আমার প্রিয় পোস্ট
- আল্লাহ্ কে, তাঁর পরিচয় কি? তিনি দেখতে কেমন, তাঁর লিঙ্গ কি? - আবূসামীহা
- পরীক্ষাগারে বিগ ব্যাং: উত্তর মিলবে অনেক প্রশ্নের - অনিশ্চিত
- জীবন্ত ক্যানভাস(মুনিয়া) - মুনিয়া
- ওরা পারে, আমি পারি না/সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- মজার কিছু সূত্র ঠিক যেমনটি ঘটে - অহেতুক অকারণ
- যত দূরে যাও... - দেবদারু
- রাজাকারের তালিকার ওয়েব সাইট [ বর্তমান অবস্থা সহ ] - স্বাধীন বাংলা
- সবার জন্য দরকারী কিছু ওয়েবসাইট এর ঠিকানা - রন্টি চৌধুরী
- হে ভালবাসা, তোমার জন্য বড় অসমান এই পৃথিবী (চতুরভূজ) - চতুরভূজ
- উদাসীর দেখা এক পরাজিত মানুষের সুইসাইড নোট! - উদাসী স্বপ্ন
- অনিন্দিতা'র চিঠি - ১,২ - কালপুরুষ
- ভালোবাসা কিংবা ভেতরে বাহিরে মূর্ত বহু বর্ণিল মায়া (সারওয়ার চৌধুরী) - সারওয়ারচৌধুরী
- পশ্চিমা নারীরা কেন ইসলাম গ্রহণ করছেন? - আওরঙ্গজেব
- বর্ষার বিষাদ মাখা বাদলও দিনের ফুল..(চতুরভূজ) - চতুরভূজ
- একটি মৃত্যু আর আমার যত আক্ষেপ - ডাক্তার আইজউদ্দিন
- কুরআনিক প্রত্যাদেশের বৈজ্ঞানিক প্রমাণঃ আহমদ দিদাত - মাহমুদ রহমান
- গ্রিটিং অব অল গ্রিটিংসঃ আসসালামু আলাইকুম - মাহমুদ রহমান
- হালাল যথেষ্ট, হারাম অপ্রয়োজনীয়ঃ ইউসুফ আল কারদাওয়ী - মাহমুদ রহমান
- বুকের ভেতর খা খা দুপুর চৈতালী স্তব্ধতা।(চতুরভূজ) - চতুরভূজ
- তুমি এসেছিলে......... - অজানা অচেনা
- চতুরভূজের অর্থহীন ডায়েরীর নিষ্প্রাণ পাতায় - - চতুরভূজ
- গোলাম আযমের পোলার বয়ান শোনেন, খাড়ান আগে হাইস্যা লই - আমি সাগর
- কাপড় চোপড়ে মেয়েদের শালীন হওয়াটা আরো জরুরী। - মাহিরাহি
- আমি মারা যেতে চাই - চতুরভূজ
- আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহরই শেখানো ভাষায় - এক পশলা বৃষ্টি
- টিভি দেখুন অনলাইনে - মইন
- অতীব গুরুত্বপূর্ণ- ফলের ঔষধি গুণ - আশফাকুর রহমান
- @কবরবাসীর পূজা কিংবা কবরের উপর প্রাসাদ নির্মাণ করা হারাম! (১) - ফজলে এলাহি
- শবে বরাত - ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (১ম কিস্তি) - আব্দুর রহমান রাযীন
- @কুরআন পড় এবং জান্নাতের সিঁড়ি অতিক্রম করে উচ্চে ওঠ! - ফজলে এলাহি
- ব্লগারদের পদ্য - সারওয়ারচৌধুরী
- মধু বিষয়ক তথ্য - শরিফ রনি
- বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে মুসলিম অবদানের স্বরূপ সন্ধানে - ইবনে সালাম
- ক্লিক না করেই শুধু মাউস ঘুরিয়েই জানা যাবে বিশ্বের প্রতিসেকেন্ডের আপডেট তথ্য ! - প্রচেত্য
- আহমেদ বুখাতিরের গান: "মা গো" - সন্ধ্যাবাতি
- ডলার আয় করুন ঘরে বসেই - মদন
- পে পল অ্যাকাউন্ট সম্পর্কে কেউ সাহায্য করতে পারেন। - মনের কথা
- টাইম ম্যাগাজিনে বাংলাদেশ ও ৭১ - দিগন্ত
- ইসলামের প্রকৃত চেহারা - মাহিরাহি
- দুনিয়ার বান্দর এক হও! কিন্তু আমার আমগাছে না, আমগাছে পাকা আম!
