somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি সামু ছেড়ে যাব না

০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এর আগে অনেক ব্লগার হারিয়ে গেছেন সামু থেকে। আনোয়ার সাদাত শিমুল, হিমুর মত ব্লগাররা হারিয়ে গেছেন, গড়ে নিয়েছেন নিজেদের নতুন পথ। কেউ সচলে, কেউ আমার ব্লগে। প্রায়ই দেখি ব্লগ ছেড়ে যাওয়ার ঘোষনা।

সামু এখন অনেক বড় ব্যাপার, অসংখ্য ব্লগার প্রতিদিনই যুক্ত হচ্ছেন। ব্লগের ইতিহাস নিয়ে অধিকাংশেরই মাথাব্যাথা নেই। থাকার কথাও না। ছোট্ট গ্রামে পারস্পরিক সামাজিক সম্পর্কে আন্তরিকতা থাকে। মহানগরীতে থাকে না। এব্যাপারে আমি লোকালটকের সাথে একমত। ব্লগ চলবে নিজের গতিতে। বিতর্ক থাকবে, ঝামেলা থাকবে কিন্তু ব্লগ এগিয়ে যাবে।

যেকোন সামাজিক প্রতিষ্ঠানের মত ব্লগও পুরোপুরি পক্ষপাত হীন ভাবে চলবে এটা আশাকরাটাই দিবাস্বপ্নের ব্যাপার। যেভাবে অন্যান্য সকল সামাজিক প্রতিষ্ঠানে অর্থ, প্রভাব ইত্যাদি বিদ্যামান থাকে সেগুলোর উপাদান ব্লগে বিদ্যামান না থাকলেই বরং ব্লগকে জনবিচ্ছিন্ন বলতে হবে। সেজন্যে যেভাবে অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের বিরাজমান আনফেয়ারনেস সম্পর্কে ক্ষোভ রেখেও আমরা টিকে থাকি, আদায় করার চেষ্টা করি আমাদের ন্যায্য অধিকার, ব্লগও কেন তার ভিন্ন কিছু হবে।

দুই বছরের ব্লগজীবনে ২০০৭ সালের ডিসেম্বর মাসের কোনও একদিন চতুরভুজ নামের একজন মুখোশধারী ভন্ড কে খুব খারাপ ভাষায় গালি দিয়েছিলাম। সেটাই আমার শেষ অশোভন ভাষার উচ্চারন। এরপর অসংখ্য মতদ্বৈততায় জড়িয়েছি , অসংখ্য তর্ক করেছি, কিন্তু যৌক্তিক থাকার চেষ্টা করেছি সবসময়। নিজের নৈতিকতা এবং নিজস্ব মূল্যবোধ কে মাথায় রেখেছি। সবসময় সফল হয়েছি বলব না, কিন্তু সজ্ঞানে চেষ্টাটুকু করে গিয়েছি।

মডারেশন কিভাবে করা হয় আমার ভালো ধারনা নেই। কিন্তু সম্ভবত কিছু ধাপ মেনে চলা হয়। নীতিমালা পরিপন্থী কিছু হলে ঐ ধারা প্রদর্শন সাপেক্ষে প্রথম জেনারেল তারপর ওয়াচ ইত্যাদি।

আমার ক্ষেত্রে কোনটাই মানা হয় নাই। আমার আমার নোটিশ বাক্সে আসা দুইটি নোটিশ এরকম:

নীতিমালা ভঙ্গের জন্যে আপনার কমেন্ট ব্যান করা হল
নীতিমালা ভঙ্গের জন্যে আপনার কমেন্ট পোস্ট করা হল

উল্লেখ নেই কোন ধারার। আর আমার এই ব্যান যে বিশেষ ব্যবস্থায় নেয়া সেটা বুঝতে পারলাম আমার মডারেশন স্ট্যাটাস দেখে। আমার মডারেশন স্ট্যাটাস বলছে আমি নিরাপদ ব্লগার। অথচ আমি কমেন্ট করতে পারি না, পোস্ট দিতে পারি না। মডারেশনের কোন পদ্ধতি আমার ক্ষেত্রে ব্যবহার করা হল আমি বুঝতে পারছি না। প্রশ্ন করে আমি আমার এই নিক থেকে মডারেটর সমীপে একটি পোস্ট দিয়েছিলাম সেটি মুছে ফেলে আমার এই নিকটিও জেনারেল করে দেয়া হয়েছে। এক্ষেত্রে অবশ্য ৩খ ধারার কথা উল্লেখ করা হয়েছে, যদিও ৩খ ধারার পরিপন্থী কিছু পোস্টে খুজে পেলাম না। পোস্টে কেবল আমার আগের ব্যান কোন নীতিমালায় হয়েছে সেই প্রশ্ন ছিল।

আমি জানি আমার এই পোস্টও মুছে ফেলা হতে পারে, এই নিকও ব্যান করে দেয়া হতে পারে। যদি দেয়া হয় আমি আবার রেজিস্ট্রেশন করব। আবার প্রথম থেকে শুরু করব। আমি আমার কথা বলব। আমার প্রতি করা অবিচারের জবাব চাইব। সামুর গুলশানের অফিসে গিয়ে জানতে চাইব কেন আমার সাথে এমন করা হল। আমি জানি সংগ্রাম কোন সহজ বিষয় নয়। ক্ষত ছাড়া সংগ্রাম হয় না।

আমি আমার অধিকারের একবিন্দুও ছাড়তে চাইনা। দুনিয়া ভরে মানুষ ইনকনভিনিয়েন্সের জন্যে নিজের প্রাপ্য অধিকার ছেড়ে দেয়। আর এই খান থেকেই শুরু হয় আপোষ করা, মেনে নেয়া, মানিয়ে নেয়া। আমি আমার কথা বলবই। সত্যভাষনে সর্বদা মেরুদন্ড হীনরা বাধা দিতে আসে। আর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যারা বসে থাকে কাকতালীয়ভাবে তারা এই ৩৩ টুকরা হাড্ডির ভীষনভাবে অভাবে ভুগে থাকে। রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে ক্ষুদ্রতম পরিবারেও এটা সত্যি। কারন ক্ষমতার সাথে সাথেই আসে ক্ষমতা হারানোর ইনসিকিউরিটি । তাই সকল অথরিটিভ ফিগারেই কখোনো না কখোনো "দমননীতি" চলে আসে। দমননীতি কোন শক্তিপ্রয়োগের উদাহরন নয়। দমননীতি অক্ষমের দুর্বল ডিফেন্স মেকানিজম। নিজের অবস্থানের সুযোগ নিয়ে করা সুবিধাবাদ।

তাই সকল "আভিজাত্যের" সংজ্ঞার ক্ষেতাপুড়ি। ব্লুব্লাড বলে কিছু নেই। যা আছে সবই টকটকে লাল রক্ত। কারও নতুন সূর্যের মত উজ্জল আর কারে পুরাতন ক্ষতে বাস করা মৃত শ্বেত কণিকা ভাসা কুৎসিত কালচে।

আমি থাকব। এবং আমার কথা বলে যাব।

৭৫টি মন্তব্য ৪১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×