ঢাকা: দেশে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর প্রাক্কালে জামায়াতে ইসলামী বাংলাদেশের ৫ নেতা যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের শীর্ষ নেতাদের বিচারপ্রক্রিয়া সম্পর্কে যুক্তরাষ্ট্র সরকার ও কংগ্রেসের সংশ্লিষ্টদের কাছে মতামত জানানো ছাড়াও যুক্তরাষ্ট্রের ‘মুসলিম উম্মাহ’র সঙ্গে এ ব্যাপারে তারা কথা বলবেন।
জামায়াতে ইসলামীর সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানায়।
যুক্তরাষ্ট্রে যেতে প্রস্তুতি নেওয়া নেতারা হলেন মীর কাশেম আলী, ব্যারিস্টার আবদুর রাজ্জাক, জসিমউদ্দিন সরকার, ব্যারিস্টার হামিদ হোসেন আজাদ ও ব্যারিস্টার আমিনুল ইসলাম।
এদের মধ্যে ব্যারিস্টার হামিদ হোসেন আজাদ লন্ডন থেকে প্রতিনিধিদলের সঙ্গে যোগ দেবেন। তিনি জামায়াতের ছাত্র সংগঠন শিবিরের সাবেক সভাপতি। এছাড়া ব্যারিস্টার আমিনুল ইসলাম ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে অন্যদের সঙ্গে মিলিত হবেন।
জামায়াতের সূত্র জানায়, আগামী ৬ জুলাই নিউইয়র্ক থেকে জামায়াতের এ নেতারা তাদের কর্মসূচি শুরু করবেন। ৮ জুলাই তারা যাবেন ওয়াশিংটন ডিসিতে। এছাড়া ১২ জুলাই তারা লসএঞ্জেলেস যাবেন।
জামায়াতের এ নেতারা যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তা ছাড়াও কয়েকজন সিনেটর ও কংগ্রেসম্যানের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা চালাচ্ছেন। সে অনুযায়ী, যুক্তরাষ্ট্রের একটি লবিস্ট এজেন্সি অর্থের বিনিময়ে জামায়াতের হয়ে কাজ করে সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে।
ধারণা করা হচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর আরেকটি চেষ্টা হিসেবেই জামায়াতের এ নেতারা যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন।ref- বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।