- উদাসী স্বপ্ন
- নারীত্ব আর পুরুষত্ব নিয়া কিছু নিজস্ব ভাবনা (প্রেরণাদাতা শোমচৌ) - জামাল ভাস্কর
- সৌদি প্রবাসীদের নিয়ে প্রথম আলোর বিশাল প্রতিবেদন ও কিছু অজানা তথ্য - জিয়াউল ইসলাম শাহীন
- বৈধ গান বাজনা। কেমন? - নুর3ডিইডি
- @সামাজিক সৌন্দর্য: অন্যের গৃহে প্রবেশের অনুমতি প্রার্থনা - ফজলে এলাহি
- আমাদের জন্য হযরত মুহাম্মদ (সা
এর ভালবাসা - অজানা একজন
- পুরুষ বলেই গাইছি এ গান, শুধু মার্জনা চেয়ে - মৃন্ময় আহমেদ
- ইউ টিউব থাইক্যা ডাউন লোড সমাধান>>> - নতুন
- মাজার : অতি লাভজনক এক ব্যবসার নাম -১ - আবদুর রাজ্জাক শিপন
- রাজাকারের বিচার চাই - মদন
- ডেনর্মাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ব্যঙ্গ ছবি ছাপানোর প্রেক্ষিতে হারাম শরীফের ইমামের তীব্র প্রতিবাদী জুমার খোতবা - সুখি মানুষ
- 'অদ্ভূত' বোরখা নিয়ে কিছু কথা--১ - সন্ধ্যাবাতি
- মুহাম্মদ: তাঁর নবী হয়ে ওঠা -1 - সন্ধ্যাবাতি
- ইংরাজি অভিধান থেকে অতি সহজ বাংলা অনুবাদ, ২১/৭/২০০৭ - তুষার ০০৭
- ইতি তোমার মা - মৃন্ময় আহমেদ
- আমেরিকার চামচামি এবং আমাদের মানসিকতা! - মানবী
- প্রসংগ: ইসলামিক রাষ্ট্র - ১ - আস্তমেয়ে
- মহিলাদের ইমামতিঃ একটি হাদীসের অপব্যাখ্যা (উৎসর্গ-সাদিক মোহাম্মদ আলম) - চক্র
- ১৯৭১ :: কিভাবে দেখে পাকিস্তানী তরুন-তরুনীরা - অরূপ
- যোগ (পর্ব - ০১) - তামিম
- মহিলাদের ইমামতিঃ একটি হাদীসের অপব্যাখ্যা (উৎসর্গ-সাদিক মোহাম্মদ আলম) - আশরাফ রহমান
- কিভাবে পোস্টে ইউটিউব ভিডিও যোগ করবেন? - হাসিন
- জ্ঞান প্রদান এর বৃথা চেষ্টা - আশফাকুর রহমান
- বইপাগল আসলে কিসের পাগল? - ভূমিপুত্র
- হঠাত আবিষ্কার ০৪ - তামিম
- মক্কার পাহাড়েরা - আবূসামীহা
- চলতি শতাব্দীর জন্য কয়েকটি ভবিষ্যতবানী - বিজলীর খড়ি
- রসুল সা. এর চারের অধিক বিয়ে প্রসংগঃ ইউসুফ আল কারদাওয়ী - মাহমুদ রহমান
- সৃষ্টিশীল মানুষের চিন্তা ভাবনা - ১ - এস এম মাহবুব মুর্শেদ
"অবশ্যই আমার নামাজ আমার এবাদাত আমার জীবন আমার মৃত্যু সবকিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহর জন্যে।"

ইরা - হুমায়ূন আহমেদ
০৪ ঠা নভেম্বর, ২০০৭ সকাল ৯:৪৭
ইরা,
এই কিছুক্ষণ আগে আমি আমার সংসার শুরু করেছি। কেরোসিনের চুলায় চা বানিয়েছি দু'জনের জন্য। আমাদের বিবাহিত জীবনের প্রথম রান্না। চা তেমন ভালো হয়নি। ও কোত্থেকে যেন সস্তা ধরনের চায়ের পাতা এনেছে। অনেকক্ষণ জ্বাল দেবার পরেও রং আসেনি। পানসে ধরনের চা খেয়ে সে বলেছে, এতো ভালো চা সে জীবনেও খায়নি। এখন থেকে সে নাকি রোজ রাতে বারান্দায় বসে চা খাবে।
