somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলাম ও মানবতার প্রশ্নে ফরহাদ মজহারের অবস্থান ঘোলাটে

১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি দীর্ঘদিন ধরেই জনাব ফরহাদ মজহার সম্পর্কে সচেতন। তার স্বতন্ত্র চিন্তা, লেখার আলাদা স্টাইল খারাপ না। ডিগ্রি গুরুত্বপূর্ণ নয়। স্রোতের বিপরীতে চলার সাহস প্রশংসার্হ। তবে বস্তুবাদিতার সঙ্গে ভাববাদিতার সমন্বয় তিনি ঘটাতে পারেননি। তা সত্ত্বেও ব্যক্তিগত জীবনে তার ভাববাদের চর্চা সম্ভবত ভাববাদের প্রতি মানবিক আত্মার সহজাত আকর্ষণ, অথবা ভণ্ডামী। আরেকটি ব্যাপার, তিনি একজন ভিন্নধারার সমাজতন্ত্রী, মার্ক্স-লেনিনের অন্ধ অনুসারী। ধর্মের প্রতি তার গুরুদের ‘উদারতা’ প্রমাণে তিনি সিদ্ধহস্ত। তবে ইসলাম, আল্লাহ ও রাসুলের প্রতি এ পর্যন্ত তিনি যে অভিযোগ তুলেছেন ও কটাক্ষ করেছেন- কখনো সূক্ষ্ম, আবার কখনো স্থুল, আলেমদের পক্ষ থেকে তাকে জবাবদিহিতা ও প্রশ্নের মুখোমুখি করা উচিত। ইদানিং তার একটা কবিতা পড়েছি... আমার প্রতিবাদের ভাষা নেই। আর ব্যক্তিগত ও পারিবারিক জীবনে তার লিভ টুগেদার, হস্তমৈথুন মতবাদ...

ইদানিং ফরহাদ মজহারের রাজনৈতিক বক্তব্যে অনেকেই বিভ্রান্ত। কেউ কেউ আস্তিকতার আবরণে নাস্তিকতা লালন করেন যা বিশেষ দূরবীন ছাড়া দেখা সম্ভব হয় না, নাপাক ও শিরক-কুফরে ডুবে থেকেও তারা ধর্মের ‘ব্যাখ্যা’ করতে চান। জনাব মজহার অবশ্য বলেছেন, ‘ভিন্নমত পেলে অবশ্য আমি ভিন্নভাবে ভাবব। কারও জানা থাকলে আমাকে জানাবেন। কৃতজ্ঞ থাকব।’ তবে এখানে অনেক প্রশ্ন আছে। কথার কথা অনেকেই এমনটা বলে থাকেন, বাস্তবতার সঙ্গে যার বিন্দুমাত্র সম্পর্ক থাকে না। ভিন্নমত অনুসন্ধানের বাস্তবতা কি? জ্ঞান কাউকে অনুসন্ধান করে না, বরং জ্ঞানকেই অনুসন্ধান করে নিতে হয়। তিনি মার্ক্স-এঙ্গেলস-লেনিনকে ধর্মের পক্ষের লোক ‘হিশাবে’ হাজির করেন। বাংলাদেশে তার প্রচুর অনুসারী আছে।

