একিলিসের গোড়ালি ছিল নশ্বর, দেবী মাতার প্রার্থনা শেষে
অবিনশ্বরতার বর্মে শরীর ঢেকে একজোড়া নশ্বর গোড়ালি
কিভাবে ফাঁক খুজে নিল দৈবব্যবস্থায় !
মৃত্যুর জন্যে তাই একজোড়া গোড়ালি যথেষ্ঠ।
এই সীসার জারিত যৌগে ঢাকা বিষমন্ডলে মহানগরীর
পাপ আর শাপে পেচ্ছাপের ক্ষণস্থায়ী ফেনার মত
মানুষ স্বপ্ন দেখে আর মহানগরের পরমদেবতারা,
এই শতকের প্রফিট ম্যাক্সিমাইজেশান, কুত্তার মাংশের
তেহারী, নর্দমাস্রোতে ভাসা একটা পলিমার নোট
শুধু একের পর এক খ্যামটা নাচে সভ্যতার পতিতাবৃত্তির
ঝুলে পড়া অসুস্থ স্তন আর অপুষ্ট নিতম্বের প্রদর্শনী।
জারিত বিষের পুরু স্তর অবিনশ্বর করে নাগরিক ঘামসিক্ত
শরীরকে, সকল বায়বীয় এবং জান্তব ধর্ষনে স্থিতির বর লাভ
করে অবিনশ্বর শরীর। পৃথিবীর মাটি বড় প্রেমময়ী কোমল, তাই
গোড়ালি গুলো থেকে যায় জারিত বিষের আস্তরন বিহীন।
কিন্তু ধ্বংসের জন্যে একজোড়া গোড়ালিই যথেষ্ঠ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