এখনো সে বারান্দায় বসে আছে। বেচারার বোধ হয় ইচ্ছে হচ্ছে আমাকে সঙ্গে নিয়ে ঘুমোতে যাবে। যেহেতু আমি চিঠি লিখতে বসেছি, সে অপেক্ষা করছে বারান্দায়। একজন আদর্শ স্ত্রীর উচিত এই অবস্থায় চিঠি লেখা বন্ধ করে স্বামীর সঙ্গে ঘুমোতে যাওয়া। আমার মনে হয় আমি কোনোদিনও আদর্শ স্ত্রী হতে পারবো না। কারণ তোকে চিঠি লিখতেই আমার ভালো লাগছে। অপেক্ষা করুক। অপেক্ষায় আনন্দ আছে।
আমি কেমন আছি তা দিয়ে শুরু করি। ভালো আছি। আমাদের দু'জনের ছোট্ট এক কামরার ঘর। দুটি মাত্র প্রাণী। ঠিক করেছি কাল ভোর থেকে সংসার গোছাবো। তবে সংসার গোছানোর কিছুই নেই। সবই গোছানো। আমার কাজ হলো এই গোছানো সংসারে নিজের জায়গা করে নেয়া। সে জায়গা করে নিতে খুব অসুবিধা হয়নি। কোনো মেয়েরই বোধ হয়; হয় না। নোমান সম্পর্কে বলি। স্বামীর নাম ধরে লিখলাম বলে ভ্রু কুচকাচ্ছিস না তো ! মানুষটা ভালোই। ওর মধ্যে সরল সরল ব্যাপার আছে, জটিলতা তেমন নেই। নেই বলেই ভয়ে ভয়ে আছি। আমরা মানুষের জটিলতা দেখে অভ্যস্ত। সারল্য আমরা ভয় করি। কারো ভেতরে এ ব্যাপারটি দেখতে পেলে থমকে যাই। মানুষটার ভেতর রহস্য তেমন নেই। সাদাসিধা ধরনের মানুষ। একটু বোধ হয় কৃপণ। প্রতিটি পয়সা হিসেব করে খরচ করে। চা খাবো বলে চিনি এনেছে, ছোট্ট একটা পোটলায়, এতোটুকু চিনি।
পৃথিবীর সব স্বামীই বিয়ের পর পর স্ত্রীদের ওপর তাদের যে অধিকার আছে সে অধিকার ফলাতে চেষ্টা করে। কেউ কেউ স্থুলভাবে, কেউ কেউ সুক্ষ্মভাবে করে, যেমন ধর, হঠাৎ বললে, এক গ্লাস পানি দাও তো। অথচ হাতের কাছেই হয়তো পানির গ্লাস। এই মানুষটা এখন পর্যন্ত তা করছে না। মনে হয় করবে না। শুরুতে যে করে না, সে পরেও করে না। মানুষের চরিত্রের সব দোষ-গুণ চব্বিশ ঘন্টার মধ্যেই ধরা পরে।
অনেক কিছুই তোকে লিখতে ইচ্ছে করছে। যেমন ধর, আজ ওর এক বন্ধুর সাথে হঠাৎ দেখা। সে ভদ্রলোকের নাম শফিক। তিনি ওর অফিসের প্রধান ব্যক্তি। অফিসটাই তার। মানুষের কি পরিমাণ টাকা যে থাকতে পারে তা তাকে না দেখলে বোঝা যাবে না। ভদ্রলোক ওর ছোটবেলার বন্ধু। এতে আমার আনন্দিত হওয়া উচিত কিন্তু আনন্দিত হতে পারছি না। আকাশের সঙ্গে পাতালের বন্ধুত্ব হয় না। হওয়া বোধ হয় ঠিকও নয়। ভদ্রলোকের ব্যবহার চমত্কার, কথা-বার্তা চমত্কার। কিন্তু তবু আমার ভালো লাগলো না। কেন ভালো লাগলো না, তাও বুঝতে পারছি না। ভদ্রলোকের স্ত্রীর নাম অহনা। আমি প্রথমে ভেবেছিলাম গহণা, পরে শুনি অহনা। নামটা সুন্দর, তাই না? এ ভদ্রমহিলার গায়ের রং কালো। কালো রংয়ের মেয়ে যে এতো রূপবতী হতে পারে কে জানতো ! ইনাদের সম্পর্কে তোকে পরে আরো লিখবো। আপাতত এইটুকু।
