ফেসবুক টাইপের সাইট গুলার ব্যাপারে আমার কেন জানি একটা বিরক্তি আছে। কারনটা অবশ্য বলতে পারব না। খুবই আগ্রহ নিয়া আজকে ফেসবুকে একটা একাউন্ট খুললাম।
সাথে সাথে দেখি কে জানি আমার বন্ধু হইতে চায়। আমি ও রাজি হইলাম। মাহবুবা রহমান। আমি আকাশ থিকা পড়লাম ।
কারন এই মেয়েটারে আমি পাগলের মত ভালবাসতাম। আমার জীবনের একটা বছর আমি নেশা কইরা নষ্ট করছি খালি এই মেয়েটার জন্য।
আমার সাথে কেন সম্পর্কটা ভাংগল যে একবারের জন্য ও বলল না।
চার বছর পর তার কথা মনে পড়ল । আমার সুন্দর দিনগুরার কথা মনে পড়ল । আমি আজকে ভাল আছি। খুব ভাল আছি । আমারে আজকে টিটকারি মারেন আর মাইনাস দেন আমি কিছুই মনে করমু না।
ওরে যে আমি ভাল বাসতাম........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



