প্রশ্ন : ওযু করার সময়ে পা ধোয়ার পরিবর্তে মোজার ওপর মসেহ করা কি জায়েয?
উত্তর : মোজার ওপর মসেহ করা জায়েয। তবে শর্ত হচ্ছে ওযু করার পর সেই মোজা পরিধান করতে হবে। পুনরায় ওযু করার সময়ে সেই মোজার ওপর মসেহ করা জায়েয। সফরে থাকার সময়ে তিনদিন এ রকম করা যাবে। মুকিম অবস্থায় একদিন মসেহ করা যাবে। মোজার ওপর মসেহ জায়েয রাখা হচ্ছে মানুষের জীবনধারা সহজ করার জন্যে। বিশেষত শীতের মৌসুমে বারবার মোজা খোলা এবং পা ধোয়া কষ্টকর। আর এটা তো সবাই জানে যে, ইসলাম হচ্ছে সহজ ধর্ম, পেরেশানি সৃষ্টি এবং সংকীর্ণতা থেকে মুক্ত।
বহুসংখ্যক সাহাবা থেকে বর্ণিত আছে যে তারা মোজার ওপর মসেহ জায়েয বলেছেন। কোনো কোনো ফকীহ শর্ত সাপেক্ষে এর অনুমতি দিয়েছেন। যেমন মোজা এমন মোটা হতে হবে যা পরিধান করে সহজে হাঁটা চলা যেতে পারে। মোজার মধ্যে বড় রকমের ছিদ্র থাকতে পারবে না, ইত্যাদি। কিন্তু বাস্তবে হাদীসে নববীতে এসব শর্তের কোনো উল্লেখ নেই। মোজার ওপর মসেহ করার অনুমতি মানুষের কষ্ট লাঘব এবং কাজ সহজ করার উদ্দেশ্যে দেয়া হয়েছে। সাহাবারা যখন অনুমতি দিয়েছেন এবং জায়েয হওয়ার ফতোয়া দিয়েছেন তখন এই সুবিধা গ্রহণ করা উচিত। প্রচন্ড শীতের সময় দেখা যায় মোজা খুলে পা ধোয়া কষ্টকর কাজ। আবার অনেক সময় স্যুট পরিধান করে জুতো মোজা পরিধান করা হলে মোজা খোলা কষ্টকর কাজ হয়ে দেখা দেয়। ফলে সেই ব্যক্তি ওযুও করে না নামাযও আদায় করে না। এ রকম ঘটনা আমি নিজেই লক্ষ্য করেছি। এ রকম অবস্থায় যদি তাদের বলা হয় যে আপনি মোজার ওপর মসেহ করে নিতে পারেন তবে সেই ব্যক্তি ওযু করবে এবং নামায আদায় করবে। অন্যথা মোজা খোলার বিরক্তির কারণে ওযুও করবে না নামাযও আদায় করবে না। বিশেষত যাদের ঈমান দুর্বল তাদের ক্ষেত্রেই এ রকম ঘটনা ঘটে। ইসলামী শরীয়তের নীতি হচ্ছে যতোটা সম্ভব মানুষের জন্য সবকিছু সহজ করে দেয়া। সময় এবং অবস্থার বিচারে এই সুযোগ দেয়া হয়েছে। বর্তমান যুগ বিশৃংখলা এবং সমস্যা সংকুল। অহেতুক কঠিন শর্তারোপ মানুষের জন্যে সমস্যা সৃষ্টি করে। কাজেই সকল বিষয়ে যতোটা সম্ভব সবকিছু সহজ করে দিন। আল্লাহ তায়ালা বলেন,
'আল্লাহ তায়ালা তোমাদের (জীবনকে) আসান করে দিতে চান। আল্লাহ পাক কখনোই তোমাদের (জীবনকে) কঠোর করে দিতে চান না।' (সূরা আল বাকারা, আয়াত ১৮৫)
*** জবাব দিয়েছেন শায়খ ইউসুফ আল কারদাওয়ী ***
*** অনুবাদ করেছেনঃ হাফেজ মুনির উদ্দীন আহমদ ***
আলোচিত ব্লগ
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।