আমি এক অনুসারীর সঙ্গে দীর্ঘদিন কথা বলেছিলাম। উপলব্ধি করতে চেষ্টা করেছি তাদের আসল সমস্যাটা কোথায়। ফরহাদ মজহারের ‘মোকাবিলা’ বইটি পড়েছি। তার ভাষায়, ‘ধর্মের’ সঙ্গে মোকাবিলা। অন্যকথায় ‘ধর্মতত্ত্বের’ সঙ্গে মোকাবিলা। আমার একটি কাজ হবে তাদের সঙ্গে ‘মোকাবিলা’। এ ধরনের বই আমাদের শ্রেণীর কেউ সাধারণত পড়েন না। পড়ার প্রয়োজনও নেই, যদি ধর্মীয় আলেমদের পক্ষ থেকে এসবের যথাযথ জবাব বা এ শ্রেণীর পাল্টা শক্তিশালী লিখনি থাকে। কিন্তু সমস্যাটা হয় তখনই, যখন উলামাগণ এগুলো থেকে উদাসীন থাকেন। এই সুযোগে মার্ক্সবাদ, ভাববাদ, কোয়ান্টাম মেথড জাতীয় থিওরিগুলো যুবসমাজকে চরমভাবে বিভ্রান্ত করে। এসব থিওরির দ্বারা সংশয়ের নিরসন না ঘটে বরং নতুনভাবে সংশয় সৃষ্টি হয় যুবসমাজের মনে। যার পরিণতি অতি ভয়াবহ এবং শীঘ্রই সমাজে এর কুপ্রভাব পড়ে। আমাদের সমাজেও অনেক আগে থেকেই পড়তে শুরু করেছে। চিন্তাশীলগণ যদি এদিকে নজর না দেন তাহলে পরবর্তীতে তারা সমাজে যে বিভ্রান্তি সৃষ্টি করবে, রাষ্ট্র ক্ষমতা পেলে বিরোধী মত-পথের লোকদের উপর স্টিম রোলার চালাবে তা প্রতিহত করতে পারবেন না।

এত সূক্ষ্ম নাস্তিকতা! এর চেয়ে সরাসরি নাস্তিকতা অনেক ভালো। অনেকদিন আগে আমি তাকে একটি ইমেইল করেছিলাম যার একটা অংশ ছিল এ রকম, “শ্রদ্ধেয় জনাব ফরহাদ মজহার, আপনার অমুক বইটি অত্যন্ত মনোযোগ দিয়ে পড়লাম। ভালো লাগল আপনার বিশ্লেষণী ক্ষমতা দেখে। তবে বলতে গেলে প্রায় প্রতিটি লাইনের সঙ্গেই আমার দ্বিমত রয়েছে। কিন্তু যেহেতু লেখার জবাব কেবল লেখা দিয়েই পুরোপুরি দেয়া যায় না (অর্থাৎ কাজ-কর্মে দিতে হয়), তাই আপাতত লিখতে উদ্গ্রীব নই। ধর্ম নিয়ে আমার আগেও পড়াশুনা আছে, এখনো পড়ছি। সঙ্গে যোগ করেছি মার্ক্সবাদ ও সমাজতন্ত্র। বছরখানেক পর ‘মোকাবিলার মোকাবিলা’ লেখার ইচ্ছে আছে। ... আপনার সঙ্গে বসতে চাই।”

কোনো উত্তর পাইনি।

আমি খুব ভালো করেই জানি, 'মোকাবিলায়' তিনি যা লিখেছেন, ধর্ম, আল্লাহ, নবী, মুজেযার উপর ‘বুদ্ধি’ দ্বারা যেসব প্রশ্ন তুলেছেন, এর জবাব না পাওয়া পর্যন্ত সাধারণত তিনি সেই দৃষ্টিভঙ্গি থেকে ফিরে আসতে পারেন না। আর বর্তমানে তার ওসব প্রশ্নগুলোর জবাব কোথাও তেমন একটা দেখাও যায় না। সুতরাং তার মত পাল্টানোর প্রশ্নই আসে না, যদি না ‘অলৌকিক’ কিছু ঘটে। তিনি ইদানিং পত্রিকায় যেসব রাজনৈতিক বক্তব্য ঝাড়ছেন, অনেকেই জানেন না তার মৌলিক দৃষ্টিভঙ্গি কী। জানলে হয়তো কিছুটা হলেও বুঝতে পারতেন তার সেই লেখা ও এই লেখা একই সূত্রে গাঁথা। আমি তার ধর্মের সঙ্গে সেই ‘মোকাবিলা’ আর হালে ‘সহাবস্থান’ “এক পর্যায়ে ধরে ফেলতে পারি”। যাহোক, ব্যস্ততা কাটিয়ে ‘মোকাবিলার মোকাবিলা’ লিখা একটু সময়সাপেক্ষ হলেও সামনাসামনি বসার চ্যালেঞ্জ এনিটাইম।
১৪টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪



একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

×