somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈভ টিজার কি শুধুই কিছু বখাটে তরুন?

০৫ ই মে, ২০১০ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঈভ টিজিং ইদানীং খুব বেড়ে গেছে। মেয়েগুলি যেন নিজ দেশে পরবাসী। অসহ্য উৎপাত থেকে আত্মহননের ভিতর বাঁচার পথ খুঁজে চারুকলার মেধাবী ছাত্রী থেকে শুরু করে অস্টম শ্রেনীতে পড়া জীবনের তেমন কিছুই না দেখা অপ্রাপ্তবয়স্ক মেয়েগুলি। ঈভ টিজিং নিয়ে ভাবছিলাম খুব বেশী। ভাবতে ভাবতে দেখলাম এই অত্যাচার কেবল থানা-পুলিশ করে কেবল ঈভটিজারদেরকে পিটিয়ে দূর করা সম্ভব না। তা হবে ভিতরে বিশাল টিউমারকে অক্ষত রেখে কেবল ওপর দিয়ে মলম দেয়ার শামিল।

ঈভ টিজার কারা? হ্যাঁ, ঈভ টিজার বললেই চোখে ভেসে উঠে কিছু ভয়ানক বেয়াদব গোছের কিছু তরুন গার্লস স্কুলের আশেপাশে আড্ডা মারছে, ধুমছে সিগারেট কিংবা গাজা ফুকছে। কারো হাতে, বুকে এসিডে ঝলসানো নাম। একজন ধারালো ছুড়ি দিয়ে দেয়ালে নিজের নামের পাশে + চিহ্ন দিয়ে কোন এক মেয়ের নাম বসাচ্ছে। এরা হলো স্টেরিওটাইপ। কিন্তু আমার মনে হয় এই সমাজে প্রায় ১০০ পুরুষ ঈভ টিজার। বয়সের গড় রেঞ্জ ১৪ বছর থেকে ৬০ বছর। আমি বোন কিংবা স্ত্রীকে নিয়ে বাইরে কোথাও গেলে সেটা হাড়ে হাড়ে টের পাই। বেশ ভদ্র চেহারার, সংসারের ব্যাগ হাতে বাসায় ফেরা পুরুষগুলোও এমনভাবে চোখ দিয়ে গিলতে থাকে যে দেখে আমার ভয়ই লাগে। যেন তার হাতে ছেড়ে দিলে এক্ষুনি চেটেপুটে আস্ত নারীটিকে গিলে খেয়ে দুচারটা ঢেকুর তুলতে তুলতে বাসায় ফিরবে। ভিড়ের মধ্যে কিংবা বাসের ভিতর এই ভদ্রলোকগুলো নিজ নিজ হাতের যেভাবে সদব্যবহার করেন তার বর্ণনা নাই বা দিলাম। পোস্টের যেকোন নারী পাঠকমাত্রই তা জানেন।

ভাবছিলাম আমাদের পুরুষগুলি এমন রাক্ষস প্রকৃতির কি করে হলো। কয়েকটা বিষয় মাথায় এলো। এবং মাথায় প্রথমেই যা এলো তা হলো - নরনারীর সম্পর্ক বিষয়ে আমাদের কোন কোন শিক্ষাদীক্ষা নেই। এই নরনারীর সম্পর্ক বিষয়ক শিক্ষাটাকে অনেকে যৌনশিক্ষা বলেন। কিন্তু আমার কাছে মনে হয় 'যৌনশিক্ষা' কথাটা বিষয়ের সবটুকু ধারন করে না যতটা করে 'নরনারীর সম্পর্ক বিষয়ক শিক্ষা' কথাটা। যৌনতা এই সম্পর্কের একটি অংশমাত্র, সবটুকু নয়। কিন্তু অতি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বের অনেক দেশেই এ নিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা থাকে। কিন্তু আমাদের দেশে স্কুল কলেজে পড়ানো তো দূরের কথা নিজ বাসায়ও এ নিয়ে কথাবার্তা মারাত্মক ট্যাবুর পর্যায়ে পড়ে। ফলে উঠতি বয়সের ছেলেদের (আজ যারা বড় হয়েছেন তারাও একসময়ে এই বয়সে ছিলেন, আর তাই তারাও এখানে প্রাসঙ্গিক) কাছে যৌনতা হলো এবিষয়ে তারই সমসাময়িকদের দৃষ্টিভঙ্গি, পর্নোগ্রাফি এইসব। এদের কাছে যৌনতা হলো নারীর ওপর ঝাপিয়ে পড়া। নারীকে একপাক্ষিকভাবে ভোগ করা। নারীরও যে একটা মন আছে, মনের একটা গুরুতর ভূমিকা আছে, শরীরের সাড়া আছে, তারও যে শরীরের চাহিদা আছে, সেই চাহিদা যে জোরজবরদস্তিতে মিটে না এসবের কোন খবর নেই।

কমবেশী এই দৃষ্টিভঙ্গি নিয়েই আমাদের বেশীরভাগ পুরুষ নারীকে বোঝে।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১০ রাত ১০:৪৯
১৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×