somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেড়াতে গিয়ে আটক পাঁচ যুবক পুলিশের কাছে ‘ভয়ংকর জঙ্গি’!

১৭ ই জুলাই, ২০১০ সকাল ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গভীর ষড়যন্ত্রের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য তারা জেএমবি সদস্য সিরাজুল ইসলামের বাড়িতে সমবেত হয়েছিল।’ জয়পুরহাটের পাঁচবিবিতে গ্রেপ্তার হওয়া ঢাকার পাঁচ যুবকের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলায় এ অভিযোগ করা হয়।
জয়পুরহাট পুলিশের দাবি, ঢাকার এ পাঁচ যুবককে গত সোমবার জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন: তানভীর হোসেন আদনান, রিয়াজউদ্দিন, লুৎফর রহমান, গোলাম মাহবুব শাহারিয়ার ওরফে রিয়াল ও আল মামুন স্বপন।
খোঁজ নিয়ে জানা যায়, পুরান ঢাকার বাসিন্দা এই পাঁচজনের একজন ফ্রিল্যান্স আলোকচিত্রী, একজন ছাত্র এবং অপর তিনজন ভিডিও-অডিও সিডির ব্যবসা করেন। তাঁদের পারিবারিক সূত্র জানায়, জঙ্গি সংগঠন তো দূরের কথা, নামাজ-রোজা বা ধর্মীয় আচারাদি পালনেও তাঁদের কোনো আগ্রহ দেখা যায়নি। যুবকদের পরিবারগুলোর অভিযোগ, পাঁচ বন্ধু মিলে জয়পুরহাটের পাঁচবিবি থানার কাচপুর গ্রামে পারিবারিকভাবে পরিচিত ইমদাদুল ও আজিজুলদের বাড়িতে বেড়াতে গেলে ওই দিনই পুলিশ সেখান থেকে তাঁদের আটক করে। পরে কোনো প্রকার যাচাই-বাছাই না করে পাঁচ যুবককে ‘ভয়ংকর জঙ্গি’ সাজিয়ে পুলিশ মামলা দিয়েছে। এ ছাড়া ১০ বোতল ফেনসিডিল উদ্ধার দেখিয়ে তাঁদের বিরুদ্ধে পুলিশ আরেকটি মামলা দিয়েছে বিশেষ ক্ষমতা আইনে। জানতে চাইলে জয়পুরহাটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাশরেকুর রহমানও প্রথম আলোকে বলছেন, নিছক সন্দেহের বশে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
তবে পাঁচবিবি থানার পুলিশ জানায়, ওই বাড়িটি ব্র্যাক অফিসে বোমা হামলার দায়ে সাজাপ্রাপ্ত জেএমবি সদস্য সিরাজুল ইসলামের। ইমদাদুল ও আজিজুল হলেন সিরাজুল ইসলামের ভাই।
গ্রেপ্তার হওয়া তানভীরের বাবা আফজাল হোসেন প্রথম আলোকে জানান, ইমদাদুল ও আজিজুলের এক ভাই যে জেএমবির সঙ্গে জড়িত, তা তাঁরা কেউই জানতেন না। তিনি বলেন, ঢাকার মোহাম্মদপুরে তাঁর শ্যালকদের দীর্ঘদিনের প্রতিবেশীর নিকটাত্মীয় ইমদাদুল ও আজিজুল। সেই পরিচয়ের সূত্রে তাঁদের সঙ্গে তিনি ব্যবসাও শুরু করেন। তিনি সেখানে ৩০০ মণ ধান ও পাঁচটি গরু কিনে রেখেছেন। যেগুলোর দেখাশোনা করছে ওই দুই ভাই। তানভীর বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়েছিল সেখানে।
অবশ্য জয়পুরহাটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাশরেকুর রহমান প্রথম আলোকে বলেন, একজন জেএমবি সদস্যের বাড়িতে অপরিচিত পাঁচজন লোক। এ ছাড়া তাঁদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল, ক্যামেরা, ল্যাপটপ, কয়েকটি মোবাইল ফোনসেট ও ইরাকযুদ্ধের ওপর একটি প্রামাণ্যচিত্রের সিডি উদ্ধার হয়েছে, যা জেএমবি হিসেবে পুলিশের সন্দেহকে আরও জোরালো করেছে। পুলিশ সুপার বলেন, ‘আমরা তাদের জেএমবি বলছি না, জেএমবি সন্দেহে তাদের ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। তদন্তের পর বলা যাবে, তারা আসলেই কী।’
গ্রেপ্তার হওয়া আলোকচিত্রী গোলাম মাহবুবের চাচা মহসিন সরকার প্রথম আলোকে বলেন, মাহবুব বন্ধুদের সঙ্গে গ্রামে ঘুরতে গিয়েছিল। সঙ্গে ক্যামেরা আর ল্যাপটপও নিয়ে গিয়েছিল। পুলিশ তাদের কাছ থেকে ফেনসিডিলের বোতল পাইছে, সেটা হতে পারে। শহরের ছেলে গ্রামে গিয়ে এ রকম করতে পারে। কিন্তু তাদের জেএমবি সদস্য বানিয়ে মামলায় দিয়েছে। পরদিন সংবাদমাধ্যমে পাঁচ জঙ্গি গ্রেপ্তারের খবর প্রকাশের পর তাঁরা বিষয়টি জানতে পারেন। তাঁর অভিযোগ, পুলিশের ভুল সন্দেহের কারণে পাঁচটি যুবক ছেলে জঙ্গি হিসেবে চিহ্নিত হলো, সামাজিকভাবে তাঁদের পরিবার হেয় প্রতিপন্ন হয়েছে।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×