somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে একদিন পাশে ছিলো তার জন্য...............

১৩ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার সেই তুমি

ভাবিনি,
কখনো তোমাকে ছাড়া,
থাকতে হবে একটি দিনও
সেই আমিই দেখ-
এক এক করে কত কত বছর-
পার করে দিয়েছি !

ভাবিনি কখনো, তোমাকে ছাড়া,
এ খেলা ঘড় মোর উঠবে মেতে খেলায়,
সেই আমিই দেখ-
খেলায় মাতি-সেই পুরানো খেলাঘড়ে,
খেলে যাই আনমনে-

ভাবিনি কোন দিন ,
এমনও একটি আসবে
যখন, তোমায় ছাড়া আমার
রাত- দিন- দুপুর -বিকেল পার হয়ে যাবে সবই-

সেই আমারই দেখ
রাত গড়িয়ে সকাল-
সকাল গড়িয়ে দুপুর-
দুপুর গড়িয়ে বিকাল-
সন্ধা-রাত- পার হয়ে যায় অবলিলায় !!

কখনো ভাবতেই পারিনি
পাব না দেখতে ,
চোখ খুলে,
তোমাকে !

কখনো ভাবতেও পারিনি-
এমনও একটি দিন- একটি মূহর্ত !
যেখানে তুমি কেবলই বিমূর্ত !!

অথচ দেখ, সেই আমি -
এই ব্যস্ত শহরে, কত সহজেই এখন
পার করে দেই প্রতিটি দিন- প্রতিটি ক্ষণ-
যান্ত্রক মানবের মতন !!

যে রাস্তায় একসাথে এতটা সময় চলেছি
ফুল তুলেছি আর কখায়- কখায়, কখার মালা গেখেছি,
সেই রাস্তায়তো এখোনো চলি !
যান্ত্রিক জীবনের ধুলো- উড়িয়ে চলি !!

রাস্তাটি এখোনো আছে,
কিন্তু আগের সেই রাস্তাটি আর কোথও যেন নেই !
আমি তো এখনো আছি, কেবলি নেই তুমি !

ক্লাসের ফাঁকে ফাঁকে- কথা- গান- গল্প আর আড্ডাবাজী-
ক্লাস তো এখোনো করি ,
কেবলই পাশে থাকনা তুমি !!

সকল কাজে, সকল খেলায়, আমার সকল ব্যস্ততায়-
ভাবিনি কখনো , খাকবে না শুধুই তুমি !
এখন কেবলই র্নিবাক আমি !
যখন দেখি আমার এই হৃদয় ছাড়া-
আর কোখও নেই তুমি !!

ভাবিনি কখনো,
কখনো তুমি হয়ে যাবে স্মৃতি ! - কেবলি স্মৃতি !!
ভাবিনি, ভাবতেও পারিনি -
তুমিই হবে মোর রক্তাক্ত হৃদের রক্ত বৃষ্টি !

সেই আমি দেখ , তোমায় ছাড়া -
স্মৃতি বুকে - সুখী মানুষের ভীড়ে-
ভান করে যাই সুখি হবার !
তোমায় রেখে হৃদয়ের অন্তপুরে
স্বপ্ন বুনে চলি স্বপ্ন তীরে ।

এখন স্বার্থপর আমি , হতবাক আমি !
এ যান্ত্রিক জন-জীবনে,
আর হয়তো কোথাও নেই সেই আগের আমি,
কখনো কি ভুলেও ভাবতে পেরেছিলে
আজ এই আমি ! তোমার সেই আমি !!
কখোনো ভেবেছিলে - আমি ছাড়া একা তুমি !!

কিছুই আর নেই আগের মত-
কিন্তু তুমি, শুধুই তুমিই আছো-
হৃদয়ের গহীনে চির-নবীন, চির- তরুন
আছো শুধুই আমার সেই- তুমি।
আজো সেই আগের মতই-
কেবলই আমার ! শুধুই, আমার তুমি !!
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১১ রাত ৮:২৭
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×