- হারুন ইয়াহিয়া
মানবজাতিকে পরীক্ষা করার জন্যই বিশ্বসৃষ্টি করেছেন আল্লাহ তায়ালা। তিনি মানুষকে পরীক্ষা করেন কখনো নিয়ামত দিয়ে, কখনো কষ্ট দিয়ে। যারা পবিত্র কোরআনের আলোকে ঘটনাবলীর মূল্যায়ন করতে পারে না তারা ঘটনাবলীর যথার্থ তাত্পর্য উপলব্ধি করতে পারে না বলে ভগ্নহৃদয়ে হতাশার ডোবাজলে ডুবে যায়। সে যাই হোক, আল্লাহ তায়ালা কোরআনে এমন একটি গোপন রহস্য উন্মোচন করেছেন যা কেবল প্রকৃত ও বিনম্র ঈমানদাররা উপলব্ধি করতে পারেন। রহস্যটি উন্মোচন করা হয়েছে এভাবেঃ
'... কষ্টের সাথে অবশ্যই আরাম রয়েছে; নিশ্চয়ই কষ্টের সাথে আছে আরাম;' (সূরা আল এনশেরাহ, আয়াত ৫-৬)
বিপদ যে ধরনেরই হোক না কেন এবং তা থেকে উদ্ধার পাওয়া যত দুরূহ বলেই প্রতীয়মান হোক না কেন, ঈমানদারদের জন্য নিস্কৃতি পাবার পথ তৈরি করে দেবেন আল্লাহ তায়ালা।
বস্তুত বিশ্বাসী যদি অবিচলিত থাকেন তাহলে তিনি দেখতে পাবেন সব মুস্কিলের সঙ্গেই আসান পৌঁছিয়ে দেন আল্লাহ তায়ালা। অন্যান্য আয়াতে আল্লাহভীরু বান্দাদের জন্যে আল্লাহ তায়ালার নিয়ামত ও রহমতের সুসংবাদ দেয়া হয়েছেঃ
'... যে ব্যক্তি আল্লাহ তায়ালাকে ভয় করে চলে, আল্লাহ তায়ালা তার জন্যে (সংকট থেকে বের হয়ে আসার) একটা পথ তৈরী করে দেন, এবং তিনি তাকে এমন রেযেক দান করেন যার (উত্স) সম্পর্কে তার কো্নো ধারণাই নেই; যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তার জন্যে আল্লাহ তায়ালাই যথেষ্ট; ...' (সূরা আত তালাক্ব, আয়াত ২-৩)
*** অনুবাদ করেছেনঃ আবুল বাশার ***

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



