১৯৭৩ সালে সিরিয়ার 'এরলূস' নামক একটি পুরানো শহরে খনন কার্যের সময় কিছু পুরানো লিখন পাওয়া যায়। এ সমস্ত লিখন পরীক্ষা করে সেখানে চার হাজার বছরের একটি পুরানো সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। এ লিখনগুলোর মধ্যে দেখা গেছে 'ইরাম' শহরের উল্লেখ আছে। এক সময় এরলূস অঞ্চলের লোকজন 'ইরাম' শহরের লোকজনের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করতো। এ সত্যটা আবিস্কৃত হলো মাত্র সেদিন অর্থাৎ ১৯৭৩ সালে। প্রশ্ন হচ্ছে, দেড় হাজার বছর আগে নাযিল করা কোরআন শরীফের মধ্যে এই শহরের নাম এলো কি করে? আসলে কোরআন শরীফ হচ্ছে আল্লাহ্র বাণী, আর আল্লাহ তায়ালা এখানে 'ইরাম' শহরের উদাহরণ দিয়েছেন।
কোরআন শরীফে হযরত মোহাম্মদ (স.)-এর একজন দুশমনের নাম উল্লেখ করা হয়েছে, সে হচ্ছে আবু লাহাব। ওহী নাযিল হওয়ার পর যদি আবু লাহাব ইসলাম কবুল করতো তাহলে কোরআন শরীফের আয়াতটি মিথ্যা প্রমাণিত হতো। কিন্তু আবু লাহাব ইসলাম কবুল করেনি এবং কোরআন শরীফের বাণী চিরকালের জন্য সত্য হয়েই রয়েছে।
কোরআন শরীফে সূরা 'আর রোম'-এ পারস্য সামাজ্য ধ্বংসের ভবিষ্যৎবাণী করা হয়েছে এবং যে সময় এই ওহীটি নাযিল হয় তখন মানুষের পক্ষে বিশ্বাস করা অকল্পনীয় ছিল যে, রোমকদের যারা পরাজিত করলো তারা অচিরেই তাদের হাতে ধ্বংস হতে পারে। কিন্তু কোরআন শরীফ এ বিষয়ে ভবিষ্যৎবাণী করেছে এবং তা এ আয়াত নাযিল হবার ৭ বছরের সময়ের মধ্যে অর্থাৎ ৬২৭ খ্রীষ্টাব্দে এসে সত্য প্রমাণিত হয়েছে।
এ আয়াতে 'ফী আদনাল আবদ' বলে আল্লাহ তায়ালা গোটা ভূ-মন্ডলের যে স্থানটিকে 'সর্বনিম্ন অঞ্চল' বলেছেন তা ছিলো সিরিয়া, ফিলিস্তিন ও জর্দানের পতিত 'ডেড সী' এলাকা। এ ভূখন্ডেই ৬২৭ খৃষ্টাব্দে রোমানরা ইরানীদের পরাজিত করে। মাত্র কিছুদিন আগে আবিস্কৃত ভূ জরিপ অনুযায়ী এটা প্রমানিত হয়েছে যে, এই এলাকাটা সারা দুনিয়ার মধ্যে আসলেই নিম্নতম ভূমি। 'সী লেবেল' থেকে ৩৯৫ মিটার নীচে। এ জায়গাটা যে গোটা ভূ-খন্ডের সবচেয়ে নীচু জায়গা এটা ১৪শত বছর আগের মানুষরা কি করে জানবে। বিশেষ করে এমন একজন মানুষ যিনি ভূ-তত্ব প্রাণী তত্ব ইত্যাদি কোনো তত্বেরই ছাত্র ছিলেন না।
কোরআন শরীফের এক জায়গায় সমুদ্রের তরঙ্গ সম্বন্ধে বলা হয়েছে, ঢেউ যখন অগ্রসর হয় তখন দুটি ঢেউয়ের মধ্যবর্তী স্থান অন্ধকার থাকে। আমরা জানি হযরত মোহাম্মদ (স.) মরুভূমির সন্তান ছিলেন, তিনি সমুদ্র কখনো দেখেননি। সুতরাং সমূদ্র তরঙ্গের দুটি মধ্যবর্তী স্থান যে অন্ধকার হয় তা তিনি জানবেন কি করে? এতে প্রমাণিত হয় যে, হযরত মোহাম্মদ (স.) নিজে কোরআন রচনা করেননি। আসলেই প্রচন্ড ঝড়ের সময় সমুদ্র যখন বিক্ষুব্ধ হয় তখন দ্রুতগতি সম্পন্ন তরঙ্গগুলোর মধ্যবর্তী অংশকে সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন মনে হয়।
~~~চলবে~~~
উৎসঃ আল কোরআন একাডেমী লন্ডন
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০০৭ বিকাল ৩:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




