somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ধর্ম বিরোধী পোষ্ট

২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটাকে পোষ্ট না বলে আসলে কমেন্ট বলা উচিত। এটা একটা ধর্ম বিরোধী কমেন্ট। বিশেষ করে ইসলাম ধর্ম বিরোধী। কাজেই মুসলিমরা না পড়লেই ভাল, কারন এটা চিন্তাশীলদের উদ্দেশ্যে লেখা।
ফরাসী বিপ্লবের সময় ভল্টেয়ার এবং রুশো ছিলেন বিপ্লবের দুই অগ্রজ পুরুষ। তারা রাজতন্ত্র এবং স্টাব্লিসমেন্ট এর বিরুদ্ধ মুক্তচিন্তা ও গনতান্ত্রিক অধিকারের কথা বলেছেন। তারা ছিলেন বিপ্লবের অগ্রদুত। আজকের ইউরোপীয়ান সভ্যতা যে তিনটি বিষেশ ঘটনা দ্বারা উদ্ধুদ্ধ (হেলেনিক সভ্যতা, রেনেসাঁ এবং ফরাসী বিপ্লব) তার মধ্যে এটি অন্যতম।

ভল্টেয়ারের যে কমেন্ট টি নিয়ে আজকে লিখছি সেটা গনতন্ত্রের অন্যতম ভিত্তি এবং আধুনিক সভ্যতার অন্যতম জনপ্রিয় উদ্ধৃতি।
তাহলে এটা কেন ধর্ম বিরোধী?
কারন এই মন্তব্যে অন্যের মতামতকে গুরুত্ব দেয়া হয়েছে। সমালোচনা সানন্দচিত্তে নেয়ার ইংগিত রয়েছে। ধর্মের উলটা কথা বলা হয়েছে। তোমার সমালোচনা সহ্য না হলে তোমার কল্লার দাম ঘোষনা করা উচিত হবে না (বা ব্যান করা হবে না) সে কথা বলা হয়েছে।

ভল্টেয়ারের এই উক্তি বলে যে, আমার চিন্তা, বিশ্বাসকে তুমি প্রশ্ন করতে পার, সমালোচনা করতে পার, বিদ্রুপ করতে পার। আমি সানন্দচিত্তে নিব।
কিনতু ধর্ম সমালোচনা সহ্য করতে পারেনা। না মুসলিম, না খ্রিষ্টান, না হিন্দু। খ্রিষ্টানরা সমালোচনা থামানোর জন্য ইনকুইজিশন, ব্লাসফেমি ইত্যকার নানাবিধ উপায় বের করেছে। মুসলিমরা যেহেত্য আরেকটু উগ্র সেহেতু তারা ব্লাসফেমীর পাশাপাশি পাথর মেরে হত্যা, মুরতাদ ঘোষণা, মাথার দাম ঘোষণা ইত্যাদি পদ্ধতির অবল্মবন করে থাকে সমালোচনার জবাবে। যেহেতু যুক্তি দিয়ে সমালোচনা বা সমালোচনার জবাব দিতে হয় এবং যেহেতু তার জন্য ব্রেন লাগে অর্থাৎ মগজ লাগে তাই মুসলিমরা ব্লাসফেমী আইন বা মুরতাদ ঘোষনা এসবে স্বাচ্ছন্দ্য বোধ করে। হুমায়ুন আজাদ, আহমদ শরীফ বা তাসলিমা নাসরিন এসবের প্রমান। (এদের অনেক কিছু আমারো ভালো লাগেনা কিন্তু সেটা আমি যুক্তি দিয়ে ডিফেনড করতে চাই, কল্লার দাম ঘোষণা করে নয়)

সমালোচনা কারা সহ্য করতে পারেনা? সমালোচনা সহ্য করতে না পারা কিন্তু দুর্বলতার লক্ষণ। উগ্রতার লক্ষণ ও বটে। কিন্তু হাজার হাজার বছর ধরে শত শত মনীষী (সক্রেটিস থেকে শুরু করে গাজ্জালী, কান্ট, হেগেল) ধর্ম নিয়ে এত চিন্তা ভাবনা করেছেন, যুক্তি দিয়েছেন তার পরেও কেন এত অসহিঞুতা? তো সমালোচকের মুখ ভয় দেখিয়ে বন্ধ করা যায় কিন্তু তাতে আদপে ক্ষতিই হয়। বরং সমালোচনা মনোযোগ দিয়ে পড়ে তার বিশ্লেষণ করে তার ভিত্তিতে জবাব দেয়া উচিত।

কেউ ধর্ম মানে বলে তো তাকে মুরতাদ এর মত কিছু ঘোষনা করা হয়নি। ধর্মীয় লেখার জন্য কারো আই পি সহ তো ব্যান চাওয়া হয়েছে বলে মনে পড়ছেনা। অমুকে ধর্মের পক্ষে লিখেছে, তার আই পি সহ ব্যান চাই। এরকম দাবী কি কেউ দেখেছেন? কিন্তু উলটা দাবী পাওয়া যাবে ভুরি ভুরি।

যাই হোক এবার ভল্টেয়ারের ধর্ম বিরোধী কমেন্ট টি বলি------

"তোমার মতের সাথে আমার মতের মিল না ও থাকতে পারে, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আমার জীবন দেব"
১৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×