প্রথম অংশ:
মরিসকো সে এক রক্তঝরা নাম। ইতিহাসের চরম নিষ্ঠুরতার নাম। আত্নপরিচয় মুছে পেলার নাম। জোর করে , শক্তি প্রয়োগকরে , ভয় দেখিয়ে ধর্মান্তরিত করার নাম। মরিসকো শব্দটা স্পেনিশ। রাণী ঈশাবেলা এবং রাজা ফারনান্দেজের নেতৃত্বে ১৪৯২ সালে লক্ষ লক্ষ মুসলমান হত্যা করার পর যারা জীবিত ছিল তাদেরকে জোরকরে খ্রিস্টান ধর্মের ধর্মান্তরিত করে তখনকার খ্রিস্টান সমাজে দাস বানিয়ে রাখা হয়েছিল। জোরকরে ধর্মান্তরিত এই মুসলমান-খ্রিস্টানদেরকেই মরিসকো বলা হয়। ইতিহাসের এক বেদনার নাম মরিসকো। হাজার হাজার বছরধরে তারা ইসলাম খুঁজছে কিন্তু প্রজন্মের পর প্রজন্ম তাদেরকে মরিসকো হয়ে থাকতে হয়েছে, হচ্ছে।পরিচয় গোপন করে অনেকে খ্রিস্টান সমাজের সাথে মিশে গেছে। কিন্তু তারপর ও তাদের রক্ষা নেই। প্রজন্মের পর প্রজন্ম পার হয়ে যাবার পরও যখনই খ্রিস্টান সমাজ বুজতে পারে কোন ব্যাক্তি মরিসকো তখনই খ্রিস্টান হওয়া সত্বেও তার উপর নেমে আসে অপমান, অবহেলা, নির্যাতন এবং অবশেষে মৃত্যু। সে স্পেন আজও টিকে আছে মুসলমানদের স্মৃতি চিহ্ন বুকে ধারন করে। পাঁচশত বছর পরে আজ স্পেনের মসজিদে আজান দেয়ার, নামাজ পড়ার অনুমতি দেয়া হল। সেই কডোর্বা যার ইতিহাস পড়তে গেলে চোখে অশ্রু নেমে আসে।
"..... সূর্য অস্ত যাবার তখনও বাকি। এক খন্ড় কাল মেঘ ঢেকে দিয়েছে সূর্যকে । চারদিকে সন্ধ্যার আগেই নেমেছে সন্ধ্যার বিষন্নতা। সেই বিষন্নতার চাপ পডেছে গোয়াদেল কুইবারের বুকে। গোয়াদেল কুইবারের নিরব স্রোত যেন বেদনার অশ্রু। আর তার দুই তীরে দাঁড়ানো কর্ডোবা নগরী যেন বিধ্বস্ত এক মুখচ্ছবি। গোয়াদেল কুইভারে বয়ে চলেছে সেই বিধ্বস্ত মুখচ্ছবির অশ্রুর প্রশবন।........
চলবে চলবে ................................................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