তোদের কথা আমি কিছুই জানতে চাচ্ছি না। জানি তুই নিজ থেকেই সব লিখবি, কিছু্ই বাদ দিবি না। তোকে একটা ছোট্ট ধন্যবাদ দেয়া দরকার। স্যুটকেস খুলে দেখি, লাইব্রেরী থেকে আনা উপন্যাসটা, 'তিথীর নীল তোয়ালে', তুই স্যুটকেসে দিয়ে দিয়েছিস। তোর চোখ কান এতোটা খোলা তা বুঝতে পারিনি। তোর এতো বুদ্ধি কেন? ভালো থাকিস।
ইতি,
তোর আপা
হুমায়ূন আহমেদের "ইরা" এর আবৃত্তি ডাউনলোড করতে পারবেন এখান থেকেঃ
ইরা - হুমায়ূন আহমেদ
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ইরা - তসলিমা নাসরিন, ইরা - তসলিমা নাসরিন, ইরা - তসলিমা নাসরিন ইরা - তসলিমা নাসরিন, ইরা - তসলিমা নাসরিন ইরা - তসলিমা নাসরিন ইরা - তসলিমা নাসরিন ইরা - তসলিমা নাসরিন, ইরা - তসলিমা নাসরিন ইরা - তসলিমা নাসরিন ইরা - তসলিমা নাসরিন ইরা - তসলিমা নাসরিন ইরা - তসলিমা নাসরিন , ইরা - তসলিমা নাসরিন ইরা - তসলিমা নাসরিন ইরা - তসলিমা নাসরিন ইরা - তসলিমা নাসরিন ইরা - তসলিমা নাসরিন , ইরা - তসলিমা নাসরিন ইরা - তসলিমা নাসরিন ইরা - তসলিমা নাসরিন ইরা - তসলিমা নাসরিন ইরা - তসলিমা নাসরিন ;
প্রকাশ করা হয়েছে: চিঠি বিভাগে । সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কেএসআমীন বলেছেন:
বুঝলাম না গল্পটা...... আমার ব্লগে আমন্ত্রন।
নৈয়ায়িক বলেছেন:
বইপাগলের একাউন্টও কি হ্যাক হল নাকি
নৈয়ায়িক বলেছেন:
ফতোয়া আর কোরানের অনুবাদ বাদ দিয়ে তসলিমা নাসরিন এর গল্প!!!!!!
বিবণ বলেছেন:
কাহিনী কি! বই পাগল! সত্যি!
উদাসী স্বপ্ন বলেছেন:
বইপাগল ভাই, আমি যতদূর জানি আপনের লাইনের লোক তসলিমারে দেখবার পারেনা। হয়তো ধারে কাছে পাইলে আপনেরা তারে জিহাদি জোশে খুন করবেন।যদিও আমি তসলিমার কিছু পড়ি নাই।কিন্তু এই লেখাটা কেন যেনো আমার ইভা রহমানের মতো মন ছুয়ে যায় টাইপ। আমি আবার ইভা রহমানের খুব ভক্ত!বস ব্যাপারটা কি বুঝায়া কইবেন?
নৈয়ায়িক বলেছেন:
আপনার প্রফাইলের ছবিটি যতটুকু বোঝা যাচ্ছে তাতে মনে হয় সেটা কোরআন এর। দয়া করে ছবিটা পরিবর্তন করুন কোরআনের মর্যাদা রক্ষার্তে
মদন বলেছেন:
লেখার ধাচটি হুমায়ুনের মতো মনে হচ্ছে...
