somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুগলেও আওয়ামীলীগের রাজনৈতিক পক্ষপাত

২৪ শে জুন, ২০১১ সকাল ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





সার্চ ইঞ্জিন খ্যাত গুগলে বাংলা ভাষা সংযুক্তের শুরুতেই নানা অসঙ্গতি লক্ষ্য করা গেছে। ইংরেজী থেকে বাংলা অনুবাদে গুগল অনলাইন ট্রান্সলেটর একই শব্দের ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করছে।

এক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক কতিপয় ব্যক্তি ও কিছু শব্দে বেশ ত্রুটি লক্ষ্য করা গেছে। স্বয়ংক্রিয় এই অনুবাদে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সংশ্লিষ্ট শব্দে যে অর্থ প্রকাশ করছে ঠিক প্রধান বিরোধী দল বিএনপির ক্ষেত্রে তার বিপরীত অর্থ দিচ্ছে।

স্বয়ংক্রিয় অনুবাদে ইংরেজীতে Khaleda is bad লিখলে তার বাংলা অনুবাদে ‘বিএনপির হয় খারাপ’ প্রকাশ করছে। অন্যদিকে Sheikh Hasina is bad লিখলে শুধু নাম বাদে একই অনুবাদ আসার কথা। কিন্তু সেখানে আসছে ‘শেখ হাসিনা ভালো’।

একইভাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষেত্রে Ziaur Rahman is bad লিখলে ‘জিয়াউর রহমান হলো খারাপ’ এবং স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে Sheikh Mujibur Rahman is bad- এর অনুবাদ করা হচ্ছে ‘শেখ মুজিবুর রহমান ভালো’। একই সঙ্গে মহাজোটের শরিক জাতীয় পার্টি চেয়ারম্যার এইচএম এরশাদের অনুবাদে ইতিবাচক অর্থ প্রকাশ করছে।

তবে একই সঙ্গে Awami Leauge is bad লিখলে ‘আওয়ামী লীগ হয় খারাপ যেমন প্রকাশ করছে তেমনি BNP is bad লিখলে তা ‘বিএনপি হয় ভালো’ অনুবাদও দেখা যাচ্ছে।

একই শব্দমালায় দুটি রাজনৈতিক দল নিয়ে এমন বিপরীতার্থক অনুবাদে গুগল ট্রান্সলেটরের ভাবমর্যাদাকে প্রশ্নের সম্মুখীন করছে। সঙ্গে গুগলের মতো বিশ্বব্যাপী জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে।

এছাড়া এ ধরনের অনুবাদে প্রত্যাশিত ‘ডিজিটাল’ শব্দের প্রতি বাংলাদেশের মানুষের অনাগ্রহের পাশাপাশি বিদ্বেষ জন্ম নেবে বলেও আশঙ্কা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ইন্টারনেটে অনুবাদ করার প্রোগ্রাম হিসেবে গুগল ট্রান্সলেটর বেশ জনপ্রিয়। গুগল ট্রান্সলেটরের মাধ্যমে ৫৮টি ভাষার শব্দ একটি থেকে অন্যটিতে অনুবাদ করা যায়।

সম্প্রতি বাংলাসহ দক্ষিণ এশিয়ার আরও পাঁচটি ভাষা এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুবাদ করার পর তা শোনাও যাচ্ছে। দক্ষিণ এশিয়ার অন্য চারটি ভাষা হচ্ছে- গুজরাটি, কান্নারা, তামিল ও তেলেগু।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১১ সকাল ১০:৪২
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

লিখেছেন নাহল তরকারি, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৪:২৫



ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×