪০ বছরেও এই রকম নির্লজ্জ ও বেহায়া মুন্ত্রী আমরা বাংগালীরা দেহি নাই। কইথেইক্কা এইগুলা টোকায়া আনছেন আপনিই ভাল জানেন।
তবে আপনার এই অনুগত টোকাইন্না মুন্ত্রী আপনারে খুশি করনের লাইগ্যা একটা ভালা কাম করছে খাইরুল কবির খোকনরে লোকমান হত্যায় ৭ ঘন্টার মধ্যেই জেলে হান্দাইয়া দিছে। আর আসল আসামীরা সুখের বাতাস সেবন করতাছে।
কথার ফাঁকে একটা খুশির খবর দেই, আপনার এই শান্তির দেশে এইবার ঈদে আমি রেকর্ড পরিমাণ বেশি টাকা দিয়া একটা বাছুর প্রকৃতির গরু কুরবাণী দিছি। আমার মতো অনেকেরই একই অবস্থা হইছিল আবার অনেক অভাগার কপালেতো ছাগলও জুটে নাই। আর অন্যান্য দ্রব্যমূল্যের কথা নাই কইলাম।
যাই হোক আপনি এখন মালদ্বীপে আছেন আর এই ফাঁকে আপনার মাল মুন্ত্রী কি করছে জানেন? জানেন না, আপনার ঐতিহ্য কেড়ে নিতে যাচ্ছে।
আপনি যেমন ডিগবাজি দিয়া খাড়া মিছা কথা কইয়া ফালান ঠিক মাল মুন্ত্রী সেইদিন কইলো জ্বালানী তেলের দাম বাড়বো না, বাড়বো শুধু সিএনজি'র দাম তাও ডিসেম্বরে। কিন্তু দেহেন শুক্রবার রাইতেই চোরের মতো সব জ্বালানী তেলের দাম ৫ টাকা কইরা বাড়াই দিছে। কন এইডা ডাহা মিছা কথা না? আপনে ফেল মারতে যাইতেছেন মাল মুন্ত্রী কাছে।
আমরা বুঝি আপনার সরকারের অবস্থা কেরাসিন। সাথে আমজনতার অবস্থা আরো কেরাসিন। এগুলা আপনে ও আপনারা বুঝবেন না আপনারা খালি বুলির ও ধাপকির উপরেই আছেন।
আপনার আশির্বাদপুষ্ট দরবেশ বাহিনীর বাটি চালান ও ঝাড়ফূঁক দিয়া শেয়ার বাজারে যেই ধ্বস নামাইছে তার পার্শ্বপ্রতিক্রিয়ায় বিনিয়োগকারীরা এখন মাথায় শুধু পানি ঢালে আর স্বেচ্ছায় বুকে গুলি খাইতে চায় কিন্তু আপনি নিরব, আপনি শুধু সরব হন বিএনপি কিছু করলে আর কইলে।

আমরা আমজনতা খালি যুদ্ধই কইরা যামু ?
দেশের এমন কুনু জায়গা বাদ নাই যেখানে আমরা সঠিক মূল্যের চেয়ে রর্তমানে বেশি মূল্য দিতাছি না। এমনকি একটা রিক্সাওয়ালা থেইক্কা আমাগো আমজনতার নিস্তার নাই।
হ্যা!! একটা জায়গা আছে মোবাইল কল রেট, দিন দিন রেট কমতাছে আর ১০ টাকা দিয়া ডিজিটাল পোলা পাইনরে ৫০০ এসএমএস দিয়া পড়ালেখা আর সঠিক কাম থেইক্যা দূরে রাখতাছে। এমনি আমাদের প্রতিদিন লক্ষ কোটি কর্মঘন্টা রাস্তার জ্যামের কারণে বিসর্জন দিয়ে বিশ্ব থেকে প্রতিনিয়ত পিছায়া পরতাছি। তার উপর এইসব আজাইরা অফার, যেন দেখার কেউ নাই।
যাইহোক, কথায় কথায় অনেক দূঃখের কথা আপনারে কইয়্যা ফালাইছি কিছু মনে কইরেন না আর বেয়াদবি হইলে মাফ কইরা দিয়েন।

আজকের এই ১১.১১.১১.দিবসটি আবার ফিরে আসবে ১০০ বছর পর তখন না থাকবেন আপনি না আমি। শুধু থাকবে আপনার ও আমাদের রেখে যাওয়া কর্ম। সেটা ভালো হোক আর মন্দ।
পরিশেষে বলি আসলে আমি ও আমরা আর পারতেছিনা জীবন চালাতে, আমাদের দিকে সত্যিকার অর্থে একটু লক্ষ্য করুন, আমাদের মনের ভাষা ও কষ্ট বুঝার চেষ্টা করুন এবং বিনিময়ে নোবেল নয় আমাদের অন্তরের ভালবাসা হাসিল করুন।
আপনার প্রতি রইল আমার ও আমাদের শুভ কামনা।
ধন্যবাদ
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:৩০
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×