সেই কবে একদিন বইমেলাতে একবার শুনেছিলাম 'রাজাকারের তালিকা চাই' গানটি। আজও তা শুনলে রক্তে আগুন ধরে যায়।
"কেড়ে নিয়েছে ঐ হায়নার দল
ধর্ষিত মায়ের চোখের জল
লাখো লাখো শহীদ তোমাদের কথা ভুলিনি
জীবন দান যদি মহান মূল্য হয়
তোমরাই তো চির বিস্ময় !
তবু কেন সেই থেকে মোরা স্বাধীনতার নামে
পরাধীন?
নিস্পেষিত গোটা জাতি
ঐ রাজাকারের হাতে ?
আর নয় আর কতকাল
তারা পাবে প্রশ্রয়?
--- --- ---
আজো যারা এই মাটিতে হাতিয়ার শানে
আজো যাদের রক্তচোখ মোদেরও পানে
এই?
রাজাকার?
ছেড়ে যা এই দেশটা আমার
আরেকটি মুক্তিযুদ্ধ করবে তোদের চির অবসান
আসছে এ প্রজন্ম মুক্তিযোদ্ধাদেরই সন্তান ..."
কথা তেমন গুছিয়ে বলতে শিখিনি, শত চেষ্টা করেও বোঝাতে পারিনা কি বলতে চাই বা কিরকম আগুন জ্বলে বুকের ভেতর অহর্নিশ...
যাই হোক, যারা গানটা শুনতে বা ডাউনলোড করতে চান তারা লিংক ক্লিক করে করতে পারবেন। পিংক ফ্লয়েড-এর 'উই নিড নো এডুকেশন' গানটির হুবহু আদলে তৈরী একসময়ের বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড 'নোভা'র 'রাজাকারের তালিকা চাই' আজো অনেকের স্মৃতিতে অম্লান এবং একই রকম প্রিয় একটি গান।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০০৭ বিকাল ৫:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