দ্বিধা বলেছেন:
ভাল্লাগছে...
উদাসী স্বপ্ন বলেছেন:
দ্বিধা, আন্ডুয়া পড়ো নাই কেন? হাইজ্যাকারের হাতে পড়ছিলা নাকি, জলাশয়ে কুমির নামছে?
প্রজাপতি বলেছেন:
এটা হুমায়ূন আহমেদের লেখা উপন্যাসের অংশ, তসলিমা নাসরিনের নয়। আর আবৃত্তির লিংক থেকে শুনলাম, আবেগ এবং এক্সপ্রেশনহীন আবৃত্তি, মোটেও ভালো লাগলো যেমন পড়ে লেগেছিলো।
প্রজাপতি বলেছেন:
*মোটে ভালো লাগলো না*
আনিকা বলেছেন:
আমিও বুঝতে পারতেছিলাম না এইটা তসলিমার লেখা কেমনে হইলো....
জয়িতা বলেছেন:
চিঠিটা সুন্দর, আগেও পড়েছি।তবু ভালো লাগলো।
বইপাগল বলেছেন:
ভুল করে তসলিমা নাসরিন লিখে ফেলেছিলাম, কারণ তসলিমার আরেকটা লেখা নিয়ে পোস্ট তৈরী করছিলাম, যাই হোক, দুঃখিত ভুলের জন্য আর বিশেষ করে ধন্যবাদ " প্রজাপতি "-কে ভুলটা ধরিয়ে দেবার জন্যে।
গজ কচ্ছপ বলেছেন:
আরে মিঞা-বিবিরা, এইডাও বুঝলেন না: উল্টা-পাল্টা বই পড়তে পড়তে লোকটা আসলেই পাগল হইয়া গেছে!
দ্বিধা বলেছেন:
আমি এসবের উর্ধে । বোকা আর ক্রেজির কোনো শত্রু নাই । @উদা
বইপাগল বলেছেন:
@েকএসআমীন - ধন্যবাদ, আপনার ব্লগ ঘুরে এসেছি, ভালোই লাগলো, এসএমএস-এর প্রস্তাবগুলো ভালো@নৈয়ায়িক - না আমার ব্লগ হ্যাক হয়নি। ফতোয়া আর কোরআন অনুবাদ দিলে তসলিমার সাহিত্য পড়া যাবে না এটা কোথায় লেখা আছে? আর হ্যাঁ, প্রফাইলের ছবিটা কোরআনের তবে সেটার মর্যাদা ক্ষুন্নের প্রশ্ন আসছে কেন জানতে পারি?
@বিবণ - কোন কাহিনী ভাই? ইরার? আরে না, ওটা তো গল্প !
@উদাসী স্বপ্ন - ভাই, কোরআন আর হাদীস পড়ি বলে সবাই আমাকে ধরে নেয় যার যা মনে আসে। দেখুন আমার মধ্যে কোন ধরনের উগ্রতা কাজ করে না। তসলিমার ধর্মীয় চেতনায় কমতি আছে বলে তার ভালো সাহিত্য গ্রহণ করতে তো আমার অসুবিধা নাই ! নাকি বলেন? যাই হোক, এ লেখাটি তসলিমার ছিলো না, হুমায়ূনের ছিলো, ভুল করে লিখেছিলাম। তবে ইনশাল্লাহ আজ তসলিমার লেখা একটা পোস্ট করবো।
@মেহরাব শাহরিয়ার - ধন্যবাদ।
@মদন - ঠিক, ওটা হুমায়ূনের-ই লেখা। ভুল করেছিলাম শিরোনামে।
ধন্যবাদ @দ্বিধা
@আনিকা - দুঃখিত, ওটা হুমায়ূনের ছিলো, আমার লিখতে ভুল হয়েছিলো।
@জয়িতা - ধন্যবাদ।
@গজ কচ্ছপ - একমাত্র আপনিই আমাকে বুঝলেন।
নৈয়ায়িক বলেছেন:
আপনি কি আপনার বাসাই কোরআন কে অনান্য সাধারন বই থেকে আলাদা করে একটু বেশি যত্ন করে রাখেন না অনান্য সব বইয়ের মত টেবিলে ফেলে রাখেন বা বুক সেলফে তসলিমা নাসরিনের বই ও কোরআন এক সাথে রাখেন?আপনি কোরআন হাদিসের কোথা বলবেন আবার নাস্তিক তসলিমা নাসরিন এর লেখা পোষ্ট করে অন্যকে পরতে বলবেন , এটা দ্বৈত চরিত্র হয়ে গেলনা।
সাইফুর বলেছেন:
ঠিক আছে..এখন..ভালো লাগলো......
