- হারুন ইয়াহিয়া
পরম করুণাময় সহৃদয় ও ন্যায়বিচারক আল্লাহ তায়ালা সবকিছুর মধ্যেই স্বাচ্ছন্দ্য সৃষ্টি করেন এবং মানুষকে পরীক্ষা করেন তার সামর্থ্যের সীমার মধ্যেই। আল্লাহ তায়ালা প্রত্যেক মানুষকে যে ধরনের প্রার্থনার নির্দেশ দেন, তাকে পরীক্ষা করার জন্যে যেসব দুর্বিপাকের সৃষ্টি করেন এবং যে সকল দায়িত্বে তাকে দায়বদ্ধ করেন সেসবই ব্যক্তিগতভাবে তার সামর্থ্যের অনুপাতেই করে থাকেন। ঈমানদারদের জন্যে এটি একটি সান্ত্বনা ও আশা এবং আল্লাহর করুণা ও অনুকম্পার অভিব্যক্তি। কোরআনে এই রহস্যটি আল্লাহ তায়ালা উন্মোচন করেছেন এই মর্মেঃ
'... আমি (কখনো) কারো ওপর তার সাধ্যসীমার বাইরে কোনো দায়িত্ব চাপাই না, যখনি তোমরা কোনো ব্যাপারে কথা বলবে তখন ইনসাফ প্রতিষ্ঠা করবে, যদি তা (তোমাদের একান্ত) আপনজনের (বিরুদ্ধে)-ও হয়, তোমরা আল্লাহ তায়ালাকে দেয়া সব অংগীকার পূরণ করো (এ হচ্ছে আরো কতিপয় আদেশ); এর মাধ্যমে আল্লাহ তায়ালা তোমাদের আদেশ দিয়েছেন (তোমরা যেন এগুলো মেনে চলো), আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করতে পারবে।' (সূরা আল আনয়াম, আয়াত ১৫২)
'... যারা (আমার ওপর) ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আমি (তাদের) কারো ওপর তাদের সাধ্যের বাইরে দায়িত্বভার অর্পণ করি না, এ (নেক) লোকেরাই হচ্ছে জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরদিন থাকবে।' (সূরা আল আ'রাফ, আয়াত ৪২)
'আমি কারো ওপরই তার সাধ্যাতীত বোঝা চাপাই না, (প্রত্যেক মানুষের আমল সংক্রান্ত) একটি গ্রন্থ আমার কাছে (সংরক্ষিত) আছে, যা (তাদের অবস্থা ঠিক) ঠিক বলে দেবে, আর (এ ব্যবস্থাপনায়) তাদের ওপর কোনো যুলুম করা হবে না।' (সূরা আল মোমেনুন, আয়াত ৬২)
*** অনুবাদ করেছেনঃ আবুল বাশার ***

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



