মখমলী চুলের ঢেউ আমাকে নিয়ে যায় কোন ললাটের খুব কাছে
যেখানে উষ্ন চুম্বন স্পর্শ করে সিক্ত হয়, এলোমেলো ভালবাসা।
রাতের গভীর থেকে আরো নির্জনে আমি -তুমি স্বপ্নে সম্ভার সাজে,
অতি প্রাচিন চর্চায় মুখো মুখি নতুন করে সাজে সব, জীবন্ত ভালবাসা।
অল্প; দ্বীর্ঘ অজানা আয়োতনের প্রত্যেক পথ-ঘাট সঞ্চারনী সাজে,
সফল নি:শব্দ কথোপকথনে চলমান সকল শব্দ-ছবির অভিনয়ে ব্যাস্ত
সংলাপের ঠোঁট, অনুগত দর্শক অন্তরীন ভালবাসা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