নৈয়ায়িক বলেছেন:
কোরাআন একটি মর্যাদার জিনিস ।একে প্রফাইলের ছবি হিসাবে ব্যাবহার আমার দৃষ্টিকোন থেকে অনুচিত মনে হচ্ছে যেহেতু আপনি আপনার ব্লগে বিভিন্ন বিষয়ে পোষ্ট দিয়ে থাকেন।
বইপাগল বলেছেন:
@নৈয়ায়িক - আপনার কথা অনুযায়ী তো তাহলে আমাকে ব্লগ ছেড়ে চলে যেতে হয়, কারণ এই ব্লগে এমন সব পোস্টও আসে যা সম্পূর্ণ হারাম আর অনেক জঘন্যও বটে। তো এরকম একটি ব্লগে কি কোরআন পোস্ট দেয়া উচিত? ভাই দয়া করে এভাবে ভাববেন না ... সহজ ভাবে ভাবুন ... সবকিছু সহজ করে দেখুন। ধন্যবাদ।ধন্যবাদ @সাইফুর
নৈয়ায়িক বলেছেন:
ব্লগ সমাজেরই প্রতিছবি।অন্যরা কি পোষ্ট করছে সেটাতো আপনার নিয়ন্ত্রনে নেই।আপনি কি পোষ্ট করছেন সেটার জন্য আপনি রেসপনসিবল।বাস্তব সমাজে একজন ধার্মিক ছেলে যদি তার বন্ধুদের সপ্তাহে ৬ ছয় দিন কোরান হাদিস নিয়ে সুন্দর সুন্দর কথা বলে কিন্তু একদিন রসময় গু্প্তের চটির গল্প শোনাই তাহলে সেই ছেলেটি সমন্ধে সবার ধারনা কেমন হওয়া উচিত বলে আপনার মনে হয়।
আপনার ধর্ম বিষয়ক পোষ্টের পাশাপাশি তসলিম নাসরিনের লেখা পোষ্ট করাকে আমার ঠিক ঐরকমই মনে হচ্ছে।
আর কোরআন মুসলমানদের জন্য খুব সম্মানের একটি জিনিস , আপনার প্রফাইলে এর ছবির ব্যবহার স্বাভাবিক ভাবেই এর সম্মানকে ক্ষুন্ন করছে বিষেসত আপনি যখন তসলিমা নাসরিনের লেখাও পোণ্ট করেন।
নৈয়ায়িক বলেছেন:
নারী নেতৃত্ব বিষয়ক আপনার পোষ্টে একটা প্রশ্ন করেছিলাম। যদি সম্ভব হয় উত্তরটা দেবেন আসা করি।
বইপাগল বলেছেন:
@নৈয়ায়িক - দুঃখ লাগলো যখন আপনি আমার কোনো পোস্টকে চটির মতো বাজে জিনিসের তুলনা করলেন। তসলিমার লেখা যদি আমি প্রকাশও করি, তবে সেটা কি ঐরকম বাজে কোনো লেখা যাকে চটি বলা যায়? যাই হোক, মন্তব্য আপনার, তার উপর নিয়ন্ত্রণও আপনার ... ধন্যবাদ
চানাচুর বলেছেন:
বইপাগল ভাইয়া, আমি ফিরে এসেছি। আমার ক্ষ্যাত পান্জাবি পড়া ছবি দেখার আপনাদের সাদর আমন্ত্রণ।
চানাচুর বলেছেন:
বইপাগল ভাইয়া, আমি ফিরে এসেছি। আমার ক্ষ্যাত পান্জাবি পড়া ছবি দেখার আপনাদের সাদর আমন্ত্রণ।
বইপাগল বলেছেন:
ব্লগে আবারও স্বাগতম চানাচুর, ফিরে আসাতে ভালো লাগছে।
ছবিতে সুন্দর লাগছে, চানাচুর কম খেতে হবে আর গায়ের তেল কমাতে হবে, তাহলে আরো ভালো লাগবে। - @চানাচুর
রাশেদ বলেছেন:
হুমম...
