বিকেলের সাগর আর একা আমার গল্প
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজকের বিকেলটা অসাধারন ছিলো। গতকাল রাতে জোড় করে রাত জেগে পঁচা নাটক দেখার সুবাদে সকাল থেকেই মাথার যন্ত্রনায় ভুগছিলাম। অফিসিয়াল ডিউটি শেষ করে দুপুরে এক ঘুম দিয়ে দেখি মাথাটা হাল্কা লাগছে। তাই আর দেরী না করে সমূদ্র দেখতে বেরিয়ে গেলাম। এমনিতেই বিকেলের সমূদ্রের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে, তবে আজ যেনো একটু বেশীই সুন্দর ছিলো। সচরাচর যেদিকে যাই ওদিকে না গিয়ে আজ একটু অন্যদিকে গিয়েছিলাম। ওদিকটায় এতো বালি নেই। ঢেউগুলো যেনো পায়ে এসেই আছড়ে পড়ছে। ঢেউ সরে যাওয়ার পর সাদা ফেনায় ভড়ে যাচ্ছিলো পুরোটা তীর। সেই ঢেউ আর তীর ধরে একা একা হাঁটতে হাঁটতে অনেকদূর চলে গিয়েছিলাম। সূর্য ডুবে যাওয়ার পরেও ছিলাম। তখন আবার অন্যরকম সৌন্দর্য। সূর্যাস্তের সময় আজ আকাশ এত বেশী রঙ্গিন ছিলো যে মনে হচ্ছিলো হাজার রঙের তুলি দিয়ে কোনও শিল্পীর আঁকা নিখুঁত এক ক্যানভাস দেখছি। সাগর, আকাশ, সন্ধ্যা, বালুকাবেলা ধরে হেঁটে যাওয়া। সব মিলিয়ে অসাধারন কেটেছে সময়টুকু।
আর সেই অসাধারন সময়টুকুতে হাঁটতে হাঁটতে দিনশেষে আমি উপলব্ধি করলাম বিশাল এই সমূদ্র আর অন্তহীন এই আকাশ এর তুলনায় আমি খুবই ক্ষুদ্র, অসহায়, আর খুব একা একটি মানুষ।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো...
...বাকিটুকু পড়ুন
(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা) পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা...
...বাকিটুকু পড়ুন
জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুন