আমার প্রিয় পোস্ট

zahid.nishan@gmail.com

শবে বরাতকে সামনে রেখে বেড়ে গেছে ভোগ্যপণ্যের দাম

০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ৮:৩৭

শেয়ারঃ
0 0 0

বৃহস্পতিবার পবিত্র শবে বরাতকে সামনে রেখে বেড়ে গেছে ভোজ্যতেল, ছোলা, ডাল, চিনিসহ ভোগ্যপণ্যের দাম। এক সপ্তাহের মধ্যে এসব পণ্যের দাম কেজিতে ৮ থেকে ১০ টাকা বেড়েছে। সরবরাহ কমে যাওয়াতেই পাইকারি ও খুচরা- দু’বাজারেই দাম বেড়েছে বলে দাবি করেছেন বিক্রেতারা।
ভোগ্যপণ্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের কম মুনাফার আহবান, টিসিবির মাধ্যমে আমদানি তোড়জোড় - কোনকিছুতেই ঠেকিয়ে রাখা যাচ্ছে না তেল-ডাল-চিনির দর। বাড়ছে পেঁয়াজ-রসুন-আদা সহ বিভিন্ন মশলার দামও। বাজার করতে এসে বাজেটের বেশি অংক গুনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। বুটের ডালের দাম কেজিতে বেড়েছে ১০-১২ টাকা। এক সপ্তাহের মধ্যে লিটারে ১৫ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম। কারণ হিসেবে কৃত্রিম সরবরাহ ঘাটতির অভিযোগ বিক্রেতাদের।
ভোজ্যতেল আমদানিকারক ও তেল কোম্পানির মালিকরা নিজেদের মতো করে এ দাম বাড়িয়েছে। নতুন এই দাম কতোদিন কার্যকর থাকবে সে ব্যাপারেও কোম্পানি থেকে কোনো নির্দেশনা দেয়া হয়নি। এর প্রভাব পড়েছে খোলা সয়াবিনেও। ৭২ টাকা কেজি দরের খোলা সয়াবিন মঙ্গলবার থেকে বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে পাওয়া গেছে এ তথ্য।
খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, সোমবার থেকেই তীর ও রূপচাঁদা মার্কা সয়াবিন নতুন দরে বিক্রি শুরু হয়েছে। সে অনুযায়ী তীর মার্কা সয়াবিনের ৮ লিটারের ক্যানের কোম্পানি রেট ৬০৬ টাকা যা খুচরা পর্যায়ে (এমআরপি) বিক্রি হচ্ছে ৬২৮ টাকা। ৫ লিটার ক্যানের কোম্পানি রেট ৩৮৭ টাকা। এমআরপি হচ্ছে ৩৯৫ টাকা। ২ লিটার ক্যানের কোম্পানি রেট ১৫৬ টাকা। এমআরপি ১৬০ টাকা। ১ লিটার (৯০০ গ্রাম) ক্যানের কোম্পানি রেট ৮১ টাকা। এমআরপি ৮৩ টাকা।
একইভাবে রূপচাঁদা মার্কা সয়াবিনের ৮ লিটার ক্যানের কোম্পানি রেট ৬১৮ টাকা। এমআরপি হচ্ছে ৬২২ টাকা। ৫ লিটার ক্যানের কোম্পানি রেট ৩৯৪ টাকা। এমআরপি ৪০৪ টাকা। ২ লিটার ক্যানের কোম্পানি রেট ১৫৯ টাকা ৫০ পয়সা। এমআরপি ১৬৩ টাকা। ১ লিটার (৯০০ গ্রাম) ক্যানের কোম্পানি রেট ৮৩ টাকা। এমআরপি ৮৫ টাকা।
এদিকে, মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী ফারুক খান সতর্ক করে দিয়েছেন, অসাধু উপায়ে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করা হলে সরকার সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। তিনি বলেন, ‘দ্রব্যমূল্য এখন বাড়তে পারে একমাত্র যদি কিছু অসাধু ব্যবসায়ী এ ধরনের ব্যবস্থা নেয়। কোনো ব্যবসায়ী যদি অসাধু উপায় অবলম্বনের চেষ্টা করে তাহলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
শবে বরাতের ১৫ দিন পর রমজান। ক্রেতাদের আশংকা, এখনই বাজার নিয়ন্ত্রণের উদ্যোগ না নেয়া হলে সবকিছুর দাম ক্রয়সীমার বাইরে চলে যাবে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

 

মোট সময় লেগেছে ২.১৮৮৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভালোবাসি সুন্দরকে.....
একজন সংবাদ শ্রমিক হিসেবে বার্তা সংস্থা শীর্ষ নিউজ ডটকমে কাজ করছি। স্বপ্ন দেখতে ভালোবাসি। নিজেকে স্বপ্নের মধ্যে ভাসিয়ে রাখি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই