ইডেন কলেজ থেকে ফের ছাত্রীকে বের করে দিলেন ছাত্রলীগ সভাপতি
১৪ ই মে, ২০১০ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
‘কথা না শোনায়’ ইডেন কলেজের হাসনা বেগম হোস্টেল থেকে ফের এক ছাত্রীকে মেরে বের করে দিয়েছে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জেসমিন শামীমা নিঝুম। গত বুধবার দুপুরে ইসলামের ইতিহাস ফাইনাল বর্ষের ছাত্রী তানিজ শাহানাজ বিথীকে বের করে দেয়া হয়। একই সঙ্গে ওই ছাত্রীকে কলেজ হোস্টেল থেকে বের হওয়ার নির্দেশ দিলেন অধ্যক্ষ মাহফুজা চৌধুরী।
বিথী অভিযোগ করেছে, সভাপতি নিঝুম বিথীকে বিভিন্ন সময় বাজার করাসহ, জামা কাপড় পরিষ্কার করে দিতে বলে। বিথী নিঝুমের কথা না শুনায় বেশ কিছুদিন যাবত তাকে হল থেকে বের করে দেয়ার পাঁয়তারা করে। গত বুধবার সকালে গোসল করতে গেলে নিঝুম ২য় বর্ষের ছাত্রী মুক্তিকে পাঠিয়ে বিথীর সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেয়। এক পর্যায়ে মুক্তি বিথীকে মারধর করতে থাকে। এরপর নিঝুম বিথীকে হোস্টেল থেকে বের করে দেয়। একই দিনে মুক্তা নামে অন্য এক ছাত্রীকেও বের করে দিয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে জেসমিন শামীমা নিঝুম বলেন, বিথীকে আমার পক্ষ থেকে কোন চাপ প্রয়োগ করা হয়নি। হোস্টেলে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কর্তৃপক্ষ তাকে বের করে।
অধ্যক্ষ মাহফুজা চৌধুরী বলেন, বিথী হোস্টেলে সাধারণ ছাত্রীদের সামান্য কারণেই মারধর করে। তাই গতকাল সাধারণ ছাত্রীরা অভিযোগ করলে তাকে সাময়িক সময়ের জন্য হোস্টেলে থাকতে নিষেধ করেছি।
দৈনিক আমাদের সময়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন