somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্প্রচারের অনুমোদন পাওয়া নতুন ১০টি টিভি চ্যানেল কেমন করবে?

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রচারের অনুমোদন পাওয়া নতুন ১০টি টিভি চ্যানেল কেমন করবে? বর্তমানে দেশে ৭টি বেসরকারি টিভি চ্যানেল আছে। নতুন আরো ১০টিভি দেশের উন্নয়ন ও মানুষের আর্থসামাজিক কল্যাণে কতটুকু অবদান রাখতে পারবে? সম্মানিত ব্লগারগণ মন্তব্য করুন।

নতুন করে আরো ১০টি বেসরকারি টিভি চ্যানেল সম্প্রচারের অনুমোদন দিয়েছে সরকার। সোমবার তথ্য মন্ত্রণালয় এসব টিভি চ্যানেল সম্প্রচারের অনাপত্তিপত্র দিয়েছে বলে মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা ফোকাস বাংলা নিউজকে নিশ্চিত করেছে।
বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলের জন্য ২০৯টি আবেদন থেকে যাচাই-বাছাই শেষে নতুন ১০টি টিভি চ্যানেল সম্প্রচারের অনুমোদন দেয়া হয়। অনুমোদিত চ্যানেলগুলো হচ্ছে-সাংবাদিক মোজাম্মেল হকের ৭১ টেলিভিশন, সৈয়দা মাহবুবা আক্তারের চ্যানেল-নাইন, সালমান এফ রহমানের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, মাহফুজুর রহমানের এটিএন নিউজ, আহমেদ জুবায়েরের সময়ের টেলিভিশন, নাসির উদ্দিনের মাই টিভি, অঞ্জন চৌধুরীর মাছরাঙ্গা, কামাল আহমেদ মজুমদারের মোহনা টিভি, গাজী গোলাম আশরিয়ার জিটিভি এবং এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিজয় টিভি। এর আগে তথ্য মন্ত্রণালয় থেকে এসব টিভি চ্যানেলকে তাদের বিনিয়োগকারী ও চ্যানেলের ধরন সম্পর্কে বিস্তারিত জানতে চেয়ে চিঠি দেয়া হয়েছিল।
বিগত বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকারের সময়ও দেড় শতাধিক আবেদনের মধ্য থেকে বিএনপি ও জামায়াতে ইসলামী ঘরানার ৭টি বেসরকারি টিভি চ্যানেলের অনুমোদন দেয়া হয়। এগুলো হলো- এনটিভি, আরটিভি, চ্যানেল ওয়ান, বৈশাখী, বাংলাভিশন, দিগন্ত টিভি ও ইসলামিক টেলিভিশন নামে এসব চ্যানেলের মালিক বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা।
আওয়ামী লীগ সরকারের (১৯৯৬-২০০১) আমলে বেসরকারি বেশ কয়েকটি টিভি চ্যানেলের আবেদন সক্রিয় বিবেচনা করা হচ্ছে বলে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত কাউকেই অনুমোদন দেয়া হয়নি। পরে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ২০০১ সালে নতুন করে ২টি, ২০০২ সালে ১৩টি, ২০০৩ সালে ২২টি, ২০০৪ সালে ৯টি, ২০০৫ সালে ২১টি, ২০০৬ সালে ৩১টি, ২০০৭ সালে ৪০টি ও ২০০৮ সালে ১০টি আবেদনপত্র জমা পড়ে।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার দশ মাসের মাথায় আওয়ামী লীগের এমপি, কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীদের আত্মীয়-স্বজনদের মালিকানায় ১০টি টিভি চ্যানেলের অনুমোদন দেয়া হলো।
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×