পজিটিভ বলেছেন:
সুন্দর ৫।
নরাধম বলেছেন:
বইপাগল, আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাচ্ছিলাম। উত্তর দিবেন?
আপনার কাছ থেকে এরকম চমত্কার পোস্ট আশা করছি। ধন্যবাদ এবং ৫।
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
এই তো পুরা নবনী'র কাহিনী তুইলা দিছে
বইপাগল বলেছেন:
@নরাধম - দুঃখিত, কোনো ব্যক্তিগত প্রশ্ন নয় {আর তাছাড়া গত হয়ে যাওয়া ব্যক্তিকে নিয়ে ঘাটাঘাটি না করাটাই ভালো
}@শাইরি - ধন্যবাদ ভাই, আমি এভাবেই ব্যাপারটা দেখি। ধন্যবাদ।
@আহমেদ শারফুদ্দীন - হুমম্ {রাশেদ ভাই স্টাইল
}
নরাধম বলেছেন:
বইপাগল, মনে কষ্ট পাইলাম ভাই। আমি নরাধম বলে আপনি আমাকে এভাবে অপমান করলেন। আমি ত মনে করলাম আমি অধম আর আপনি পাগল দুজনে একি ক্যাটাগরীর। হাহা.............মাইন্ড খাইয়েননা আবার।
বইপাগল বলেছেন:
@নরাধম - ভাই, আপনি শুধু নামে নরাধম, আমি বাস্তব জীবনেই অধম, নর কিনা জানিনা, তবে আপনাকে কিন্তু অপমান করি নাই, এই অধমের কথা কি আর বলবো, বলার কিছু নাই ... তাই ...
নরাধম বলেছেন:
তাহলে, আমি আপনি মিল আছে। এখন কন, আপনি কি তাবলীগ করেন? চিল্লায় গেছেন কোনদিন?
নরাধম বলেছেন:
ব্যক্তিগত প্রশ্নটা করেই ফেললাম।
প্রশ্নোত্তর বলেছেন:
মানুষ বোঝে না! পবিত্র কোরানের অনুবাদ দেয় বলে কি বইপাগল ভাই ডঃ হুমায়ুনের উপন্যাস-আবৃত্তি দিতে পারবে না! ভাই আপনি দিয়ে যান...আর তস্লিমার সব লেখা তো আর খারাপ না! কি বলেন!
বইপাগল বলেছেন:
@নরাধম - জ্বি না, আমি "তাবলীগ" করি না। চিল্লায় যাইনি কোনোদিন।@প্রশ্নোত্তর - ধন্যবাদ। একমত। তসলিমার সব লেখা তো আর খারাপ না !
নরাধম বলেছেন:
বইপাগল, আমি ওখানে গেছিলাম। আপনার ওদের সম্পর্কে কি মতামত? আমার ভাল লেগেছিল অবশ্য। কিন্তু নরাধমের ভাল লাগাতে কি এসে যায়?
