somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল কোরআন - মহা বিশ্বের চির বিস্ময় - ৩য় পর্ব

০৫ ই জুলাই, ২০০৭ দুপুর ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোরআনের অংকগত মোজেযা এখানেই শেষ নয়।

'দুনিয়া' ও 'আখেরাত' এই দু'টো কথাও কোরআনে সমান সংখ্যায় এসেছে, অর্থাৎ সর্বমোট ১১৫ বার করে।

'ঈমান' ও 'কুফর' শব্দ দুটোও সমপরিমাণে বর্ণিত হয়েছে, অর্থাৎ ২৫ বার করে।

'গরম' ও 'ঠান্ডা' যেহেতু দুটো বিপরীতমুখী ঋতু, তাই এ শব্দ দুটো এসেছে কোরআনে ৫ বার করে।

আরবী ভাষায় 'কুল' মানে বলো, তার জবাবে বলা হয় 'কালু' মানে তারা বললো। সমগ্র কোরআনে এ দু'টো শব্দও সমান সংখ্যকবার এসেছে অর্থাৎ ৩৩২ বার করে।

'মালাকুন' কিংবা 'মালায়েকা' মানে ফেরেস্তা কিংবা ফেরেস্তারা। কোরআনে এই শব্দটি এসেছে ৮৮ বার। একইভাবে ফেরেস্তার চির শত্রু শয়তান কিংবা শায়াতীন এ শব্দটিও এসেছে ৮৮ বার।

'আল খাবিস' মানে অপবিত্র 'আত তাইয়েব' মানে পবিত্র। সমগ্র কোরআনে এ দু'টি শব্দ মোট ৭ বার করে অর্থাৎ একই সংখ্যায় নাযিল হয়েছে।

প্রশ্ন জাগতে পারে দুনিয়ায় ভালোর চাইতে মন্দই তো বেশী, তাহলে এখানে এ দুটো শব্দকে সমান রাখা হলো কিভাবে। এ কথার জবাবের জন্যে কোরআনের সূরা আনফালের ৩৭ নম্বর আয়াতটির দিকে লক্ষ্য করা যাক। এখানে আল্লাহ তায়ালা বলেছেন, 'অপবিত্রকে পবিত্র থেকে আলাদা করার জন্যে তিনি অপবিত্রকে একটার ওপর আরেকটা রেখে পুঞ্জিভূত করেন এবং সেগুলোকে জাহান্নামের আগুনে ফেলে দেন।' এতে বুঝা যায় যদিও 'পাপ' 'পূণ্য' সমান সংখ্যায় এসেছে, কিন্তু 'পুঞ্জিভূত' করা দিয়ে তার পরিমান যে বেশী তা বুঝিয়ে দেয়া হয়েছে।

'ইয়াওমুন' মানে দিন। সমগ্র কোরআনে এই শব্দটি ৩৬৫ বার উল্লেখ করা হয়েছে। বছরে যে ৩৬৫ দিন এটা কে না জানে। ইয়াওমুন এর বহুবচন 'আইয়াম' মানে দিনসমূহ, এ শব্দটি এসেছে ৩০ বার। আরবী ভাষায় 'চাঁদ' হচ্ছে মাসের সূত্র সূচক, গড়ে বছরের প্রতি মাসে ৩০ দিন, এটাই হচ্ছে চান্দ্র বছরের নিয়ম। হতবাক হতে হয় যখন দেখি, চাঁদের আরবী প্রতিশব্দ 'কামার' শব্দটি কোরআনে মোট ৩০ বারই এসেছে।

'শাহরুন' মানে মাস, কোরআন মজিদে এ শব্দটি এসেছে ১২ বার। 'সানাতুন' মানে বছর, কোরআনে এ শব্দটি এসেছে ১৯ বার, কারণ হিসেবে আমরা সম্প্রতি আবিস্কৃত গ্রীক পন্ডিত মেতনের 'মেতনীয় বৃত্তের' কথা উল্লেখ করতে পারি, তিনিই প্রথম ও তত্বটি আবিস্কার করেন যে প্রতি ১৯ বছর পর সূর্য ও পৃথিবী একই বৃত্তে অবস্থান করে।

দুনিয়ায় 'পাপীর' চেয়ে 'পূণ্যবান' বেশী। সম্ভবত এ কারণেই কোরআনে 'ফুজ্জার' বা 'পাপী' শব্দটি যতবার এসেছে 'আবরার' বা 'পূণ্যবান' শব্দটি তার দ্বিগুণ এসেছে। অর্থাৎ 'ফুজ্জার' ৩ বার আর 'আবরার' ৬ বার। এর কারণ হচ্ছে শাস্তির তুলনায় পুরস্কারের পরিমাণকে আল্লাহ তায়ালা সবসময় দ্বিগুণ করে দেবেন বলে ওয়াদা করেছেন। কোরআনের সূরা সাবা'র ৩৭ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন, 'এ ধরণের লোকদের জন্যেই (কেয়ামতে) দ্বিগুণ পুরস্কারের ব্যবস্থা থাকবে। এটা হচ্ছে বিনিময় সে কাজের যা তারা দুনিয়ায় করে এসেছে'। এ কারণেই দেখা যায় গোটা কোরআনে 'পাপী' ও 'পূণ্যবান' শব্দের মতো 'আযাব' শব্দটি যতোবার এসেছে 'ছোয়াব' শব্দটি তার দ্বিগুণ এসেছে। অর্থাৎ আযাব ১১৭ বার, সোয়াব ২৩৪ বার।

কোরআনে একাধিক জায়গায় আল্লাহ তায়ালা বলেছেন, আল্লাহর পথে অর্থ ব্যয় করলে তিনি তার বিনিময়কে বাড়িয়ে দেবেন। সম্ভবত এ কারণেই কোরআনে 'গরীবী' শব্দটি এসেছে ১৩ বার, আবার তার বিপরীতে 'প্রাচুর্য্য' শব্দটি এসেছে ২৬ বার।

~~~চলবে~~~


উৎসঃ আল কোরআন একাডেমী লন্ডন
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×