বইপাগল বলেছেন:
@নরাধম - ভালো লাগা না লাগা পরের ব্যাপার, আসলে আমি যাইনি বা যাই না কারণ হলো আমি কোথাও থেকে এই ধরনের কাজের তরীকা আমাদের প্রিয় রসূল (সাঃ) করেছেন বলে পাইনি। আপনার কি জানা আছে, এই পদ্ধতিতে রসূল (সাঃ) কোনো দাওয়াতী কাজ করেছেন কি না? দ্বীনের দাওয়াত দেয়াটা ফরজ, তবে তা পরিবারের সাথে থেকেও মনে হয় করা সম্ভব। আপনার কি মনে হয়? আপনার সাথে আমার মতের অমিল হলে আশা করি কিছু মনে করবেন না, আমি কিন্তু স্রেফ আলাপচারিতার মুডে কথাগুলো জিজ্ঞাসা করছি। ধন্যবাদ।
নরাধম বলেছেন:
আরে না, কি যে বলেন। আমিও আলাপচারিতার মুডেই আছি। একসময় নাস্তিক ছিলাম। তারপর তাবলীগে গিয়ে এখন মোটামোটি আস্তিক বলা যায়। আমার কাছে ভাল লেগেছে। নিঃস্বার্থ মনে হয়েছে ওদেরকে। আমি এক বেল ল্যাব এ কাজ করেছেন এরকম একজনকে পেয়েছি ওখানে। তার সাথে কথা বলে অনেক প্রশ্নের জওয়াব পেয়েছি। নবী কারীম (সাঃ) তার জীবদ্দশাতেই অনেক জায়গায় এরকম সাহাবী (রাঃ) দের কাফেলা পাঠিয়েছিলেন। আর তাঁর ওফাতের পার ত সাহাবা (রাঃ) রা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিলেন। তাছাড়া কোরআনের অনেক আয়াতেও এটা আছে। তবে আপনার দ্বিমত থাকতে পারে। আমি আপনাকে অনুরোধ করব দুই ঘন্টার জন্য আপনি বৃহ:বারে মাগরীবের নামাজটা কাকরাইল মসজিদে পড়ে ব্য়ান শুনবেন। ভাল না লাগলে চলে আসবেন। আপনি আমার থেকে অনেক বেশী জানেন, তাই বোধহয় বলাটা ঠিক হলনা। কিছু মনে করবেননা প্লিজ। আমি আপনাকে খুব সম্মান করি।
নুপুর বলেছেন:
ধন্যবাদ......৫
মুনিয়া বলেছেন:
ভাল লাগল..৫
শিউলী মালা বলেছেন:
উহণনধউ 5
শীমুলতা বলেছেন:
হু ম ম..৫
বইপাগল বলেছেন:
@নরাধম - ঠিক আছে ভাই, চেষ্টা করবো একদিন যেতে। ভালো লাগলো আপনার সাথে এতো সুন্দর করে কথা-বার্তাগুলো চালাচালি করে।ধন্যবাদ @নুপুর এবং @শিউলী মালা
@মুনিয়া - ধন্যবাদ। আপনার ছবিটা ... কাঁদছিলেন নাকি ?
ধন্যবাদ এবং রিপিট হুমম্ @মুকুল এবং @শীমুলতা
বইপাগল বলেছেন:
ধন্যবাদ রাশেদ ভাইআবারও হুমম...!!! বেশি হুমম হুমম করলে মানুষ আপনাকে রাশেদ নয়, বাঘ মামা ভাবতে শুরু করবে
রিজভী বলেছেন:
৫
নৈয়ায়িক বলেছেন:
বইপাগলের কোরআন হাদিস নিয়ে করা এত পোষ্টের একটাও কখনও টপরেটেড হতে দেখিনি, হুমায়ন তসলিমা নিয়ে পোষ্ট দিতেই টপরেটেড!!
বইপাগল বলেছেন:
@রাশেদ - ও তাই তো ! তাহলে হুমম্-ই রইলো ... হুমম হুমম ...
ধন্যবাদ @রিজভী
@নৈয়ায়িক - আরে, আমি তো খেয়াল-ই করিনি ! কি ভয়ংকর অবস্থা !!
নরাধম বলেছেন:
বইপাগল, ধন্যবাদ। যদি কোনদিন যান, তাহলে দয়া করে অভিজ্ঞতাটা শেয়ার করবেন।
বইপাগল বলেছেন:
ইনশাল্লাহ করবো। ধন্যবাদ। @নরাধম
অজানা অচেনা বলেছেন:
৫! কি আর বলব...।
কে কি বলছে...কি বলবে...তাতে কি???
আমি তো আমিই....
হায়ঃ পাছে লোকে কিছু বলে...!!!
বইপাগল বলেছেন:
এতোদিন পরে এসে আমার আপু নবনীকে ৫ দিলো আর আমি বুঝি কিছু না !
@চতুরভূজধন্যবাদ @ছায়ার আলো
তানজু রাহমান বলেছেন:
ঘটনা কি? লিংকগুলান কৈ বইপাগল?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














